দুই বছরের সম্পর্কে ভয়াবহ নির্যাতনের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
অনুপমা পরমেশ্বরনের নার্সিসিস্টিক অ্যাবিউজের কথা প্রকাশ্যে প্রকাশ
Banglaprabah.com – দ ই বছর র সম পর ক - দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, একটি সম্পর্কে টানা দুই বছর ধরে তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা অতিক্রম করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এবার এক সাক্ষাৎকারে সেই পোস্টের পেছনের গভীর কারণগুলো তুলে ধরেছেন।
দীর্ঘদিনের যন্ত্রণা ও সচেতনতা
অনুপমা 'আই অ্যাম উইথ ধন্য ভার্মা' অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সম্পর্কের ব্যক্তিটির নাম প্রকাশ না করলেও তিনি বলেছেন যে, ওই সম্পর্কে থাকাকালে তিনি ক্রমেই নিজেকে হারিয়ে ফেলছিলেন। পরে নিজেকে ফিরে পাওয়ার পথেই হাঁটতে শুরু করেন তিনি।
ওই একটি পোস্টের পেছনে আছে দুই বছরের যন্ত্রণা, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা।
অনুপমার দাবি, হঠাৎ আবেগের বশে তিনি পোস্টটি দেননি। বরং অনেকটা সময় নিয়ে নিজের অভিজ্ঞতাকে মেনে নেওয়া এবং সেরে ওঠার পরই প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের অভিজ্ঞতাকে সরাসরি 'নার্সিসিস্টিক অ্যাবিউজ' বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন।
ম্যাডোনা সেবাস্তিআনের রিল ও শরীরের কাঁপুনি
এ ধরনের নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিআনের একটি ইনস্টাগ্রাম রিল দেখেছিলেন অনুপমা। সেটি দেখার পর তাঁর শরীর কাঁপতে শুরু করে। কারণ, রিলটিতে যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছিল, সেটি তাঁর নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল।
অনুপমার মতে, নার্সিসিস্টিক অ্যাবিউজ নিয়ে মানুষের প্রতিক্রিয়াও এক রকম নয়। কেউ নিজে এ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, কেউ পরিবারের সদস্য বা বন্ধুর এমন অভিজ্ঞতা দেখেছেন। আবার কেউ শুধু শব্দটি শুনেছেন, কিন্তু বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না।
যাঁরা এর মধ্যে থেকেছেন, কিন্তু এখনো সেটা শনাক্ত করতে পারেননি, তাঁদের সঙ্গেই আমি কথা বলতে চাই। এই শ্রেণিই সবচেয়ে বিপজ্জনক।
এরকম আরেকটি শ্রেণি আছে, যারা বিষয়টিকে নারী-পুরুষের লড়াই হিসেবে দেখে অনুমানের ভিত্তিতে নেতিবাচক মন্তব্য করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণি হিসেবে অনুপমা উল্লেখ করেছেন তাঁদের, যাঁরা নিজেরাই এমন সম্পর্কে আছেন, কিন্তু এখনো বুঝতে পারেননি যে তাঁরা নির্যাতনের শিকার।
নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি
সম্পর্কটির পরিচয় প্রকাশ না করলেও সেই সময়ের প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন অনুপমা। অভিনেত্রীর ভাষ্য, ওই সময় উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল তাঁর। নিজেকে তখন আর বিকশিত হতে থাকা একজন মানুষ বলে মনে হতো না; বরং মনে হতো, তিনি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।
ধ্রুব বিক্রমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন
অনুপমার এ বক্তব্যের পর স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। যদিও অনুপমা কোথাও ধ্রুবের নাম নেননি এবং তাঁদের সম্পর্কের বিষয়টিও কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।
২০২৫ সালের শুরুতে 'বাইসন কালামাডান' ছবিতে কাজ করার সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে শুরু করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন অনেকে। ছবিটির সত্যতা অবশ্য নিশ্চিত করা হয়নি।
এরপর তাঁদের ভক্তরা দুজনের একটি যৌথ স্পটিফাই প্লেলিস্ট নিয়েও আলোচনা শুরু করেন। প্লেলিস্টের প্রোফাইল ছবিতে কথিত ওই ছবি ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন কেউ কেউ। গুঞ্জন আরও জোরালো হয় বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে তাঁদের আচরণে।
চেন্নাইয়ের একটি পুরস্কার অনুষ্ঠানে জন্মদিনে ধ্রুব মঞ্চে অনুপমাকে শুভেচ্ছা জানালে তাঁকে বেশ লাজুক দেখাচ্ছিল। সে সময় অনুপমা ধ্রুবকে তাঁর '২ এএম কল' বলেও উল্লেখ করেছিলেন, অর্থাৎ রাত গভীর হলেও যাঁকে ফোন করতে পারেন, এমন একজন ঘনিষ্ঠ মানুষ। পরে মুম্বাইয়ের আরেক পুরস্কার অনুষ্ঠানে ধ্রুব অনুপমার সঙ্গে একটি ঘনিষ্ঠ সেলফি প্রকাশ করেন। অনুপমাও সেটি হৃদয়ের ইমোজি দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।
তবে এরপর তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়া বা একে অপরকে নিয়ে কথা বলা কমে যায়। ফলে গুঞ্জন শুরু হয়—তাঁরা কি সম্পর্কটি আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আলাদা হয়ে গেছেন?
ইন্ডিপেন্ডেন্ট টুডে অবলম্বনে
Related Reading
Frequently Asked Questions
What is দ ই বছর র সম পর ক?দ ই বছর র সম পর ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does দ ই বছর র সম পর ক matter?দ ই বছর র সম পর ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.