Uncategorized

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

প রধ নমন ত র য ব - সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রোববার চট্টগ্রামের একটি সড়কের ভিডিও ছড়িয়ে পড়ে। অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২

Desk Uncategorized
Published August 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Untitled-3-2
Foto : James Jackson - banglaprabah.com
Table of Contents
  1. ভিডিও ভাইরাল হওয়ার পর ডিভাইডারের অপর পাশেও রং করার কাজ শুরু
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ভিডিও ভাইরাল হওয়ার পর ডিভাইডারের অপর পাশেও রং করার কাজ শুরু

Banglaprabah.com – প রধ নমন ত র য ব – সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রোববার চট্টগ্রামের একটি সড়কের ভিডিও ছড়িয়ে পড়ে। অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ডিভাইডারের এক পাশ রঙিন করা হয়েছে, কিন্তু অন্য পাশটি এখনও মলিন অবস্থায় রয়েছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর আজ সকাল থেকেই অপর পাশে রং করার কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ও সড়কের প্রস্তুতি

গতকাল চট্টগ্রাম সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন। এরপর কাজীর দেউলিসংলগ্ন হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দলের নেতা-কর্মীদের নিয়ে এক সভায় যোগ দেন তিনি।

বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী যে পথে গেছেন কেবল সেই পাশেই সড়ক পরিচ্ছন্ন করা হয়েছে এবং ডিভাইডারে রং লাগানো হয়েছে। অন্য পাশে কোনো রং করা হয়নি।

স্থানীয়দের মতামত

চৌধুরী হাটের বাসিন্দা কাজী নুরুল আজম বলেন,

অক্সিজেন থেকে নিয়মিত চৌধুরী হাটে আসা-যাওয়া করি। গতকাল দেখলাম, সড়কের ডিভাইডারের এক পাশে রং করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই রং করা হলে দেখতে ভালো লাগত।

বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন,

প্রধানমন্ত্রী যাতায়াতের জন্য সড়কের যে পাশে পথ নির্ধারিত ছিল ওই পাশেই কেবল পরিষ্কার এবং ডিভাইডারে রং লাগানো হয়েছে। মূলত প্রধানমন্ত্রীকে দেখাতেই এটি করেছে সড়ক বিভাগ। দুই পাশে রং না করার মধ্য দিয়ে কাজের জন্য বরাদ্দ থাকা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখা দরকার।

সড়ক বিভাগের ব্যাখ্যা

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান,

আমরা প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ও নানা ধরনের সমস্যার কারণে উভয় পাশে কাজ করতে পারিনি। শুধু এক পাশ করা হয়েছে।

তিনি আরও বলেন,

আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রং করা। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি। ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।

খরচের বিষয়ে তিনি বলেন, সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই এই কাজ করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর সঠিক বাজেট জানানো সম্ভব হবে।

ইউএনও ও নির্বাহী প্রকৌশলীর বক্তব্য

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, তিনি সম্পূর্ণ বিষয়ে অবগত আছেন। আজ সকালেই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছে, বৃষ্টির কারণে উভয় পাশে রং করতে পারেনি। আজ সকাল থেকেই অপর পাশে রং করার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী বলেন,

অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রায় এক মাস আগে থেকেই সড়কের পাশের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছি। এরপর ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ অন্যান্য কাজ করা হয়েছে। এখন ডিভাইডারে রং করার কাজ চলছে।

তিনি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,

এটি আগে থেকেই চলমান কাজ। আমরা যদি আগে থেকে পরিকল্পনা না করতাম, তাহলে প্রায় ১২ কিলোমিটার সড়কের এত কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হতো না। আপনারা সরেজমিন দেখলে বুঝতে পারবেন, অক্সিজেন থেকে হাটহাজারীর দিকে আমরা অনেক আগেই কাজ শুরু করেছি।

সড়ক বিভাগের দাবি, ডিভাইডারের অপর পাশ রং করার কাজ তিন থেকে চার দিনের মধ্যে সম্পন্ন হবে।

Frequently Asked Questions

What is প রধ নমন ত র য ব?

প রধ নমন ত র য ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does প রধ নমন ত র য ব matter?

প রধ নমন ত র য ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment