নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
ন র য়ণগঞ জসহ ১০ জ ল – স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) আয়োজিত অনুষ্ঠানে ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চলছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার ও অদক্ষ তত্ত্বাবধায়ক সরকার টিকা কার্যক্রম চালানোর জন্য টিকার মজুত আমাদের জন্য রেখে যায়নি। টিবি ইনজেকশনের কোনো সিরিঞ্জ ছিল না। ভিটামিন এ ক্যাপসুল নাই, জলাতঙ্কের ভ্যাকসিন ছিল না।’
বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক শূন্য ২ শতাংশ, অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বাজেটে নেতা দিকনিদের্শনা দিয়েছেন কীভাবে দেশটিকে উন্নত করা যাবে।
স্বাস্থ্য খাতে জাতিকে বলেন, ‘শুধু টাকা নয়, কোথায় কোথায় উন্নতি করতে হবে তার আভাস দিয়েছেন।’ বিশেষ ভাবে তিনি বলেন, দেশে শুধু মেয়েদের জন্য দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে। প্রতিটি হাসপাতালে এক হাজার ৫০০ শয্যার সংখ্যা থাকবে। হাসপাতাল দুটিতে চারটি কিডনি অ্যানালাইসিস ও ডায়ালাইসিস সেন্টার থাকবে।
তিনি আরও বলেন, ‘মেয়েদের ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা, প্রসূতির ডেলিভারি ও জেনারেল হাসপাতাল থাকবে। সারা দেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল হবে। পাঁচটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও চারটি হেলিকপ্টার সরবরাহ করা হবে। আমাদের প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করছেন।’
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী। তার মধ্যে ৮০ হাজার নারী হবে। অপরিচ্ছন্ন রান্নাঘর দেখে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অসন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় অপরিচ্ছন্ন রান্নাঘর ও কালো হাঁড়িপাতিল দেখে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘হাসপাতালের যে অবস্থা দেখলাম, এটা প্রত্যাশা �
