আলোচনা, আবৃত্তি, সংগীত, গ্রন্থ প্রকাশনায় শ্রদ্ধা নিবেদন
রাজধানীতে সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন
Banglaprabah.com – আল চন আব ত ত স গ - বাংলা সাহিত্যের বিপ্লবী চেতনার প্রতীক কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে রাজধানীতে। ১৯২৬ সালের ১৫ আগস্ট এই অমিত প্রতিভাবান কবির জন্ম হয়। তিনি ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে অকালমৃত্যু বরণ করেন। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর রচনাগুলো আজও সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করছে। সেই রচনা ও বিপ্লবী জীবনাদর্শ নিয়ে আলোচনা করে শতবর্ষে শ্রদ্ধা জানানো হলো কবিকে।
শিল্পকলা একাডেমিতে 'সুকান্ত: শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি'
প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান 'সুকান্ত: মানবমুক্তির এক স্বপ্নবান কবি' শীর্ষক গবেষণা প্রবন্ধ পাঠ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক এম এ আজিজ মিঞা ও কবি হাসান ফকরী প্রবন্ধের ওপর আলোচনা করেন। বিবর্তনের সভাপতি এ এস এম কামাল উদ্দিন সভাপতিত্ব করেন।
কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সাম্যবাদ ও দেশাত্মবোধ প্রধান বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। তাঁর জীবন ও কবিতা এক অভিন্ন সুতায় বাঁধা। ফলে তাঁর কবিতাকে বুঝতে হলে বিপ্লবী শ্রেণিচেতনা, শোষণ-বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। তিনি রাজনীতিকে করে তুলেছিলেন শিল্প। আর সেই শিল্পকে করেছিলেন মানবমুক্তির হাতিয়ার।
আলোচকেরা বলেন, 'সুকান্ত ভট্টাচার্য এখনো আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষ যত দিন বৈষম্যহীন, শোষণমুক্ত সম-অধিকারের সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করবে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা তত দিন সেই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। তিনি বাংলা সাহিত্যের মাটি ঘুরিয়ে দিয়েছিলেন। তাঁর কবিতা মানুষের চিন্তা ও মনোজগৎকে নাড়া দিয়ে যায়। সে কারণেই বারবার তাঁর কাছে ফিরে যেতে হবে।'
ধানমন্ডিতে 'শতবর্ষে সুকান্ত' অনুষ্ঠান
ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'মুক্ত আসর' এবং 'স্বপ্ন ৭১ প্রকাশন' 'শতবর্ষে সুকান্ত' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, তাঁর গান, কবিতা আবৃত্তি ও 'শতবর্ষে সুকান্ত' স্মারকগ্রন্থ প্রকাশনা। কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম পর্বে ছিল আলোচনা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন। শিক্ষাবিদ মোহাম্মদ আবদুল হাই, গবেষক প্রশান্ত কুমার রায় এবং মুক্ত আসরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শতবর্ষে সুকান্ত স্মারকগ্রন্থের সম্পাদক আবু সাঈদ আলোচনার অংশ নেন।
কবি সুকান্ত ভট্টাচার্য চর্চা করা অত্যন্ত জরুরি। কবি আজীবন শোষণ-বঞ্চনা থেকে মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম করে গেছেন। সব মানুষের জন্য সমান অধিকারের মানবিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। সেই আকাঙ্ক্ষাই কবিতায় প্রকাশ করেছেন। আমাদের দেশে এখনো আমরা বৈষম্যমুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করছি। সে কারণে জন্মশতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করা অত্যন্ত প্রাসঙ্গিক।
আলোচকেরা বলেন, নতুন প্রজন্মের কাছে বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও আদর্শকে তুলে ধরতেই 'শতবর্ষে সুকান্ত' শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। এই স্মারকগ্রন্থের প্রথম অংশে রয়েছে স্মৃতিকথা ও দ্বিতীয় অংশে শতবর্ষ নিয়ে কবিকে আলোচনা। আলোচনার পর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আবৃত্তি ও গান। আবৃত্তি করেন মুক্ত আসরের সাহিত্য সম্পাদক সাহিনা মিতা, নাজমুন নাহার, জেসমিন বন্যা, ইয়াতুল নেশা রুমা ও সুব্রত ভট্টাচার্য। গান গেয়ে শোনান শাহিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।
বিবর্তনের শিল্পীদের এক মনোজ্ঞ পরিবেশনা ছিল সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি, কবিতার সুরারোপিত গান ও নৃত্যের সমন্বয়ে। 'এই বন্ধ্যা মাটির বুক চিরে এইবার ফলাব ফসল' কবিতার সুর করা গানের সঙ্গে নৃত্য দিয়ে পরিবেশনা শুরু হয়েছিল। এরপর ছিল সমবেতকণ্ঠে 'বোধন' কবিতা থেকে গান 'হে মহামানব একবার এসো ফিরে'।
বিরতিহীন এই পরিবেশনায় কবিতা ও গানগুলো মধ্যে আরও ছিল—'লেনিন', 'দেশলাই কাঠি', 'একটি মোরগের কাহিনী', 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ', 'সাবাস বাংলাদেশ এ পৃথিবী/ অবাক তাকিয়ে রাখি', 'অবাক পৃথিবী অবাক করলে তুমি', 'বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে', 'বেজে উঠল কি সময়ের ঘণ্টা', 'হে মহাজীবন', 'রানার রানার'—এমন বেশ কিছু কালজয়ী কবিতার সুরারোপিত গান ও কবিতার আবৃত্তি পরিবেশনা। শেষ হয়েছিল সমবেত কণ্ঠের গান 'বন্ধু তোমার ছায়া উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,/ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত' পরিবেশনা দিয়ে।
Related Reading
Frequently Asked Questions
What is আল চন আব ত ত স গ?আল চন আব ত ত স গ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does আল চন আব ত ত স গ matter?আল চন আব ত ত স গ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.