Uncategorized

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: পৃথক প্রশ্নপত্র জাতীয় শিক্ষার জন্য কী বার্তা দেবে

ঢ ক ব শ বব দ য - ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এমন একটি প্রতিষ্ঠান, যার সিদ্ধান্ত একাডেমিক গণ্ডি অতিক্রম করে জাতীয় নীতিতে পরিণত হয়।

Desk Uncategorized
Published August 11, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Table of Contents
  1. ঢাবির পৃথক প্রশ্নপত্র: জাতীয় শিক্ষার বার্তা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ঢাবির পৃথক প্রশ্নপত্র: জাতীয় শিক্ষার বার্তা

Banglaprabah.com – ঢ ক ব শ বব দ য – ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এমন একটি প্রতিষ্ঠান, যার সিদ্ধান্ত একাডেমিক গণ্ডি অতিক্রম করে জাতীয় নীতিতে পরিণত হয়। এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থী নির্বাচন করে না; এটি দেশের শিক্ষা-দর্শন, মেধা মূল্যায়নের মানদণ্ড এবং ভবিষ্যৎ শিক্ষানীতিরও দিকনির্দেশনা দেয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সম্পর্কিত যেকোনো নীতিগত পরিবর্তন কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি জাতীয় প্রশ্ন।

পৃথক প্রশ্নপত্রের প্রস্তাব ও এর তাৎপর্য

সম্প্রতি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের কাছে এটি হয়তো একটি ছোট প্রশাসনিক সমন্বয় বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। আমার দৃঢ় বিশ্বাস, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের অভিন্ন শিক্ষাব্যবস্থা, জাতীয় শিক্ষাক্রম (এনসিটিবি–NCTB) এবং সমান প্রতিযোগিতার নীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

আমার অবস্থানটি হয়তো অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। যেহেতু আমি নিজেই দুটি আন্তর্জাতিক (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় পরিচালনা করি। বাস্তবতা হলো, ইংরেজি মাধ্যমের জন্য যদি রাষ্ট্রের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আলাদা সুবিধা সৃষ্টি করে, তাহলে ব্যক্তিগতভাবে সেটি আমার প্রতিষ্ঠানের জন্য লাভজনক হতে পারে। আরও বেশি অভিভাবক ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকবেন, শিক্ষার্থী বাড়বে, বাজার সম্প্রসারিত হবে। কিন্তু দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি ব্যবসায়িক লাভের চেয়ে জাতীয় স্বার্থকে বড় বলে মনে করি। যে নীতি আমার প্রতিষ্ঠানের জন্য লাভজনক হলেও দেশের শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে, সেই নীতিকে সমর্থন করা নৈতিকভাবে সঠিক নয়।

একই বিশ্ববিদ্যালয়, একই মানদণ্ড

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, একই পাঠ্যক্রম পড়বে, একই শিক্ষক দ্বারা মূল্যায়িত হবে, একই ডিগ্রি অর্জন করবে—কিন্তু ভর্তি পরীক্ষায় ভিন্ন প্রশ্নপত্র? এটি শুধু একটি প্রশাসনিক ব্যতিক্রম নয়; এটি উচ্চশিক্ষায় একক একাডেমিক মানদণ্ড ধারণার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোনো নির্দিষ্ট বোর্ডের পাঠ্যবই পরীক্ষা করে না। এটি প্রার্থীর বিশ্লেষণী ক্ষমতা, ধারণাগত দক্ষতা, ভাষাগত সক্ষমতা এবং উচ্চশিক্ষার উপযোগিতা যাচাই করে। সুতরাং প্রশ্ন হওয়া উচিত—‘কোন বোর্ডে পড়েছ?’ নয়; বরং ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছ কি না?’ যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মানদণ্ড এক হয়, তবে মূল্যায়নের মানদণ্ডও এক হওয়া উচিত।

বিশ্বজুড়ে কি এমন ব্যবস্থা রয়েছে?

