কারও পৌষ মাস, কারও সর্বনাশ
ক রও প ষ ম স ক - বাংলা সংস্কৃতিতে প্রবাদবাক্যের গুরুত্ব অপরিসীম। প্রতিটি প্রবাদ কোনো না কোনো সামাজিক অসঙ্গতি, উৎসব, সমস্যা বা তার সমাধান থেকে উদ্ভূত। বাংলা
Table of Contents
কারও পৌষ মাস, কারও সর্বনাশ: সমাজের বৈপরীত্যের ইতিহাস
Banglaprabah.com – ক রও প ষ ম স ক – বাংলা সংস্কৃতিতে প্রবাদবাক্যের গুরুত্ব অপরিসীম। প্রতিটি প্রবাদ কোনো না কোনো সামাজিক অসঙ্গতি, উৎসব, সমস্যা বা তার সমাধান থেকে উদ্ভূত। বাংলা বর্ষপঞ্জির নবম মাসে—অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি মাসে—নতুন ধান ঘরে আসে এবং পিঠাপুলি ও খেজুরের রসের উৎসব শুরু হয়। গৃহস্থের পক্ষে এটি আনন্দের সময়। কিন্তু একই সময়ে দিনমজুর ও দরিদ্র মানুষের কর্মসংস্থান কমে যায়। কঠোর শীতে খাদ্য ও বস্ত্রের অভাব দেখা দেয়। তাদের কাছে এই মাস মানেই দুর্দশা। একই পরিস্থিতিতে একজনের জন্য সমৃদ্ধি আসে, অন্যজনের জন্য তা ধ্বংসের কারণ হয়ে ওঠে। অর্থাৎ, কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
উন্নয়ন ও পেশার পরিবর্তন
আমাদের দেশে সেতু মানে উন্নয়ন। নতুন সেতু তৈরি হলে যাত্রীদের সুবিধা হয়, কিন্তু নৌকার মাঝি কাজ হারায়। আমাদের দেশে এ রকম অনেক পেশা হারিয়ে গেছে। এখন আর ঢেঁকি নেই, ঘানি নেই, বলদে টানা লাঙল নেই। এটাও ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। তারপরও সমাজ থেমে থাকে না। বিকল্প তৈরি হয়ে যায়। এই যেমন শহরাঞ্চলে পোশাক তৈরির কারখানা যত তৈরি হচ্ছে, গ্রামের বিনা পারিশ্রমিকের গার্হস্থ্য নারী মজুরেরা শহরে এসে কারখানায় চাকরি নিচ্ছেন। এটাকে ইতিবাচক হিসেবে দেখা যায়।
আমি অনেককে বলতে শুনেছি, গার্মেন্টস সেক্টরে শ্রম শোষণের মাত্রা খুব বেশি। মজুরি যা মেলে, তাতে জীবন চলে না। আমি বুঝতে পারি, এটা প্রমাণ করতে পারলে তার ভালো একটা থিসিস হবে। বিদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুশি হন। কে না জানে, আমাদের সমাজে নানাভাবে দারিদ্র্য–বাণিজ্য হয়। ইউরোপে হতদরিদ্র নেই। তারা এটা নিয়ে গবেষণা করতে আমাদের দেশে আসে। এর উল্টো দিকও আছে। গ্রামে যে নারীর জীবন ছিল দাসত্বের, শহরের কারখানায় এসে সে স্বাধীনতার স্বাদ পায়। তার হাতে কিছু কাঁচা টাকা আসে। এটা দিয়ে সে তার পছন্দের জিনিস কিনতে পারে। ভোর হলেই দেখা যায় শ্যে শ্যে, হাজারে হাজারে নারী, হাতে ঝুলছে টিফিন ক্যারিয়ার বা খাবারের পুঁটুলি, ঋজু ভঙ্গিতে হেঁটে যাচ্ছে কর্মস্থলের দিকে। ৫০ বছর আগেও এ দৃশ্য দেখা যেত না। তারা বাঁধা পড়ে ছিল সনাতন গার্হস্থ্য জীবনে।
শিল্পবিপ্লব ও সামাজিক রূপান্তর
একজন আদর্শ কৃষকের কী থাকে? একখণ্ড জমি, এক জোড়া হালের বলদ, আর একটা বউ। স্বামী-সন্তানের সেবা করবে, কোনো কাজে স্বামী নারাজ হলে তার কিল-চড়-লাথি খাবে। তারপর একদিন মরে যাবে। সে যে একটা মানুষ, এটি প্রথম সে আবিষ্কার করে একটা কারখানায় এসে। ইউরোপে এ জিনিসকেই বলা হয়েছে শিল্পবিপ্লব, যেখানে হাজার বছরের গ্রামীণ সমাজকাঠামো ভেঙেচুরে খানখান হয়ে গেছে। মানুষ ভূস্বামীর দাসত্ব থেকে পালিয়ে শহরের বস্তিতে উঠেছে। ৩০০ বছরের ব্যবধানে তারা এমন একটা সমাজ তৈরি করেছে, যেখানে বিলিয়নিয়ার থাকলেও ভিক্ষুক নেই।
আমাদের দেশে গৃহকর্মীর দাম এত চড়া যে অনেককে গার্মেন্টস সেক্টরকে গালাগাল করতে দেখি, যারা মনে করে এই কারখানাগুলোর কারণে এখন সস্তা গৃহকর্মী পাওয়া যায় না। কী সর্বনাশ! এটাই জীবনের বৈপরীত্য—কারও লাভ, কারও ক্ষতি। একজন ব্যবসায়ী নতুন প্রযুক্তি এনে বাজার দখল করে, তার লাভের অঙ্ক বাড়ে। কিন্তু ছোট দোকানদার ধীরে ধীরে হারিয়ে যায়। শহরে নতুন বাস এলে যাত্রীদের সুবিধা হয়, রিকশা-টেম্পোওয়ালা কাজ হারায়। যুদ্ধের ময়দানে বিজয়ীর পতাকা ওড়ে, কিন্তু পরাজিতের ঘরে শোকের ছায়া নেমে আসে।
রাজনৈতিক ঝড় ও সমাজের রূপান্তর
দেশে যখন একটা রাজনৈতিক পালাবদল ঘটে, অনেক সময় তার ঝাপটা চারদিক তছনছ হয়ে যায়। রাজনৈতিক ঝড়ঝাপটা মানে শুধু ক্ষমতার পালাবদল নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন, সংগ্রাম আর হতাশা। একদল মানুষের কাছে এটি মুক্তির বার্তা, অন্যদের কাছে ভয় ও ক্ষতির প্রতীক। যেমন ঝড়ের পর গাছ ভেঙে পড়ে, আবার নতুন কুঁড়িও জন্ম নেয়—তেমনি রাজনৈতিক ঝড় সমাজকে ভেঙে আবার গড়ে তোলে। ইতিহাসের পাতা খুললেই দেখা যায়, রাজনৈতিক ঝড়ঝাপটা কখনো স্বাধীনতার জন্ম দিয়েছে, কখনো আবার বিভেদের দেয়াল তুলেছে। আন্দোলন, বিপ্লব, নির্বাচন—সবই এই ঝড়ের অংশ। মানুষের কণ্ঠস্বর যখন জোরে ওঠে, তখন পুরোনো কাঠামো ভেঙে যায়, নতুন পথ তৈরি হয়। তবে ঝড়ের মতোই রাজনীতির ঝাপটা সাময়িক। ঝড় শেষে আকাশ যেমন পরিষ্কার হয়, তেমনি রাজনৈতিক অস্থিরতার পর সমাজে আসে স্থিতি। কিন্তু সেই স্থিতি কতটা টেকসই হবে, তা নির্ভর করে মানুষের স্বভাব আর চেতনার ওপর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও নৃশংসতা দেখে রবীন্দ্রনাথের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। লিখেছিলেন ‘সভ্যতার সংকট’ নামে একটি প্রবন্ধ, যার দুটি লাইন এ রকম:
আজ মানবতার মহাসমুদ্রের মহাসংকটের দিনে আমাদের আশা, আমাদের বেদনা এক সুতোয় বাঁধা।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন
একটা বড় রকমের পালাবদল ঘটে গেলে কী হয়, তা আমরা আজ চোখের সামনে দেখছি। ২০২৪ সালের ৫ আগস্ট একদল জমি হারিয়েছিল। তাদের ফেলে যাওয়া জমিটি ফলবাগানে ভরে ওঠেনি। বছরের পর বছর জমে থাকা হিংসা, বিদ্বেষ, দলান্ধতা এখনো থিকথিক করছে। একটা দল পালিয়েছে, লুকিয়েছে, ধরা পড়ে পিটুনি খাচ্ছে, আর আরেকটা দল তাদের দখলে থাকা সবকিছুতে হানা দিচ্ছে, যা পারছে দখল করছে—বাগান, ব্যাংক, বিশ্ববিদ্যালয়ের পদ, টিভি চ্যানেল, মসজিদের দানবাক্স, সরকারি সংস্থার চেয়ার। এ প্রসঙ্গে রফিক আজাদের ‘ভাত দে হারামজাদা’ কবিতার কটি লাইন উদ্ধৃত না করে পারছি না: দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে গাছপালা, নদী-নালা, গ্রাম-গঞ্জ।
প্রশ্নোত্তর
প্রশ্ন: কারও পৌষ মাস, কারও সর্বনাশ প্রবাদটির অর্থ কী? উত্তর: এই প্রবাদটি সমাজের বৈপরীত্য বোঝায়। একই পরিস্থিতিতে একজনের জন্য লাভের কারণ হতে পারে, অন্যজনের জন্য ক্ষতির কারণ হতে পারে।
প্রশ্ন: এই প্রবাদটি কোন মাসের সাথে সম্পর্কিত? উত্তর: বাংলা বর্ষপঞ্জির নবম মাস পৌষ মাসের সাথে সম্পর্কিত, যা ডিসেম্বর ও জানুয়ারি মাসে পড়ে।
প্রশ্ন: উন্নয়নের ফলে কোন পেশাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর: সেতু তৈরির ফলে নৌকার মাঝি, ঢেঁকি, ঘানি, বলদে টানা লাঙল—এই পেশাগুলো হারিয়ে গেছে।
প্রশ্ন: ২০২৪ সালের ৫ আগস্ট কী ঘটেছিল? উত্তর: ২০২৪ সালের ৫ আগস্ট একদল রাজনৈতিক নেতা জমি ও ক্ষমতা হারিয়েছিল, যার ফলে সমাজে নতুন বৈপরীত্য সৃষ্টি হয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is ক রও প ষ ম স ক?
ক রও প ষ ম স ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ক রও প ষ ম স ক matter?
ক রও প ষ ম স ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
