‘মেঘ’ না জমলেও ‘পাতার বাঁশরি’তে মেতেছেন শ্রোতারা, নেপথ্যে কী
সবার হৃদয় ছুঁয়ে 'পাতার বাঁশরি': নেপথ্যের গল্প
Banglaprabah.com – ম ঘ ন জমল ও প ত - চা-এর দোকান থেকে শুরু করে মেট্রোরেলের কোচ—সব জায়গাতেই এখন সেই গান। ফেসবুকের রিলে রিলে ভিডিও ছড়িয়ে পড়েছে। রিফ্রেশ দিলেই কানে আসছে, 'পাতার বাঁশরি পায়েতে ধরি বেজো না বেজো না এমন'। এই গানটি বয়সের বিভাজন, শ্রেণির পার্থক্য—সব কিছু ভেঙে আপামর মানুষের মনে আনন্দের বন্যা ডেকে এনেছে। কিন্তু এর পেছনে কী কারণ? কেন মানুষের মুখে মুখে এই গান ফিরে ফিরে আসছে? আর পুঞ্জীভূত 'মেঘ' থেকে কতটা বৃষ্টি ঝরেছে?
ইউটিউবে রেকর্ড ভিউ ও বিশ্বজুড়ে শ্রোতা
২৫ জুলাই ইউটিউবে মুক্তি পাওয়া 'পাতার বাঁশরি' গতকাল ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ২৭ মিলিয়ন ভিউ অর্জন করেছে। শ্রোতারা মন্তব্যও করেছেন প্রায় ১৪ হাজারটি। এর মধ্যে দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষের মন্তব্যও রয়েছে। তাই বলা যায়, গানটি দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে পৌঁছে গেছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি—এখানেই বোধ হয় গানের শক্তি, যে বিভাজন, কোলাহল, কোন্দল পেরিয়ে তা সবার হাত ধরে উঠতে পারে।
শিল্পী ও সুরকারদের অবদান
ইউটিউব ডেসক্রিপশন থেকে জানা যায়, গানটি লেখা ও সুর দেওয়ার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন শিল্পী ঈশান মজুমদার। ঈশানের আগের দুটি গানও জনপ্রিয়তা পেয়েছিল—প্রথমে 'গুলবাহার', তারপর 'যাব যাব মন'। গানটিতে ঈশানের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসংগীতের জনপ্রিয় মুখ, শাকিব খানের সঙ্গে সিনেমার অভিনয় করে নিজের উপস্থিতি জানান দেওয়া গায়িকা ও অভিনেত্রী সুনিধি নায়েক। গানটির সংগীত আয়োজন করেছেন অদিত রহমান।
গল্পের সুরে ও দৃশ্যে
গানটির মধ্যে যে একটি গল্প আছে, একটু খেয়াল করে শুনলে উপলব্ধি করতে কষ্ট হয় না। তা ছাড়া গানটির যে দৃশ্যায়ন, সেখানেও গল্পের উপস্থিতি স্পষ্ট। ফলে খুব সহজেই গানটা হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। ইউটিউব কমেন্টসে রমজান আলী লিখেছেন,
মনে হচ্ছে যদি এখন সেই মধ্যযুগীয় পানাম নগরের জমিদারি থাকত, তাহলে ঠিক এইভাবে সংগীতের আসর বসত। যা সময়ের পরিক্রমায় আজ বিপন্ন, ধন্যবাদ সেই ভাইব তৈরি করার জন্য।
কেবল গানটির দৃশ্যায়নই নয়; সুরেও সেই পেছনে ফিরে দেখার আবেশ রয়েছে। রয়েছে লোকসুরের যোজনা।
লিরিক্সের গভীরতা
লিরিকস কোনো গান ভালো লাগার ক্ষেত্রে সুরের পাশাপাশি কথার অবদান থাকে সর্বাংশে। 'পাতার বাঁশরি পায়েতে ধরি, বেজো না বেজো না এমন' কিংবা 'আগুনে জ্বলি, আমি কী করে বলি, হারালে কি খুঁজে পাব মন?' পঙ্ক্তিগুলোতে বিরহ যেমন ফুটে উঠেছে, একই সঙ্গে ফুটে উঠেছে অপেক্ষা ও হৃদদহনও। আর আনন্দের চেয়ে দুঃখবোধই বোধ হয় বেশি মাতাল করে। তাই তো দুঃখের দিনে গান হয়ে ওঠে আরামের আশ্রয়, চোখের জল ফেলার স্বর্ণপাত্র।
লিরিকসের প্রশংসা করে ইউটিউব কমেন্টসে রাকিব হোসেন লিখেছেন,
এই যুগে এসেও ঈশান যে এত সুন্দর একটা লিরিকস লিখতে পারে, সেটা বুঝতেই পারিনি। প্রথমে তো ভেবেছিলাম এটা কোনো পুরোনো গানের লিরিকস থেকে নেওয়া।
হ্যাঁ, গানের কথাতেও আছে সেই নীলে ফেরার টান। ঈশান হতো হৃদয়ের অন্তধ্বনিই গানে বাঁধতে চেয়েছেন। অযথা শব্দের ঝংকারের দোটানা আনতে চাননি। তাই গানে সহজেই এসেছে 'বংশীধারী', 'বিরহের ছোবল'-এর মতো রূপকগুলো।
বাঁশি ও যন্ত্রসংগীতের জাদু
'পাতার বাঁশরি পায়েতে ধরি, বেজো না বেজো না এমন' গানটিতে বাঁশির ব্যবহার মাত্রা না পেলে ব্যাপারটা আক্ষেপের হতো। কিন্তু গানটির শুরুতে বাঁশির ব্যবহার সেই আক্ষেপ পুষ্টিয়ে তো নিয়েছেই, উপরন্তু পাতার বাঁশরি বা বাঁশির সুর যে বিরহের প্রতীক হয়ে উঠেছে, তা পুরো গানজুড়ে মায়াবী আবহ তৈরি করেছে। মিলন মল্লিক লিখেছেন,
সম্পূর্ণ গানের মধ্যে বাঁশির সুরটি সেরা।
সেই সঙ্গে আছে মাধুর্যমণ্ডিত যন্ত্রসংগীতের নিখুঁত সমন্বয়, যা ভাবাবেগকে স্পর্শ করতে ভূমিকা রেখেছে।
নান্দনিক দৃশ্যায়ন ও জীবনানুভূতি
গানটির জনপ্রিয়তার নিরিখে ভিডিওচিত্রের ভূমিকা অনস্বীকার্য। গানের গল্পকে হুবহু দৃশ্যায়নে তুলে ধরার চেষ্টা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে সামঞ্জস্যপূর্ণ সেট ডিজাইন, শিল্পী ও কলাশিল্পীদের কস্টিউম, ব্যাকগ্রাউন্ড লাইটিং গানটিকে জীবন্ত করে তুলেছে। যা শোনার পাশাপাশি চোখে দেখার ক্ষেত্রেও আরাম দিয়েছে। বিশেষ করে গানের শেষে রাজকন্যার অদৃশ্য হয়ে যাওয়া গানে একধরনের অপূর্ণতা তথা আক্ষেপকে স্পষ্ট করেছে। সারোয়ার হোসেন 'পাতার বাঁশরি'-র ভিডিওচিত্রকে 'পুরাই স্বর্ণযুগের বাংলা সিনেমা' বলে উল্লেখ করেছেন।
গানের কথা, সুর ও দৃশ্যায়ন প্রতিটি ক্ষেত্রেই জীবনানুভূতির সম্মেলন ঘটেছে। আর জীবন, সে শহরের হোক বা গ্রামের, চারপাশে হাজারো মানুষ থাকলেও ভেতরে ভেতরে কমবেশি আমরা সবাই–ই একা। তা ছাড়া কাজের তাগিদে প্রিয়জন থেকে দূরে থাকা কিংবা এক ছাদের নিচে থেকেও মানসিকভাবে বিচ্ছিন্ন থাকার যে 'বিরহ', তা আমাদের প্রতিদিনের সঙ্গী। 'বাঁশি আমারে কেবল, মারে বিরহ–ছোবল/ কেন কানামাছি, কেন এত জ্বালাতন' পঙ্ক্তিটি যেন প্রতিদিনের সেই অলিখিত মানসিক যন্ত্রণার নিজেকে হারিয়ে ফেলার ভয়ই মনে করিয়ে দেয়। পাশাপাশি জীবনে এমন অনেক ঘটনা, মানসিক চাপ, রাগ বা কষ্টের কারণ থাকে যা কাউকে সহজে খুলে বলা যায় না। 'আগুনে জ্বলি, আমি কী করে বলি/ হারালে কি খুঁজে পাব মন?' লাইন দুটি জীবনের দুর্বিষহ না বলা সেই সব মুহূর্তকেই মূর্ত করে তোলে। 'ফুটিয়া কুসুমকলি আপনি ঝরিয়া যাও/ পিরিতি ভাঙ্গিয়া গেলে বিরহ রাখিয়া যাও' পঙ্ক্তিদ্বয়ও সেই একই অনুভূতির প্রতিধ্বনি।
Related Reading
Frequently Asked Questions
What is ম ঘ ন জমল ও প ত?ম ঘ ন জমল ও প ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম ঘ ন জমল ও প ত matter?ম ঘ ন জমল ও প ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.