যাঁরা পৃথক প্রশ্নপত্রের পক্ষে যুক্তি দিচ্ছেন, তাঁদের কাছে একটি সরল প্রশ্ন—বিশ্বের কোন শীর্ষ বিশ্ববিদ্যালয় একই ভর্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাব্যবস্থার জন্য পৃথক প্রশ্নপত্র ব্যবহার করে? যুক্তরাজ্যে শিক্ষার্থীরা এ লেভেল, আন্তর্জাতিক ব্যাকালোরিয়েট, স্কটিশ হাইয়ার (A Level, International Baccalaureate–IB, Scottish Highers) কিংবা বিদেশি কারিকুলাম থেকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় তাঁদের জন্য পৃথক ভর্তি প্রশ্নপত্র তৈরি করে না।

যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি অঙ্গরাজ্যে ৫০ রকমের স্কুল কারিকুলাম রয়েছে। তবু বিশ্ববিদ্যালয়ে ভর্তি মূল্যায়নে স্যাট, এসিটি (SAT, ACT) কিংবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষায় কোনো ‘স্টেটভিত্তিক’ প্রশ্নপত্র নেই। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া কিংবা কানাডা—কোথাও বিশ্ববিদ্যালয় বলে না, ‘তুমি যে বোর্ডে পড়েছ, সেই বোর্ড অনুযায়ী আমরা প্রশ্ন বদলে দেব।’ কারণ বিশ্ববিদ্যালয় স্কুলের ধারাকে নয়, শিক্ষার্থীর সক্ষমতাকে মূল্যায়ন করে।

বিপজ্জনক নজির ও এনসিটিবির ওপর প্রভাব

আজ যদি ইংরেজি মাধ্যমের জন্য পৃথক প্রশ্নপত্র হয়, আগামীকাল মাদ্রাসা শিক্ষা বোর্ডও একই দাবি করবে। তাদের যুক্তিও হবে—‘আমাদের পাঠ্যক্রম আলাদা।’ এরপর কারিগরি শিক্ষা বোর্ড একই দাবি তুলবে। আন্তর্জাতিক ব্যাকালোরিয়েট শিক্ষার্থীরাও দাবি করতে পারেন। বিশ্ববিদ্যালয় কি তখন প্রত্যেক শিক্ষাধারার জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করবে?

এনসিটিবির জন্য এটি একটি নীতিগত আঘাত। বাংলাদেশে জাতীয় শিক্ষাক্রম কেবল একটি পাঠ্যক্রম নয়; এটি রাষ্ট্রের শিক্ষা-দর্শনের ভিত্তি। যখন দেশের সর্বোচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যত ঘোষণা করবে যে জাতীয় কাঠামোর বাইরে থাকা একটি শিক্ষাধারার জন্য বিশেষ প্রশ্নপত্র প্রয়োজন, তখন অভিভাবকদের কাছে কী বার্তা পৌঁছাবে? বার্তাটি হবে জাতীয় শিক্ষাক্রম যথেষ্ট নয়। এটি এনসিটিবির প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে। একটি নীতিগত সিদ্ধান্ত কখনো কখনো হাজার বিজ্ঞাপনের চেয়েও বেশি প্রভাব সৃষ্টি করে।

শিক্ষা নাকি বাজার?

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা বোর্ড পরিচালনা করে বিদেশি প্রতিষ্ঠান। প্রতি বছর পরীক্ষা ফি, বই, প্রশিক্ষণ এবং বিভিন্ন সেবার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়। এটি স্বাভাবিক আন্তর্জাতিক শিক্ষার অংশ। কিন্তু যখন রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেই আন্তর্জাতিক ধারার জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করে, তখন প্রশ্ন ওঠে—শিক্ষা নাকি বাজার?

ঢাবিতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা ৫ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয় স্কুলের ধারাকে নয়, শিক্ষার্থীর সক্ষমতাকে মূল্যায়ন করে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পৃথক প্রশ্নপত্র কী? এটি একটি প্রস্তাবনা যেখানে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করার কথা বলা হয়েছে। বর্তমানে সকল শিক্ষার্থী একই প্রশ্নপত্রের সম্মুখীন হয়।

কেন পৃথক প্রশ্নপত্রের বিরোধিতা করা হচ্ছে? বিরোধিতার মূল কারণ হলো—এটি জাতীয় শিক্ষাক্রমের একক মানদণ্ডকে দুর্বল করতে পারে এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষা বোর্ডও একই দাবি তুলতে পারে।

ভর্তি পরীক্ষার তারিখ কী? ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে শুরু হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।

বিশ্বের অন্য দেশগুলোতে কি এমন ব্যবস্থা আছে? না, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বেশিরভাগ দেশে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন কারিকুলামের শিক্ষার্থীদের জন্য একই ভর্তি পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে।

Frequently Asked Questions

What is ঢ ক ব শ বব দ য?

ঢ ক ব শ বব দ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ঢ ক ব শ বব দ য matter?

ঢ ক ব শ বব দ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment