Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

নদীতে ঢেউ, দুই তীরে সবুজ—তুলসীগঙ্গা হয়ে চলনবিলে নৌভ্রমণের ধুম

Published August 16, 2026 · Updated August 16, 2026 · By James Jackson - banglaprabah.com

Foto : James Jackson - banglaprabah.com

বর্ষায় তুলসীগঙ্গা নদীতে নৌভ্রমণের জনপ্রিয়তা বৃদ্ধি

Banglaprabah.com – নদ ত ঢ উ দ ই ত - শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য ভ্রমণপিপাসু মানুষ এখন তুলসীগঙ্গা নদীতে নৌকা ভাড়া করছেন। জয়পুরহাটের আক্কেলপুর এলাকা থেকে শুরু হয়ে এই নৌযাত্রা শেষ হয় চলনবিলে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই আক্কেলপুর পৌর শহরের কাঁচাবাজারের পাশে অবস্থিত ঘাট থেকে নৌকা ছুটেছে বিভিন্ন দিকে। পরিবারের সদস্যরা, বন্ধুরা এবং আত্মীয়রা মিলে এই নৌভ্রমণে যোগ দিয়েছেন।

নদীর উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া নৌকার ছাদে বসে কেউ গল্প করছেন, কেউ গান গাইছেন। আবার কেউ কেউ বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে চেষ্টা করছেন মোবাইল ফোনের ক্যামেরায়। টইটম্বুর তুলসীগঙ্গার বুকে বর্ষার পানিতে ঢেউ উঠেছে। নদীর দুই তীরে সবুজের সমারোহ। নৌকা যতই এগিয়ে যাচ্ছে, ততই পেছনে পড়ে থাকছে শহরের ব্যস্ততা। সামনে শুধু পানি, সবুজ আর গ্রামবাংলার চেনা দৃশ্য।

নৌভ্রমণের আনন্দে মুখরিত ভ্রমণকারীরা

আক্কেলপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম বলেন,

বর্ষার সময়ে নদীর সৌন্দর্য অন্য রকম লাগে। নৌকা বসে দুই পাশের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যায়, বোঝাই যায় না। তাই প্রতিবছর এই সময় সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে নৌকা ঘুরতে বের হই।

বর্ষায় তুলসীগঙ্গা নদীতে পানি বাড়ার ফলে নৌকা চলাচলও স্বচ্ছন্দ হচ্ছে। পাটুলের দিকে এগিয়ে গেলে নদীর দুই পাশে দেখা যায় জলমগ্ন ফসলের মাঠ, গাছপালা ও গ্রামীণ জনপদ। কোথাও জেলেরা মাছ ধরছেন, কোথাও নদীর পাড়ে গরু চরছে। বিকেলের দিকে পানিতে সূর্যের আলো পড়লে বদলে যায় চারপাশের দৃশ্য।

নৌকা ঘুরতে আসা জয়পুরহাট আদালতের আইনজীবী শহীদুল ইসলাম বলেন,

শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কাছে সময় কাটানোর জন্য নৌকা ঘোরা খুব ভালো লাগে। নদীর বাতাস, পানির ঢেউ আর চারপাশের সবুজ সব মিলিয়ে অন্য রকম একটা প্রশান্তি পাওয়া যায়।

নৌকা ভাড়া ব্যবসায়ীদের উৎসাহ

তুলসীগঙ্গা নদী পেরিয়ে ছোট যমুনা নদী ও আত্রাই নদের পথ ধরে নৌকা এগিয়ে যায় চলনবিলের দিকে। বর্ষায় নদ-নদীগুলো পানিতে ভরে ওঠায় নৌপথে চলাচল সহজ হয়। বিস্তীর্ণ জলরাশির মধ্যে নৌকার ছাদের নিচে বসে গল্প, আড্ডা, গান আর ছবি তোলায় সময় কাটে ভ্রমণকারীদের।

মানুষের এই আগ্রহকে কেন্দ্র করে বেশ কয়েকটি নৌকা তৈরি করে ভাড়া চালাচ্ছেন আক্কেলপুরের কেশবপুর উত্তর পাড়া মহল্লার বাসিন্দা প্রবীণ চৌধুরী। প্রায় ছয় লাখ টাকা খরচ করে তিনি একটি বড় নৌকা তৈরি করেছেন। গত জুন মাসে নৌকাটির নির্মাণকাজ শেষ হয়। মানুষ নৌকা ভাড়া নিয়ে চলনবিল, আত্রাই স্লুইসগেট, ত্রিমুহনী ও নান্দাসবিলে ঘুরতে যাচ্ছেন বলে জানালেন তিনি।

Related Reading

Frequently Asked Questions

What is নদ ত ঢ উ দ ই ত?

নদ ত ঢ উ দ ই ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does নদ ত ঢ উ দ ই ত matter?

নদ ত ঢ উ দ ই ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.