জাবি আলোনসো: রিয়াল মাদ্রিদের ‘ক্ষত’ সেরে গেছে, চেলসিতে নতুন অধ্যায়
Banglaprabah.com – একট ক ষত ছ ল স র – অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক-মৌসুম সফরের শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলেছেন নতুন কোচ জাবি আলোনসো। তাঁর ক্যারিয়ারে একটা ক্ষত ছিল, কিন্তু সেটি এখন সেরে গেছে বলে তিনি জানিয়েছেন। সেই ক্ষতটাকে আর বোঝা হিসেবে দেখেন না ৪৪ বছর বয়সী এই কোচ। বরং সেটিকে শেখার অভিজ্ঞতা হিসেবেই গ্রহণ করছেন তিনি।
রিয়াল মাদ্রিদের স্মৃতি ও শিক্ষা
গত মৌসুমে বিপুল প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। কিন্তু বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর জানুয়ারিতেই বার্নাব্যু ছাড়তে হয় তাঁকে। দায়িত্বে থাকার সময় ভিনিসিউস জুনিয়রসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সাথে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল।
তবে সেই অস্বস্তির সময়টাকে এখন শেখার অভিজ্ঞতা হিসেবেই দেখছেন আলোনসো।
পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও দেখি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।
রিয়ালের সময়টা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে মনে করেন তিনি। নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, খেলার ধরন, খেলোয়াড়দের পরিচালনা—কিছু কাজ করেছে, কিছু করেনি। সব মিলিয়ে এটি নানা অভিজ্ঞতার মিশ্রণ।
খেলোয়াড়ি ও কোচিং যাত্রা
খেলোয়াড়ি জীবনে লিভারপুলে পাঁচ বছর কাটিয়ে রিয়াল মাদ্রিদ হয়ে বায়ার্নে খেলেছেন ২০১৭ পর্যন্ত। এরপর শীর্ষ ফুটবলে কোচিংও শুরু করেন জার্মানিতে, বায়ার লেভারকুসেনের হয়ে। বুন্দেসলিগার ক্লাবটিকে ইতিহাসের প্রথম লিগ জেতানোর পর রিয়ালের দায়িত্ব নেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলে লিভারপুলেরই কোচ হবেন তিনি—একসময় এমনটাই ধারণা করা হতো। জাবি আলোনসো প্রিমিয়ার লিগে ফিরেছেন ঠিকই, তবে চেলসির কোচ হয়ে। লিভারপুলের সাবেক মিডফিল্ডার এখন স্টামফোর্ড ব্রিজের প্রধান কোচ। মাঝে একটা অধ্যায় কাটিয়ে এসেছেন আরেক সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে।
চেলসিতে ফিরে আসার কারণ
এবার আলোনসোর সামনে চেলসিকে পথে ফেরানোর চ্যালেঞ্জ। গত মৌসুমে তিন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করে লন্ডনের ক্লাবটি। ফলে এবারের মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতার সুযোগ নেই চেলসির। তবু দলটির সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোনসো।
ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু সেটি সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছিলাম, তেমনি এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।
চেলসির দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সিদ্ধান্তটা মাথা এবং মনের—দুই জায়গা থেকেই এসেছে। তিনি মনে করেছেন, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, তাঁর জন্যও। এটি ভালো একটি সুযোগ।
প্রাক-মৌসুম ও লিগ শুরু
২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে চেলসি। তার আগে প্রাক-মৌসুমের অংশ হিসেবে আরও চারটি ম্যাচ খেলবে আলোনসোর দল। ৫ আগস্ট হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে, ৮ আগস্ট ইন্দোনেশিয়ায় এসি মিলানের বিপক্ষে, ৯ আগস্ট মালয়েশিয়ায় জোহর দারুল তাজিমের বিপক্ষে এবং ১৫ আগস্ট ফুলহামে রিয়াল সোসিএদাদের বিপক্ষে খেলবে চেলসি।
রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি
Related Reading
Frequently Asked Questions
What is একট ক ষত ছ ল স র?
একট ক ষত ছ ল স র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does একট ক ষত ছ ল স র matter?
একট ক ষত ছ ল স র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
