Uncategorized

আলাদা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় তিন মহাদেশের ফুটবল কর্তারা

আল দ ট র ন ম ন - ফিফার শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র অস্থিরতা এখনো কমছে না। এই পদক্ষেপের প্রতিবাদে ইনফান্তিনোর তিন সহসভাপতি আলাদা ফুটবল টুর্নামেন্ট

Desk Uncategorized
Published August 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
WhatsApp-Image-2026-08-10-at-9.03.52-PM
Foto : James Jackson - banglaprabah.com
Table of Contents
  1. তিন মহাদেশের ফুটবল কর্তাদের নতুন টুর্নামেন্টের পরিকল্পনা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

তিন মহাদেশের ফুটবল কর্তাদের নতুন টুর্নামেন্টের পরিকল্পনা

Banglaprabah.com – আল দ ট র ন ম ন – ফিফার শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র অস্থিরতা এখনো কমছে না। এই পদক্ষেপের প্রতিবাদে ইনফান্তিনোর তিন সহসভাপতি আলাদা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু করেছেন। আজ এক যৌথ চিঠিতে তারা ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এই খবর জানিয়েছে।

উয়েফার কঠোর অবস্থান ও বর্জন সিদ্ধান্ত

সংকটটি ঘনীভূত হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কঠোর অবস্থান থেকে। ফিফা বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা প্রকাশের পরপরই উয়েফার ৫৫টি সদস্য সংস্থা জরুরি সভায় বসে। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। তীব্র বিরোধিতার মুখে ফিফা পরে এই পরিকল্পনা বাতিল করে এবং ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তবে উয়েফা তাদের বর্জনের সিদ্ধান্তে অনড় থাকে।

উয়েফা, এএফসি ও কনক্যাকাফের শীর্ষ নেতারা ভাবছেন—বিশ্বকাপ বর্জনের হুমকি বাস্তবায়ন করা হলে ফুটবলাররা যেন বিকল্প প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।

তিন মহাদেশের যৌথ চিঠি ও অনাস্থা প্রকাশ

উয়েফার এই অবস্থানকে সমর্থন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা (কনক্যাকাফ)। তিন মহাদেশীয় সংস্থা যৌথভাবে চিঠি দিয়ে ইনফান্তিনোর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। চিঠিটি যৌথভাবে পাঠিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন, এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম ও কনক্যাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি। তাঁরা তিনজনই ফিফার সহসভাপতি।

তিন মহাদেশ এক জোট হয়ে ইনফান্তিনোকে বলল, ফুটবল ‘কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়’। একই সঙ্গে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বাতিল হওয়া শেয়ার বিক্রি প্রক্রিয়ার ওপর একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই তিন সহসভাপতি। এই চিঠিকে ইনফান্তিনোর জন্য সম্মানের সঙ্গে পদত্যাগ করার একটি সুযোগ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

পুনর্নির্বাচনে ইনফান্তিনোর চ্যালেঞ্জ

তবে জিওান্নি ইনফান্তিনো সহজে হাল ছাড়েননি। আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফিফার ২১১টি সদস্যদেশের মধ্যে আগামী নির্বাচনে জিততে অন্তত ১০৬টি ভোটের প্রয়োজন। চিঠিতে স্বাক্ষর করা তিনটি মহাদেশীয় কনফেডারেশনে রয়েছে মোট ১৪৩টি দেশ। ফলে এই বিশাল গোষ্ঠী বিরোধী অবস্থান নেওয়ার ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়া নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

আগ্রহীদের আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সভাপতি পদে নাম জমা দেওয়ার সুযোগ রয়েছে। ফিফার প্রতিটি সদস্যদেশের একটি করে ভোট। উয়েফার মতো প্রভাবশালী সংস্থার ঝুলিতে ভোট ৫৫টি, অন্যদিকে বাকি পাঁচটি কনফেডারেশনের মোট ভোট ১৫৬টি। ফলে ইউরোপের ফুটবলী শক্তি সরাসরি ভোটের রাজনীতিতে প্রতিফলিত হয় না। ইনফান্তিনোকে সরাতে তাই উয়েফাকে অন্য কনফেডারেশনগুলোর সঙ্গে জোট বাঁধতেই হতো।

ইনফান্তিনোর সমর্থকদের তালিকা

ইনফান্তিনোর পক্ষেও অবশ্য মিত্রদের সমর্থন রয়েছে। মরক্কোয় এক সাম্প্রতিক বৈঠকে ফিফার বেশ কিছু শীর্ষ নির্বাহী তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। পাশাপাশি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) তাঁর পেছনে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা, মেক্সিকো, প্যারাগুয়ে, কাতার ও কুয়েত ইনফান্তিনোকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

ইনফান্তিনোকে সরাতে অভিযোগ-অপপ্রচার, ফিফার পাল্টা হুঁশিয়ারি

Frequently Asked Questions

What is আল দ ট র ন ম ন?

আল দ ট র ন ম ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আল দ ট র ন ম ন matter?

আল দ ট র ন ম ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment