ডিজিটাল স্ক্রিন ব্যবহারে কেন চোখে শুষ্কতা দেখা দেয়, সমাধান কী?
ডিজিটাল স্ক্রিনের কারণে চোখে শুষ্কতা কেন হয় এবং এর সমাধান
Banglaprabah.com – ড জ ট ল স ক র - বর্তমান ডিজিটাল যুগে শিশু থেকে শুরু করে বৃদ্ধ—প্রতিটি মানুষ কম্পিউটার, মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের স্ক্রিন ব্যবহার করে। এআইয়ের আগমনের পর এই ডিজিটাল স্ক্রিন–নির্ভরতা আরও বেড়েছে। দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে কাজ করলে চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। চোখ শুষ্ক হয়ে আসা, জ্বালাপোড়া, চুলকানি, দৃষ্টি ঝাপসা হওয়া, মাথাব্যথা এবং শরীর ব্যথা—এই সব উপসর্গ দেখা দেয়। একে সাধারণত কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল স্ক্রিন সিনড্রোম বলা হয়।
চোখের শুষ্কতার মূল কারণ কী?
চোখ একটি অত্যন্ত স্পর্শকাতর অঙ্গ। এর সম্মুখভাগে যে স্বচ্ছ পর্দা বা কর্নিয়া থাকে, তা খুবই স্বচ্ছ এবং মসৃণ। কর্নিয়ার প্রধান কাজ হলো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে দেখতে সাহায্য করা। স্বচ্ছতা ও মসৃণভাবের ব্যত্যয় ঘটলেই সমস্যা শুরু হয়। কর্নিয়া মসৃণ রাখতে চোখের পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চোখের পাতা পলক ফেলার মাধ্যমে চক্ষুকোঠরে তৈরি হওয়া পানিকে চোখের উপরিভাগে সমভাবে ছড়িয়ে দেয়। চোখের উপরিভাগে বিদ্যমান এই চোখের পানির স্তরকে টিয়ার ফিল্ম বলা হয়। কোনো কারণে চোখের পানি কম তৈরি হলে বা টিয়ার ফিল্ম ক্ষতিগ্রস্ত হলে চোখে শুষ্কভাব দেখা দেয়। তখন চোখ জ্বালাপোড়া করে এবং চুলকানি ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। একেই শুষ্ক চোখ বলা হয়।
চোখের উপরিভাগে বিদ্যমান টিয়ার বা চোখের পানি স্বাভাবিক নিয়মে বাতাসে বাষ্পীভূত হয়ে যায়। সাথে সাথে কর্নিয়াতে বিদ্যমান স্নায়ুর মাধ্যমে সিগন্যাল যায় লেক্রিমাল গ্রন্থিতে, যা দ্রুত টিয়ার প্রবাহিত করে ঘাটতি পূরণ করে। এটি চোখের একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। প্রতি মিনিটে ১৫-২০ বারের মতো পলক ফেলে চোখের পাতা টিয়ার ফিল্মকে সামলে রাখে।
ডিজিটাল স্ক্রিনে যখন চোখ থাকে, তখন চোখের পলক ফেলার হার অর্ধেকের বেশি কমে যায়। ফলে টিয়ার ফিল্ম ক্ষতিগ্রস্ত হয় এবং চোখে শুষ্কভাব অনুভূত হয়। শুষ্কতার প্রভাবে কর্নিয়ার স্নায়ু কোষগুলো জ্বালাপোড়া ও ব্যথার অনুভূতির সৃষ্টি করে। দীর্ঘক্ষণ অব্যাহত থাকলে একসময় এটি প্রচণ্ড অস্বস্তির জন্ম দেয় এবং কাজের ব্যাঘাত সৃষ্টি করে।
চোখকে ডিজিটাল আই স্ট্রেইন থেকে কীভাবে নিরাপদ রাখবেন?
চোখকে ডিজিটাল আই স্ট্রেইন থেকে নিরাপদ রাখতে কিছু কাজ অবশ্যকরণীয়। স্ক্রিনটি চোখের সমান্তরাল থেকে কিছুটা নিচুতে রাখতে হবে। স্ক্রিনের উজ্জ্বলতা চোখের জন্য আরামদায়ক হতে হবে। প্রতি ২০ মিনিট পর পর বিরতি নিতে হবে। স্ক্রিনটি চোখের খুব কাছে নেওয়া থেকে বিরত থাকতে হবে। সাধারণত ২০-২৮ ইঞ্চি দূরে রাখা ভালো।
চোখকে ভেজা রাখতে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় স্ক্রিনের ব্যবহার সীমিত করতে হবে। জীবনশৈলী বা লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। ঘুমের ঘাটতি রাখা যাবে না। রাতে স্ক্রিনের ব্যবহার উচিত নয়। ঘন ঘন পানি খেতে হবে। নিয়মিত কাইনিক পরিশ্রম করতে হবে। হাঁটার ব্যায়াম করতে হবে।
চোখ খুবই স্পর্শকাতর একটি অঙ্গ। সম্মুখভাগে বিদ্যমান স্বচ্ছ পর্দা বা কর্নিয়া খুবই স্বচ্ছ এবং মসৃণ। এর প্রধান কাজ হলো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে দেখতে সাহায্য করা।
মো. ছাড়েদুল হক, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন এবং উপাধ্যক্ষ, মার্কস মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকা
জানেন কি, আপনার শিশুর টিফিন বক্স ও পানির বোতলও হতে পারে মাইক্রোপ্লাস্টিকের উৎস।
দেখতে পরিষ্কার হলেও অন্তর্বাস কি আবার পরা যায়? জানুন সঠিক নিয়ম।
Related Reading
Frequently Asked Questions
What is ড জ ট ল স ক র?ড জ ট ল স ক র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ড জ ট ল স ক র matter?ড জ ট ল স ক র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.