প্রযুক্তির প্রসারে যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা
প রয ক ত র প রস – গত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ সরকার যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেছে। আলোচনায় অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পূর্বের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
প্রতিষ্ঠানটির ব্যবসাপন পরিচালক এম এ মুবিন খান বলেন, বাংলাদেশ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে এবং বৈশ্বিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।’
আফরোজা খানম জানান, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং দেশকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম চালু করছে। অনুষ্ঠানে গ্রিন এনার্জি প্রকল্প, আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রসঙ্গত, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বাংলাদেশের প্রথম বেসরকারি খাতভিত্তিক ইনোভেশন হাব হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি অবকাঠামো পরিচালনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা অ্যানালিটিকস, ইন্টারনেট অব থিংস, অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চ্যুয়াল রিয়েলিটি সহ বিভিন্ন প্রযুক্তি খাতে বিনিয়োগ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।
