টেসলার সাইবারক্যাবে স্টারলিংক, কেন যুক্ত করা হলো
সাইবারক্যাবে স্টারলিংক যুক্ত করার পেছনে নতুন কারণ
Banglaprabah.com – ট সল র স ইব রক য - টেসলার চালকবিহীন যান সাইবারক্যাবের সাথে এখন স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক ইন্টারনেট সংযোগ যুক্ত করা হয়েছে। গত সোমবার টেসলার রোবোট্যাক্সি অ্যাকাউন্ট থেকে এক্সে প্রথম ছবিটি প্রকাশিত হয়, যেখানে স্টারলিংক অ্যান্টেনা যুক্ত সাইবারক্যাবটি দেখা গেছে। ছবিতে গাড়ির ছাদে অ্যান্টেনাটি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
প্রযুক্তিগত প্রশ্ন ও মাস্কের ব্যাখ্যা
সাইবারক্যাবে স্টারলিংক যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এর কারণ হলো, স্টারলিংক সাধারণত সেইসব এলাকায় বেশি কার্যকর যেখানে প্রচলিত মুঠোফোন নেটওয়ার্ক বা ফাইভ-জি সুবিধা কম। অন্যদিকে, টেসলার সাইবারক্যাবের কার্যক্রম শুরু হওয়ার কথা ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল থেকে, যেখানে সাধারণত ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা রয়েছে। ফলে সাইবারক্যাবে আলাদা করে স্টারলিংক অ্যান্টেনা যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এর পাশাপাশি সাইবারক্যাবে আগে থেকেই ফাইভ-জি চিপ রয়েছে। তাই স্টারলিংক অ্যান্টেনা যুক্ত করলে গাড়ির খরচ ও ওজন বাড়ার পাশাপাশি প্রযুক্তিগত জটিলতাও বাড়বে। এমন পরিস্থিতিতে সাইবারক্যাবে স্টারলিংক যুক্ত করার কারণ ব্যাখ্যা করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
বর্তমানের চেয়ে ভবিষ্যতের ইন্টারনেট চাহিদাই বেশি গুরুত্ব পাচ্ছে।
এক্সে দেওয়া এক পোস্টের জবাবে তিনি ক্লাউডফ্লেয়ারের একটি পূর্বাভাসের কথা উল্লেখ করেন। ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে ইন্টারনেটে বটের তৈরি ট্র্যাফিক মানুষের তৈরি ট্র্যাফিকের তুলনায় এক হাজার গুণ বেশি হতে পারে। মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের পরিমাণও দ্রুত বাড়বে। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় বিপুল ব্যান্ডউইডথের চাহিদা পূরণ করতে সক্ষম একমাত্র ব্যবস্থা হলো স্টারলিংক।
টেসলা ও স্পেসএক্সের সম্ভাব্য একীভূতকরণ
স্টারলিংক যুক্ত করার এই উদ্যোগের সঙ্গে টেসলা ও স্পেসএক্সের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে। গত জুনে স্পেসএক্সের বড় ধরনের শেয়ারবাজারে প্রবেশের পর থেকেই টেসলা ও স্পেসএক্সকে একীভূত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য এই একীভূতকরণ হলে পরিবহন, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ তৈরি এবং পৃথিবী ও মহাকাশে এআই কম্পিউটিং অবকাঠামো বিভিন্ন খাত একই প্রতিষ্ঠানের আওতায় আসতে পারে।
মাস্ক নিজেও টেসলা ও স্পেসএক্সের মধ্যে 'ক্রমেই বেশি সমন্বয়' তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন। তবে দুটি প্রতিষ্ঠান একীভূত হলে নিয়ন্ত্রণের প্রশ্নটিও সামনে আসবে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে টেসলার ওপর মাস্কের নিয়ন্ত্রণ আরও বাড়তে পারে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও সহজ হতে পারে।
তবে টেসলা ও স্পেসএক্সকে একীভূত করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই সাইবারক্যাবে স্টারলিংক যুক্ত করার সিদ্ধান্তকে দুই প্রতিষ্ঠানের সম্ভাব্য একীভূতকরণের সরাসরি ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।
সূত্র: ম্যাশেবল
Related Reading
Frequently Asked Questions
What is ট সল র স ইব রক য?ট সল র স ইব রক য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ট সল র স ইব রক য matter?ট সল র স ইব রক য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.