চাকরির প্রস্তুতিতে স্কুলেই কারিগরি শিক্ষা চালু করছে ইংল্যান্ড
চাকরির প্রস্তুতিতে স্কুলেই কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা ইংল্যান্ডের
Banglaprabah.com – চ কর র প রস ত ত - চাকরির প্রস্তুতি আরও কার্যকর করতে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্মাণ, ব্যবসা ও অর্থ ব্যবস্থাপনাসহ ব্যবহারিক বিষয় চালুর পরিকল্পনা করেছে ইংল্যান্ড সরকার। ২০২৯ সাল থেকে প্রচলিত একাডেমিক বিষয়গুলোর পাশাপাশি নতুন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক সনদে পড়ার সুযোগ পেতে পারে শিক্ষার্থীরা।
নতুন সনদে নির্মাণ ও বিল্ডিং, ব্যবসা ব্যবস্থাপনা ও অর্থ, শিশুর বিকাশের মতো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। দেশটির শিক্ষাগত যোগ্যতা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল এসব যোগ্যতার মান নির্ধারণ করবে। লক্ষ্য হলো, প্রচলিত জিসিএসইর সঙ্গে কারিগরি সনদের ফলাফলের মানের সামঞ্জস্য রাখা।
১৬ বছরের পরও থাকবে কারিগরি শিক্ষার ধারাবাহিকতা
নতুন কারিকুলাম এমনভাবে সাজানোর কথা বলা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ১৬ বছর বয়সের পর একই ধারার কারিগরি কোর্সে এগিয়ে যেতে পারে। এর মধ্যে ২০২৭ সালের শরৎকাল থেকে চালু হতে যাওয়া ভি-লেভেল এবং বিদ্যমান টি-লেভেলও রয়েছে।
ব্রিটিশ সরকারের উদ্দেশ্য হলো, বিভিন্ন ধরনের যোগ্যতার মাধ্যমে শিক্ষা থেকে কর্মজীবনে যাওয়ার একটি সুস্পষ্ট পথ তৈরি করা। এ উদ্যোগের মাধ্যমে চাকরির প্রস্তুতির সঙ্গে পাঠ্যক্রমের বাস্তব প্রয়োগের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষক, অবকাঠামো ও ব্যয় বড় চ্যালেঞ্জ
নতুন ব্যবস্থা বাস্তবায়নে স্কুলগুলোর অতিরিক্ত অর্থায়ন এবং দক্ষ শিক্ষক প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যবহারিক বিষয় পড়ানো ও পরীক্ষা মানসম্মত রাখতে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয় পরিবর্তন জরুরি।
নতুন যোগ্যতাগুলোকে বিদ্যমান ব্যবস্থার ওপর বাস্তব মূল্য যোগ করতে হবে।
ম্যানচেস্টারের রাইট রবিনসন কলেজে ইতিমধ্যে ১০টি ব্যবহারিক ও বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। কলেজটির প্রধান শিক্ষক মার্টিন হাওর্থের মতে, নতুন সনদ কার্যকর করতে হলে অর্থ, শিক্ষক এবং উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
১৬ বছরের আগেই কর্মঅভিজ্ঞতার সুযোগ
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের অংশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য দুই লাখ কর্মঅভিজ্ঞতার সুযোগ তৈরির জাতীয় লক্ষ্যও নির্ধারণ করা হচ্ছে। ইংল্যান্ডের বর্তমান ক্যারিয়ার নির্দেশনায় ১৪ থেকে ১৬ বছর বয়সীদের অর্থবহ কর্মঅভিজ্ঞতার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
স্থানীয় ক্যারিয়ার হাবের মাধ্যমে নিয়োগদাতাদের শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতার সুযোগ দিতে আহ্বান জানানো হচ্ছে। সরকারের আশা, কারিগরি শিক্ষা, কর্মঅভিজ্ঞতা এবং চাকরির প্রস্তুতি একসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও ভালোভাবে তৈরি করবে।
প্রশ্নোত্তর
কাদের জন্য নতুন কারিগরি সনদ চালুর পরিকল্পনা?
ইংল্যান্ডে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই নতুন কারিগরি ও বৃত্তিমূলক সনদ চালুর পরিকল্পনা করা হয়েছে।
কবে থেকে এটি চালু হওয়ার কথা?
নতুন ধরনের সনদ ২০২৯ সাল থেকে চালুর পরিকল্পনা রয়েছে। তবে ভি-লেভেল ২০২৭ সালের শরৎকাল থেকে চালু হওয়ার কথা।
কেন এই উদ্যোগ নেওয়া হচ্ছে?
একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বাড়ানো, কর্মঅভিজ্ঞতার সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
Related Reading
Frequently Asked Questions
What is চ কর র প রস ত ত?চ কর র প রস ত ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does চ কর র প রস ত ত matter?চ কর র প রস ত ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.