মেহেরপুরে এমপির হাসপাতাল পরিদর্শন ঘিরে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
মেহেরপুরে এমপির হাসপাতাল পরিদর্শনে বিএনপি-জামায়াত উত্তেজনা
Banglaprabah.com – ম হ রপ র এমপ র হ - মেহেরপুরে সংসদ সদস্য তাজউদ্দীন খানের হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন সংসদ সদস্য। এ সময় স্থানীয় বিএনপির এক কর্মীকে দালাল সন্দেহে মারধরের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংসদ সদস্য পাশের বিদ্যুৎ কার্যালয়ে গেলে বিএনপির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরিদর্শনের মূল উদ্দেশ্য ও ঘটনার বিস্তারিত
হাসপাতাল সূত্রে জানা গেছে, নানা অনিয়ম, ভোগান্তি, চিকিৎসকসংকট ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ খতিয়ে দেখতে সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান সংসদ সদস্য তাজউদ্দীন খান। এ সময় স্থানীয় বিএনপির কর্মী রাকিবুল ইসলামকে সেখানে দেখে জামায়াতের দুই কর্মী দালাল সন্দেহে তাঁকে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি এলাকা ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির কর্মীরা উত্তেজিত হন।
পরে হাসপাতালের সার্বক্ষণিক বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনার জন্য পাশের ওজোপাডিকো কার্যালয়ে যান সংসদ সদস্য। খবর পেয়ে বিএনপির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিদ্যুৎ কার্যালয় ঘিরে স্লোগান দিতে থাকেন। এতে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে বিএনপির কর্মীদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রতিপক্ষের বিবৃতি ও অভিযোগ
মারধরের শিকার রাকিবুল ইসলাম বলেন, 'আমি এক মাস ধরে হাসপাতালের শিক্ষানবিশ কর্মচারী হিসেবে কাজ করছি। তবে এখনো নিয়োগপত্র হাতে পাইনি। হঠাৎ জামায়াতের নেতারা হাসপাতাল পরিদর্শনে এসে আমাকে দালাল ভেবে মারধর করে পুলিশে দিতে চান। আমাদের মারধর করেছেন এমপি সাহেবের দেহরক্ষী সরোয়ার হোসেন।' জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, হাসপাতালের নানা অনিয়ম, অসংগতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য পরিদর্শনে আসেন সংসদ সদস্য।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, হাসপাতালে ওষুধসংকট, চিকিৎসক না থাকা ও দালালদের দৌরাত্ম্য এখন চরম আকার ধারণ করেছে। এসব বিষয় তদারকির নামে অযাচিত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রাকিবুল হাসপাতালে লিফটের দায়িত্ব পালন করছিলেন। তাঁকে মারধরের তীব্র প্রতিবাদ জানান সাইদুল ইসলাম।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিবৃতি
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাজ্জাত হোসেন বলেন, হাসপাতালে লোকবলসংকটের কারণে নতুন ভবনের সেবা স্বাভাবিক রাখতে কিছু কাজের জন্য সাময়িকভাবে কয়েকজনকে শিক্ষানবিশ হিসেবে রাখা হয়েছিল। তবে কোনো অনিয়ম বা দালালদের প্রশ্রয় দেওয়া হচ্ছে না। হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। খবর পাওয়ার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।
প্রশ্নোত্তর
মেহেরপুরে কোন এমপির হাসপাতাল পরিদর্শন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়? মেহেরপুর জেলা জামায়াতের আমির এবং সংসদ সদস্য তাজউদ্দীন খানের হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
কেন বিএনপির কর্মীকে মারধর করা হয়? জামায়াতের কর্মীরা হাসপাতালের নতুন ভবনে রাকিবুল ইসলাম নামের এক কর্মীকে দালাল সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ করতে চান।
বিদ্যুৎ কার্যালয় কেন ঘেরাও করা হয়? সংসদ সদস্য হাসপাতালের সার্বক্ষণিক বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনার জন্য পাশের ওজোপাডিকো কার্যালয়ে যান। খবর পেয়ে বিএনপির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিদ্যুৎ কার্যালয় ঘিরে স্লোগান দিতে থাকেন।
বর্তমানে পরিস্থিতি কেমন? সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।
Related Reading
Frequently Asked Questions
What is ম হ রপ র এমপ র হ?ম হ রপ র এমপ র হ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম হ রপ র এমপ র হ matter?ম হ রপ র এমপ র হ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.