Uncategorized

যুক্তরাজ্যের রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা, বর কে এই ফ্রগ্যাট

য ক তর জ য র র - মালয়েশিয়ার রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাটের সাথে।

Desk Uncategorized
Published August 12, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Table of Contents
  1. মালয়েশিয়ার রাজকন্যার বিয়েতে যুক্তরাজ্যের রেসিং ড্রাইভার
  2. Related Reading
  3. Frequently Asked Questions

মালয়েশিয়ার রাজকন্যার বিয়েতে যুক্তরাজ্যের রেসিং ড্রাইভার

Banglaprabah.com – য ক তর জ য র র – মালয়েশিয়ার রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাটের সাথে। কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ৭ আগস্ট একটি রাজকীয় আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুক্তরাজ্যের এই রেসিং ড্রাইভারের সাথে বিয়ে হওয়ায় ইলিয়ানা নতুন পরিচয় পেয়েছেন। পাহাং রাজপরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্রগ্যাট এবং রাজকন্যা তাঁদের সম্পর্কের বিষয়টি অনেকটাই গোপন রেখেছিলেন। তাই বিয়ের আগে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে খুব কমই জানা গেছে।

রাজকীয় ঐতিহ্য ও বিবাহের আনুষ্ঠানিকতা

অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পাশাপাশি পাহাংয়ের যুবরাজ টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ এবং রাজপরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ইসলামিক ও মালয় রাজকীয় ঐতিহ্য মেনে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে ফ্রগ্যাট সুন্নত নামাজ আদায় করেন। নবদম্পতি নিজেদের মধ্যে বিয়ের আংটিবদল করেন। এ ছাড়া মাস কাহউইন বা ঐতিহ্যবাহী বিয়ের উপহার দেওয়ার পর্বটিও সম্পন্ন হয়। এরপর মোনাজাত এবং বেশ কয়েকটি ঐতিহ্যবাহী রাজকীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এর মধ্যে ‘মেরেনজিস’ অন্যতম, যা মূলত নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য পানি ছিটানোর একটি প্রতীকী প্রথা।

অন্যান্য অতিথির মধ্যে পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান উপস্থিত ছিলেন।

রাজকন্যার পরিচয় ও রাজতন্ত্রের ব্যবস্থা

রাজকন্যা ইলিয়ানা হলেন মালয়েশিয়ার সাবেক রাজা ও পাহাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের মেয়ে। হ্যালো ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, তাঁর বাবা ২০১৯ সালে মালয়েশিয়ার ১৬তম ইয়াং ডি-পারতুয়ান আগং বা রাজা হন এবং পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ায় পর্যায়ক্রমিকভাবে রাজতন্ত্রের এক অনন্য ব্যবস্থা রয়েছে। এখানে রাজা হিসেবে কেউ চিরস্থায়ী নন। মালয়েশিয়ার ৯ জন বংশানুক্রমিক শাসক পালাক্রমে দেশের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। আর প্রতিটি মেয়াদের স্থায়িত্ব হয় পাঁচ বছর।

বিবাহের পরের বিবৃতি ও পোশাক

বিয়েয়ের পর পাহাং রাজপরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

মহামান্য টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা এবং ক্রিস্টোফার লিওনেল ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখ, কৃপা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি লাভ করুন। তাঁদের পরিবার হয়ে উঠুক সাকিনাহ, মাওয়াদ্দাহ ওয়া রাহমাহ (শান্তিপূর্ণ, স্নেহশীল এবং করুণাময়)।

বিয়েয়ের জন্য রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা একটি গাউন পরেছিলেন। এ ছাড়া ইলিয়ানা রানি আজিজাহ ডায়মন্ড টিয়ারা পরেছিলেন। এটি রাজপরিবারের এক নজরকাড়া বংশানুক্রমিক রত্ন। এই টিয়ারা মূলত ব্রাসেলসের বেলজিয়ান জুয়েলার্স ওলফার্স থেকে সংগ্রহ করা হয়েছিল। এর আগে পাহাং রাজপরিবারের অন্যান্য সদস্যও তাঁদের বিয়েতে এটি পরেছেন।

ক্রিস ফ্রগ্যাটের রেসিং জীবন

৩২ বছর বয়সী ফ্রগ্যাট একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার। তিনি জিটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ইউরোপ এন্ডুরেন্স কাপসহ বিভিন্ন জিটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। পেশাদার মোটরস্পোর্টের প্রতি ফ্রগ্যাটের এই আগ্রহের পেছনে ইতালিতে ফেরারি চালানোর অভিজ্ঞতা কিছুটা ভূমিকা রেখেছিল। ফ্রগ্যাটের রেসিং জীবনী অনুযায়ী, তিনি এক বন্ধুর অতিথি হয়ে ফেরারির ফিওরানো টেস্ট ট্র্যাকে বড় এক ফেরারি ড্রাইভিং ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই তাঁকে আরও গুরুত্বের সঙ্গে রেসিং চালিয়ে যেতে উৎসাহিত করেছিল। টেম্পেস্টা রেসিংয়ের আনুষ্ঠানিক জীবনীতে বলা হয়েছে, গাড়ির প্রতি ছোটবেলার ভালোবাসা এবং অল্প বয়স থেকেই কোয়াড বাইক ও মোটোক্রস চালানো—এ সবকিছুই গতির প্রতি তাঁর মুগ্ধতাকে বাড়িয়ে তুলেছিল। তবে গাড়ি রেসিংয়ের জগতে ২৪ বছর বয়সে তিনি এসেছেন, যা বেশ দেরিতেই বলা যায়। তবে ইতালির ফিওরানোতে ফেরারির টেস্ট ট্র্যাকে ঘনিষ্ঠ এক বন্ধুর অতিথি হিসেবে ফেরারি চালানোর সেই অভিজ্ঞতাই ছিল ক্রিসের জীবনের মোড়ঘোরানো এক ঘটনা। আর সেখান থেকেই আন্তর্জাতিক মোটর রেসিংয়ের মূল ট্র্যাকে তাঁর যাত্রা শুরু হয়।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা কার সাথে বিয়ে করেছেন? টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাটের সাথে বিয়ে করেছেন।

বিয়েটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে একটি রাজকীয় আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ক্রিস ফ্রগ্যাট কত বছর বয়সী? ক্রিস ফ্রগ্যাট ৩২ বছর বয়সী একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার।

মালয়েশিয়ায় রাজতন্ত্রের কী বিশেষ ব্যবস্থা আছে? মালয়েশিয়ায় ৯ জন বংশানুক্রমিক শাসক পালাক্রমে দেশের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি মেয়াদের স্থায়িত্ব হয় পাঁচ বছর।

রাজকন্যা ইলিয়ানা কোন পোশাক পরেছিলেন বিয়েতে? রাজকন্যা ইলিয়ানা ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা একটি গাউন এবং রানি আজিজাহ ডায়মন্ড টিয়ারা পরেছিলেন।

Frequently Asked Questions

What is য ক তর জ য র র?

য ক তর জ য র র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does য ক তর জ য র র matter?

য ক তর জ য র র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment