মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর–এর উদ্যোগে মে দিবস পালন
ম ইগ র ন ট ওয় র – গতকাল রোববার (৩১ মে ২০২৬) মহান মে দিবস পালনের জন্য উদ্যোগ নিয়েছিল মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর। অনুষ্ঠানটি সকাল ১টা থেকে দুপুর ৫টা পর্যন্ত সিঙ্গাপুরের ম্যাকপারসন রোডে অবস্থিত গ্রান্টট্রাল মলের দ্য প্রোডাকশন স্টুডিওতে অনুষ্ঠিত হয়। এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘আওয়ার মিলস ম্যাটার’ যা অভিবাসী কর্মীদের অবদান প্রকাশ করার উদ্দেশ্যে আয়োজিত হয়।
সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি ফোক ব্যান্ডদলের সদস্যরা দর্শকদের কানায় কানায় উপস্থিতিতে গান পরিবেশন করেন। উপস্থিত হন সিঙ্গাপুরের মাইগ্রান্ট ড্যান্সার সিঙ্গাপুর, সিক্সিব্লাক্স, ডায়নামিক ক্রু, এসএমভির ড্যান্স গ্রুপ ফিলিপাইনের গ্রাম্য নৃত্যের সঙ্গে ইন্দোনেশিয়ান ফোক গান সহ নৃত্য পরিবেশন করেন। এছাড়া নেপালি-ভারতীয় নৃত্যশিল্পী নিতিকা রাই, ভারতীয় নৃত্যশিল্পী সানজানা মুকিয়া, ইন্দোনেশিয়ার লিলিস ডারমায়াতি ও তামিল নৃত্যশিল্পী বালা একক নৃত্যে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের পরিচিত মুখ আল-আমিন ও কাইল আহমেদ বিষয়টি আলোচনা করেন। তারা সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। সিঙ্গাপুরে অবস্থিত কবি বেলাল হাসানের কবিতা আবৃত্তি করেন হায়দার আলী।
আনন্দঘন অনুষ্ঠানটি অভিবাসী কর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল সব শ্রেণি–পেশার মানুষের মিলনমেলা।
সিঙ্গাপুরে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর এমডব্লিউএস-এর পক্ষ থেকে উপস্থাপন করেন ক্যাটারিং ফুড ক্যাম্পেইনের চূড়ান্ত বিজয়ীদের হাতে সনদপত্র এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের খাবারের সমস্যার কথা আলোচনা করেন কোকিলা আনামালাই ও আশীষ কাবরা। পরিচালনা করেন মালয়েশিয়ান ও সিঙ্গাপুরিয়ান রাওডা।
উল্লেখ্য, সিঙ্গাপুরে এমডব্লিউএস হলো একমাত্র কমিউনিটি যা অভিবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি ও অধিকার নিয়ে কাজ করে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের প্রত্যেক স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম প্রশংসনীয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপন করেন মালয়েশিয়ান সিঙ্গাপুরিয়ান রাওডা। উল্লেখ্য, সিঙ্গাপুরে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর একমা�
