Uncategorized

কনসার্টে সংগীতশিল্পী হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড়

কনস র ট স গ তশ ল - জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় 'বর্ষা বিপ্লবের গান' নামক একটি কনসার্ট। এই অনুষ্ঠানে গান

Desk Uncategorized
Published August 6, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jennifer Rodriguez - banglaprabah.com
Table of Contents
  1. মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা

Banglaprabah.com – কনস র ট স গ তশ ল – জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ নামক একটি কনসার্ট। এই অনুষ্ঠানে গান গাইতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মঞ্চে গান গাওয়ার সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোঁড়া হয়।

দর্শকদের বক্তব্য ও ঘটনার বিস্তারিত

মোহাম্মদ সুমন নামের এক দর্শক ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘কনসার্ট চলাকালে সামনের দর্শকরা স্টেজে পানির বোতল নিক্ষেপ করে, দুর্ভাগ্যবশত একটা পানির বোতল ওনার মাথায় গিয়ে লাগে। কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নেন।’ অন্যদিকে, রিযাজ হান্নান নামের এক দর্শক লিখেছেন, ‘আমি ছিলাম দ্বিতীয় স্ক্রিনের একদম সামনে, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত করলেও পরে সেটাকে সবাই তামাশার পর্যায়ে নিয়ে আসে, পরক্ষণেই সবাই আবার হাসান ভাইকেই গাইতে বলতে থাকে।’ কনসার্টের মঞ্চে গিটার ভাঙার ঘটনাও এর পেছনে রয়েছে বলে জানা গেছে।

শিল্পীদের প্রতিবাদ ও সমালোচনা

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। শিল্পীদের কেউ কেউ সরাসরি প্রতিবাদ করেছেন। প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন তখন তাঁকে বোতল ছুঁড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল, ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।’ তিনি আরও লিখেছেন, ‘মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন।’ প্রিন্স মাহমুদের পোস্টে অভিনেত্রী মিশা সওদাগর লিখেছেন, ‘ভাই আমাদের সবার এক হওয়া উচিত।’ রবি চৌধুরী লিখেছেন, ‘খুবই দুঃখজনক।’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই।’ আরেক পোস্টে সংগীতশিল্পী তানভীর তারেক লিখেছেন, ‘প্রিয় কণ্ঠশিল্পী হাসানকে অপমান করার চেষ্টা করেছে। কাল আরেকজনকে করবে, এদের প্রশ্রয় দিলেই এটা বাড়বে। অনুতাপ, অনুশোচনাহীনদের মাথা খারাপ হয়ে আরও অনেক কিছুই করার চেষ্টা করবে। প্রশাসন থেকে এদের চিহ্নিত করে ধরাটা খুব কঠিন কাজ না।’ কনসার্টটি আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

Frequently Asked Questions

What is কনস র ট স গ তশ ল?

কনস র ট স গ তশ ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does কনস র ট স গ তশ ল matter?

কনস র ট স গ তশ ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment