বোমা উদ্ধারের পর পুলিশকে টহল-তল্লাশি বাড়ানোর নির্দেশ
বোমা উদ্ধারের পর পুলিশের জন্য কঠোর নির্দেশনা
Banglaprabah.com – ব ম উদ ধ র র পর - দেশের বিভিন্ন এলাকা থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনাপ্রবাহের পর পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা চৌকি স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি টহল জোরদার করতে বলা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহে আরও তৎপর হতে গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ লাইনস মিলনায়তনে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সভায় বক্তব্য দেন।
সভা সূত্র জানায়, বিভিন্ন জায়গায় বোমা পাওয়ার ঘটনাগুলো আইজিপি ও কমিশনারের বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়। সভায় বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। এ বিষয়টি মাথায় রেখে মাঠপর্যায়ে পুলিশের কাজের গতিশীলতা বাড়াতে হবে। কোথাও যেন হামলাকারীরা বোমা রাখার সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।
সভায় উগ্রবাদী ও জঙ্গিবাদী তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও গোষ্ঠীর চলাচলের ওপর নজর রাখতে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যকরে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের বিশেষ গুরুত্ব দিতে বলা হয়। একই সঙ্গে পুলিশের ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি গুরুত্বের সঙ্গে নিয়ে বাহিনীর সদস্য ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধারের ঘটনার পরেও দেশব্যাপী পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেছিল পুলিশ সদর দপ্তর। সেই ঘটনার পর গত মঙ্গলবার রাতে ১১টি পাইপবোমাসহ (আইইডি) বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সেখান থেকে মোহাম্মদ আরিফ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সাভারের সাধুপুর থেকে প্রেশার কুকারের ভেতরে আইইডি (ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) পাওয়া যায়।
এমন পরিস্থিতিতে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে উগ্রবাদী তৎপরতার বিষয়ে সতর্ক থাকতে আবার শক্ত নির্দেশনা এল। আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা চলে বেলা আড়াইটা পর্যন্ত। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ডিএমপির আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন। তাই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য।
আইজিপি মো. আলী হোসেন ফকির আরও বলেন, বর্তমানে ঐতিহ্যগত অপরাধের চেয়ে সাইবার অপরাধ, গুজব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও 'মিস ইনফরমেশন' মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সভায় মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, থানা এলাকার হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা এবং ছিনতাই প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।
Related Reading
Frequently Asked Questions
What is ব ম উদ ধ র র পর?ব ম উদ ধ র র পর is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব ম উদ ধ র র পর matter?ব ম উদ ধ র র পর matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.