Uncategorized

জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

amanpur

Banglaprabah.com – জ ন স এনএন ছ ড়ছ ন – মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর। খ্যাতিমান এই সাংবাদিক আগামী জুনে সিএনএন ছাড়ছেন বলে সোমবার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী আমানপুর বলেন, ‘মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল!’ বিশ্বজুড়ে পরিচিত আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামের একটি রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি অনুষ্ঠানটি সপ্তাহে কয়েক দিনে নামিয়ে আনেন। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে একদিন প্রচার করা হবে এবং মে মাসে এর সম্প্রচার পুরোপুরি শেষ হবে। তবে আগামী জুন মাস পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন।. অন্যদিকে আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে আমানপুরের অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বিবৃতিতে আমানপুর জানান, তিনি সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় তাঁর পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালিয়ে যাবেন। আমানপুর বলেন, তিনি ‘ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় সব কাজের অপেক্ষায় আছেন। তিনি সব সময় সিএনএনের পাশে থাকবেন, যাতে এর স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন থাকে। আমানপুর বলেন, ‘মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।’. সোমবার সকালে সহকর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তে নিয়েছেন এবং তিনি ও আমি গত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। সিএনএনের অনেক সহকর্মীর মতোই আমিও তাঁর চলে যাওয়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। তবে আমি এটি মেনে নিয়েছি যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই তাঁর জন্য এটিই সঠিক সময়।’ থম্পসন আমানপুরকে ‘বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আগামী বছর বিদায় নেওয়ার আগে সংবাদমাধ্যমটি তাঁর বর্ণিল ক্যারিয়ার উদ্‌যাপনে বিশেষ আয়োজন করবে।.

নিজের বিবৃতিতে আমানপুর বলেন, এই যাত্রাপথে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন তাঁদের তিনি ধন্যবাদ জানাতে চান। বিশেষ করে তাঁর উপস্থাপিত অনুষ্ঠানের কলাকুশলী ও মাঠপর্যায়ের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমানপুর বলেন, ‘আমার প্রথম রোমাঞ্চকর অ্যাসাইনমেন্ট প্রথম উপসাগরীয় যুদ্ধ কভার করা থেকে শুরু করে বসনিয়ার যুদ্ধের ভয়াবহতা, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন এবং ইরান—সব জায়গার কথাই আমার মনে পড়বে। সত্য, প্রমাণ ও মানবতার সন্ধানে আমরা একসঙ্গে লড়াই করেছি; আর সে কারণেই এই টিমগুলো এবং আমাদের পারস্পরিক সখ্যই সবচেয়ে বেশি মূল্যবান ছিল। এর মাধ্যমে সিএনএন বিশ্বজুড়ে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সত্য প্রচার করতে পেরেছে।’

Frequently Asked Questions

What is জ ন স এনএন ছ ড়ছ ন?

জ ন স এনএন ছ ড়ছ ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does জ ন স এনএন ছ ড়ছ ন matter?

জ ন স এনএন ছ ড়ছ ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *