Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

আর্লিং হলান্ডের ৬ হাজার ক্যালরির ডায়েট কি স্বাস্থ্যকর, সবার জন্য প্রযোজ্য?

Published August 12, 2026 · Updated August 12, 2026 · By James Jackson - banglaprabah.com

আর্লিং হলান্ডের ৬ হাজার ক্যালরি ডায়েট: স্বাস্থ্যকর নাকি নয়?

Banglaprabah.com – আর ল হল ন ড র ৬ - সাধারণত মানুষের জন্য প্রতিদিন দুই হাজার ক্যালরি গ্রহণের পরামর্শ দেওয়া হয়। কিন্তু নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ড নাকি প্রতিদিন প্রায় ছয় হাজার ক্যালরি খান। তাঁর খাদ্যতালিকায় রয়েছে অর্গান মিট—যেমন কলিজা ও কিডনির মতো অভ্যন্তরীণ অঙ্গের মাংস—এবং কাঁচা দুধ। বিশ্বজুড়ে এই ডায়েট নিয়ে আলোচনা চলছে। তবে কি সত্যিই প্রতিদিন ছয় হাজার ক্যালরি খাওয়া স্বাস্থ্যকর? বিশেষজ্ঞরা বলছেন, এটি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। এমন ডায়েট সবার জন্য উপযুক্ত নয়।

ক্রীড়াবিদদের জন্য ক্যালরি গ্রহণের প্রয়োজনীয়তা

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার পার্ডু ইউনিভার্সিটির স্পোর্টস নিউট্রিশন বিশেষজ্ঞ লরেন লিংক বলেন, এক দিনে ছয় হাজার ক্যালরি অবশ্যই অনেক বেশি। তবে খেলাধুলার জগতে এটি অস্বাভাবিক কিছু নয়। তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য দৈনিক যে দুই হাজার ক্যালরি গ্রহণের পরামর্শ দেওয়া হয়, তা উচ্চপর্যায়ের ক্রীড়াবিদদের ক্ষেত্রে যথেষ্ট নয়। খেলোয়াড়দের জন্য দৈনিক তিন হাজার ক্যালরি তুলনামূলক কম মাত্রা হিসেবেই ধরা হয়। অনেক ক্রীড়াবিদ চার থেকে পাঁচ হাজারের বেশি ক্যালরি খেয়ে থাকেন। এমনকি কারও কারও ক্ষেত্রে তা ছয় থেকে সাত হাজার ক্যালরিও হতে পারে। বিশেষ করে যারা বেশি শক্তি খরচ করেন—যেমন আক্রমণাত্মক ভাগের খেলোয়াড়, প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা সাঁতার কাটা সাঁতারু কিংবা হলান্ডের মতো ম্যাচে অনেক মাইল দৌড়ানো ফুটবলার—তাদের বেশি ক্যালরির প্রয়োজন হতে পারে।

হ্যাঁ, ছয় হাজার ক্যালরি অনেক বেশি, কিন্তু স্পোর্টস নিউট্রিশনের এটি একেবারেই অস্বাভাবিক নয়।

পেশি বৃদ্ধি ও চর্বি নিয়ন্ত্রণ

নিউইয়র্কের নর্থওয়েল হেলথের ফিজিক্যাল থেরাপিস্ট জিওরগ্লো কারভালহো বলেন, 'ভালো মানের একজন খেলোয়াড়ের লক্ষ্য যদি হয় শরীরে চর্বি না বাড়িয়ে পেশি বৃদ্ধি, তাহলে প্রতিদিন ছয় হাজার ক্যালরি গ্রহণ করা মোটামুটি স্বাভাবিক।' উদাহরণ হিসেবে বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপসের কথা বললেন কারভালহো। প্রতিযোগিতার সময়ে ফেলপস প্রতিদিন প্রায় দশ হাজার ক্যালরি পর্যন্ত গ্রহণ করতেন। প্রায় ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা এবং ২০৭ পাউন্ড ওজনের হলান্ডের শরীরে চর্বির পরিমাণ খুব কম।

অর্গান মিট ও কাঁচা দুধ: স্বাস্থ্যকর নাকি ঝুঁকিপূর্ণ?

হলান্ডের নির্দিষ্ট কিছু খাবার নিয়েও দুই বিশেষজ্ঞ কথা বলেছেন। অঙ্গপ্রত্যঙ্গের মাংস—যেমন কলিজা, কিডনি ইত্যাদি পুষ্টিগুণে সমৃদ্ধ। সঠিকভাবে সংগ্রহ ও প্রস্তুত করা হলে এগুলো স্বাস্থ্যকর খাবারের অংশ হতে পারে। তবে কেউ যদি নিয়মিত অর্গান মিট খেতে চান, তাহলে খাবারটি নিরাপদ কি না, তা নিশ্চিত করা জরুরি।

কাঁচা দুধের ব্যাপারে স্পোর্টস নিউট্রিশন বিশেষজ্ঞ লরেন লিংকের ভিন্ন ব্যাখ্যা আছে। কাঁচা দুধ খাওয়া বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠলেও সাধারণ দুধের সঙ্গে এর মূল পার্থক্য হলো এটি পাস্তুরাইজিত করা হয় না। পাস্তুরাইজন প্রক্রিয়ায় দুধের ক্ষতিকর জীবাণু ধ্বংস করা হয়। হলান্ডের মতো তারকা ক্রীড়াবিদ হতো অত্যন্ত ভালো উৎস থেকে খাবার সংগ্রহ করেন। তারপরও কাঁচা দুধে এমন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা পাস্তুরাইজনের মাধ্যমে সাধারণত ধ্বংস করা হয়। তাই কাঁচা দুধ নিয়ে ঝুঁকি থেকেই যায়, সেটা হলান্ড খেলেও।

একইভাবে বেশি বেশি লাল মাংস বা প্রোটিনও ভালো নয়। লাল মাংস খাওয়ার ক্ষেত্রেও পরিমিত থাকা গুরুত্বপূর্ণ, সেটা খেলোয়াড় হলেও। এতে হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের জন্য অতিরিক্ত প্রোটিন গ্রহণের ব্যাপারেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। সাধারণভাবে শরীরের প্রতি কেজি ওজনের জন্য দৈনিক প্রায় এক গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

সূত্র: মেডপেজ টুডে

Related Reading

Frequently Asked Questions

What is আর ল হল ন ড র ৬?

আর ল হল ন ড র ৬ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আর ল হল ন ড র ৬ matter?

আর ল হল ন ড র ৬ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.