Uncategorized

রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ

র ত ৮ট য় ব পণ ব - দেশের সকল বিপণিবিতান, মার্কেট ও দোকানপাটের খোলার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম

Desk Uncategorized
Published August 12, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Shoppingmall
Foto : Elizabeth Smith - banglaprabah.com
Table of Contents
  1. বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতানের নতুন সময়সীমা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতানের নতুন সময়সীমা

Banglaprabah.com – র ত ৮ট য় ব পণ ব – দেশের সকল বিপণিবিতান, মার্কেট ও দোকানপাটের খোলার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এছাড়াও সন্ধ্যা ৭টার মধ্যে সকল ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখারও আদেশ দেওয়া হয়েছে।

বুধবার থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক আদেশে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিত বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাসমূহ এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানিসংকটের প্রভাব

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা হামলা করে ইরান। এরপর যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। তখন জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সংকট প্রকট আকার ধারণ করে। তার প্রভাব বাংলাদেশেও পড়ে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়। একই সঙ্গে দোকানপাট ও শপিং মল (বিপণিবিতান) সন্ধ্যা ৬টার সময় বন্ধ করার সিদ্ধান্ত হয়, পরদিন থেকেই যা কার্যকর হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়।

সময়সীমার ধারাবাহিক পরিবর্তন

পবিত্র ঈদুল আজহার আগে দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে সরকার। ঈদের পর আবার সন্ধ্যা ৭টায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধে কড়াকড়ি আরোপ করা হয়। তবে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি করেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১১ জুন দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়িয়ে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত করে সরকার।

জ্বালানি মন্ত্রণালয় জানায়, গত ১১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। এখন নতুন সিদ্ধান্তে সেই সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।

Frequently Asked Questions

What is র ত ৮ট য় ব পণ ব?

র ত ৮ট য় ব পণ ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does র ত ৮ট য় ব পণ ব matter?

র ত ৮ট য় ব পণ ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment