Banglaprabah.com – ক ব র ডল স অর থন – দিন কয়েক আগের একটি ঘটনা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক শিক্ষার্থী ১০ টাকার একটি শিঙাড়ার দাম পরিশোধ করলেন। তবে বিল পরিশোধের ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি মোবাইলে ‘রূপালী ই-ব্যাংক’ (Rupali eBank) অ্যাপের মাধ্যমে বাংলা কিআরকোড (Bangla QR) স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যে বিল পরিশোধ করলেন। ঘটনাটি ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বড় একটি পরিবর্তনের গল্প। কয়েক বছর আগেও ছোট অঙ্কের কেনাকাটা মানেই ছিল নগদে লেনদেন। এখন সেই জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে ডিজিটাল পেমেন্ট। একটি কিউআর (Quick Response) কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করা যাচ্ছে। এতে সময় বাঁচছে, ঝামেলা কমছে এবং নগদ অর্থের ওপর নির্ভরতাও কমছে। সবচেয়ে বড় কথা, ডিজিটাল লেনদেন এখন শুধু শহরের বড় দোকানেই সীমাবদ্ধ নেই, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে শহরের দোকান, এমনকি গ্রামের দোকানেও এর ব্যবহার বাড়ছে।. বাংলাদেশে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল ওয়ালেট মানুষের জীবনকে সহজ করেছে। কিন্তু একেকটি ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য আলাদা কিউআর কোড ব্যবহার করতে হতো। ফলে একজন ব্যবসায়ীর দোকানে অনেক সময় একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো। আবার একজন গ্রাহককে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে বাধ্য হতে হতো। এতে ডিজিটাল লেনদেন সহজ হওয়ার বদলে অনেক ক্ষেত্রে জটিল হয়ে উঠেছিল। এ সমস্যার সমাধান করতেই এসেছে বাংলা কিউআর। বাংলা কিউআর সব ব্যাংকের জন্য ১ জুলাই থেকে বাধ্যতামূলক করা হয়। এ বাস্তবতায় (বাংলা কিউআর) কেবল একটি প্রযুক্তিগত মানদণ্ড নয়, এটি এমন একটি আন্তসংযোগ, যার ওপর ভবিষ্যতের ওপেন ব্যাংকিং, এপিআই-নির্ভর আর্থিক সেবা এবং তথ্যভিত্তিক অর্থনীতি গড়ে উঠতে পারে। এর মূল ধারণা খুব সহজ—‘এক দেশ, এক ছজ, লেনদেনে বাংলা কিউআর’। অর্থাৎ একটি কিউআর কোডের মাধ্যমে অংশগ্রহণকারী সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক লেনদেন করতে পারবেন। এতে ব্যবসায়ীর খরচ কমবে, গ্রাহকের সময় বাঁচবে এবং নগদ লেদেনের ঝুঁকি কমে আসবে। বাংলা কিউআরের সবচেয়ে বড় শক্তি শুধু এখানেই নয়। এটি এমন একটি অর্থনৈতিক পরিবর্তনের পথ খুলে দিতে পারে, যাকে বলা হয় কি–বোর্ডলেস অর্থনীতি।. কি–বোর্ডলেস অর্থনীতি বলতে এমন একটি ব্যবস্থা বোঝায়, যেখানে প্রযুক্তি ব্যবহার করতে মানুষের জটিল নির্দেশনা অনুসরণ করতে হবে না। কোনো নম্বর টাইপ করা, দীর্ঘ তথ্য লেখা কিংবা কঠিন মেনু অনুসরণ করার প্রয়োজন হবে না। প্রযুক্তিই মানুষের ভাষা, অভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী কাজ করবে যেখানে একটি কিউআর স্ক্যানেই লেনদেন সম্পন্ন হবে। এখানে প্রযুক্তির কেন্দ্রে থাকবে না যন্ত্র; থাকবে মানুষ। ব্যবহারকারীকে প্রযুক্তির ভাষা শিখতে হবে না, প্রযুক্তিই মানুষের ভাষা, অভ্যাস ও আচরণের সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। এ বাস্তবতায় বাংলা কিউআর শুধু একটি পমেন্ট মাধ্যম নয়; এটি একটি নতুন দর্শনের সূচনা হতে পারে। একটি ছোট্ট বর্গাকার নকশার মধ্যে লুকিয়ে থাকে পরিচয়, হিসাব, নিরাপত্তা ও লেনদেনের নির্দেশনা।.
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com. বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ এখনো অপ্রাতিষ্ঠানিক ব্যবসার ওপর নির্ভরশীল। তাদের প্রতিদিনের নগদ লেনদেন, আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক সক্ষমতার কোনো আনুষ্ঠানিক তথ্য তৈরি হয় না। সে জন্য অর্থনীতির মূলধারায় যুক্ত হওয়ার সুযোগও সীমিত থাকে। ফলে ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য তাদের ব্যবসার সক্ষমতা মূল্যায়নের মতো নির্ভরযোগ্য ডিজিটাল তথ্য নেই। যদি এসব লেনদেন বাংলা কিউআরের মাধ্যমে হয়, তাহলে প্রতিটি ব্যবসার একটি ডিজিটাল আর্থিক ইতিহাস তৈরি হবে। একজন ব্যবসায়ী প্রতিদিন কত টাকা বিক্রি করছেন, কীভাবে ব্যবসা বাড়ছে—এসব তথ্য সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে এই তথ্যের ভিত্তিতে ব্যাংক সহজে ঋণ দিতে পারবে, নতুন আর্থিক সেবা দিতে পারবে এবং ব্যবসার ঝুঁকি আরও ভালোভাবে মূল্যায়ন করতে পারবে। এখানেই ওপেন ব্যাংকিংয়ের প্রকৃত শক্তি—যেখানে তথ্য একটি সম্পদে পরিণত হয়। সহজ ভাষায় বলতে গেলে, ওপেন ব্যাংকিং এমন একটি ব্যবস্থা, যেখানে একজন গ্রাহকের অনুমতি নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিরাপদভাবে তথ্য আদান-প্রদান করতে পারে। এতে গ্রাহককে একই তথ্য বারবার দিতে হয় না।. বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে ওপেন ব্যাংকিং চালু করেছে। যুক্তরাজ্য, ইউরোপ, ভারত, সিঙ্গাপুর ও ব্রাজিলে এই ব্যবস্থা নতুন নতুন আর্থিক সেবা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশেও এই সম্ভাবনা রয়েছে। তবে ওপেন ব্যাংকিং সফল করতে হলে সবার জন্য উন্মুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রয়োজন। কারণ, ডিজিটাল পেমেন্ট অবকাঠামো এবং ওপেন ব্যাংকিং একে অপরের পরিপূরক। ডিজিটাল পেমেন্ট অর্থ স্থানান্তরের পথ তৈরি করে। অপর দিকে ওপেন ব্যাংকিং সেই পথের ওপর অসংখ্য সম্ভাবনা দেখিয়ে দেয়, যেমন ডিজিটাল ঋণ, ব্যক্তিকেন্দ্রিক সঞ্চয় পণ্য, তাৎক্ষণিক বিমা, বিনিয়োগ সেবা, হিসাব ব্যবস্থাপনা, কর পরিশোধ, কৃষিঋণ, ক্ষুদ্র উদ্যোক্তার মূলধন ইত্যাদি। তাই একটি দেশের ডিজিটাল অর্থনীতির সাফল্য মানেই ওপেন ব্যাংকিংয়ের পথ চলা। বাংলা কিউআর হতে পারে ওপেন ব্যাংকিংয়ের প্রাথমিক ধাপ। তবে এই পুরো ব্যবস্থার সফলতা নির্ভর করবে মানুষের আস্থার ওপর। সে জন্য গ্রাহকের তথ্য অবশ্যই নিরাপদ রাখতে হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রাহকের অনুমতি ছাড়া কোনো তথ্য ব্যবহার করা যাবে না। একই সঙ্গে মানুষকে ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে আরও সচেতন করে তুলতে হবে। তাই বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। এ লক্ষ্যে সরকার, কেন্দ্রীয় ব্যাংক, বিটিআরসি, টেলিকম অপারেটর এবং ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি জাতীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যেখানে সবার জন্য বিনা মূল্যে বাংলা কিউআর ব্যবহার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষকেও ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে।.
বাংলাদেশ স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এ যাত্রায় বাংলা কিউআর শুধু একটি নতুন পেমেন্ট পদ্ধতি নয়, এটি একটি নতুন অর্থনৈতিক দর্শনের সূচনা। আজ যে কিউআর কোড দিয়ে একজন শিক্ষার্থী ১০ টাকার শিঙাড়ার বিল পরিশোধ করছেন, আগামী দিনে সেই একই ডিজিটাল পরিচয়ের ভিত্তিতে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ পাবেন, একজন কৃষক কৃষিঋণ নেবেন, একজন নারী উদ্যোক্তা নতুন ব্যবসার মূলধন পাবেন এবং একজন নাগরিক ঘরে বসেই প্রয়োজনীয় সরকারি আর্থিক সেবা গ্রহণ করবেন। তাই বাংলা কিউআরকে শুধু একটি প্রযুক্তি হিসেবে দেখলে ভুল হবে। এটি এমন একটি ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে গড়ে উঠতে পারে বাংলাদেশের কি–বোর্ডলেস অর্থনীতি, ওপেন ব্যাংকিং এবং একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি। আজকের একটি ছোট্ট কিউআর স্ক্যানই হয়তো আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা। লেখক: অনজন কুমার রায়, ব্যাংক কর্মকর্তা
Related Reading
Frequently Asked Questions
What is ক ব র ডল স অর থন?
ক ব র ডল স অর থন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ক ব র ডল স অর থন matter?
ক ব র ডল স অর থন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
