Uncategorized

এলিয়েন গরু

এল য় ন গর: াহেব হতভম্ব হয়ে গরুর ব্যাপারীর দিকে তাকিয়ে রইলেন। লোকটা রসিকতা করছে বলে মনে হলো না। আশ্চর্যের ব্যাপার হলো, লোকটা তাঁর সামনেই তাঁর মতো গরু কিনতে

Desk Uncategorized
Published May 28, 2026
Reading time 1 minutes
Conversation No comments

এলিয়েন গরু

ব্যাপারীর সঙ্গে দেখা

এল য় ন গর – মকবুল সাহেব হতভম্ব হয়ে গরুর ব্যাপারীর দিকে তাকিয়ে রইলেন। লোকটা রসিকতা করছে বলে মনে হলো না। আশ্চর্যের ব্যাপার হলো, লোকটা তাঁর সামনেই তাঁর মতো গরু কিনতে আসা আরও দুজনকে ওই একই পরামর্শ দিল। কিন্তু পরামর্শটা কী? পরামর্শটা এ রকম: ‘স্যার, আপনি যে ট্যাকা নিয়া আইছেন গরুর হাটে, তাতে আপনার এই ঈদে গরু কেনা হইব না… এর চায়া এক কাজ করেন (এই পর্যায়ে সে গলা নামিয়ে ফেলে আরেক ধাপ) আপনে বাজার থাইকা পাঁচ কেজি গোস্ত কিইনা লন। আর কসাইয়ের কাছ থাইকা একটা গরুর চামড়া কিইনা লন, ব্যস, ঈদের দিন নামাজ পইড়া আইসা ওই চামড়া ভিজায়া বাইরে টাঙ্গায়া দিবেন; সবাই বুঝব, আপনার কোরবানি হয়া গেছে…!’

ইউএফও দাঁড়িয়ে আছে

মকবুল সাহেব যখন মন খারাপ করে ফিরছিলেন, তখনই লোকটার সঙ্গে দেখা। পোশাক-আশাকে বেশ স্মার্ট। তাঁকে দেখে এগিয়ে এসে বলল, ‘আঙ্কেল, গরু কিনতে এসেছিলেন নিশ্চয়ই?’ ‘হ্যাঁ’ ‘কেনা হলো না দামের জন্য, তা–ই তো?’ ‘তা–ই।’ ‘চলুন, আমি আপনাকে গরু কিনে দিচ্ছি।’ মকবুল সাহেব ভেতরে ভেতরে সতর্ক হয়ে গেলেন। এ নিশ্চয়ই গরুর দুই নম্বর দালাল, নতুন কোনো ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেবে। ঈদের আগে আগে এ সময় নানা রকম ধান্দা থাকে মানুষের। লোকটা যেন তার কথা বুঝতে পারল; বলল, ‘আঙ্কেল, আপনি যা ভাবছেন, তা নয়। আমি ঠিক গরুর দালাল নই। আপনাকে সত্যি কথাটাই বলি। একটা গরুর চালান এসেছে টাইফাস গ্রহ থেকে।’

‘মা-মানে?’ ‘হ্যাঁ। বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা। প্রায় দশ লাখ আলোকবর্ষ দূরের এই গ্রহ, টাইফাস গ্রহ, পৃথিবীর মতো পরিবেশবান্ধব গ্রহ। সেখান থেকে একটা ইউএফওতে করে গরুর চালান এসেছে। এলিয়েন গরু বলতে পারেন। তবে একদম আমাদের দেশের গরুর মতোই… হুবহু। নামমাত্র মূল্যে ছেড়ে দিচ্ছি। এই ধরেন, আমাকে পাঁচ হাজার টাকা দিলেই চলবে। লাখ টাকার গরু মাত্র পাঁচ হাজার টাকায়, বুঝতে পারছেন?’

ট্র্যাপ কি না

মাইক্রোবাস এসে থামল একটা নির্জন জায়গায়। আশপাশে ধু ধু ফাঁকা মাঠ, পেছনে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। পাহাড়ের নিচে, যাকে বলে পাদদেশে, সত্যি সত্যি একটা ইউএফও দাঁড়িয়ে। সিনেমায় যেমনটা দেখা যায়, ঠিক সে রকম। ইউএফওর ওপরে একটা সবুজ লাইট জ্বলছে আর নিভছে। মজার ব্যাপার হচ্ছে, তার আশপাশেই বেশ কিছু গরু দাঁড়ানো।

দু–একজন ক্রেতাও দেখা যাচ্ছে, এরা মনে হয় আগেই এসেছে। গরুগুলো বেশ তাগড়া, উঁচা, লম্বা, সুন্দর। এই গরুর দাম লাখ টাকা না হলেই নয়। ‘মানে তুমি যে গরুটা কিনে এনেছ, সেটার সামনের দুই পায়ের �

Leave a Comment