‘আমি নাই স্যার’, কাদেরকে বলেছিলেন ডিবির সাবেক প্রধান হারুন
ডিবিপ্রধান হারুন ও ওবায়দুল কাদেরের ফোনে কথোপকথন: 'আমি নাই স্যার'
Banglaprabah.com – আম ন ই স য র ক - আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে আজ রোববার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন বলে উঠে এসেছে অডিও কথোপকথনে। এই বিষয়ে তৎকালীন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ওবায়দুল কাদেরকে অনুরোধ জানান নিজের বদলি ঠেকাতে।
হারুনের অনুরোধ ও কাদেরের প্রতিক্রিয়া
ওই কথোপকথনে হারুন স্পষ্টভাবে জানান, 'স্যার, এটা যদি অহন স্যার না করেন, তাহলে কিন্তু অর্ডার এহন করে দিবে স্যার। আমি নাই স্যার। ডিবিতে নাই স্যার। অর্ডার করে দিবে।' এই ঘটনার পরপরই ২০২৪ সালের ৩১ জুলাই হারুনকে ডিবি থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্ব দেওয়া হয়।
স্যার, এটা যদি অহন স্যার না করেন, তাহলে কিন্তু অর্ডার এহন করে দিবে স্যার। আমি নাই স্যার। ডিবিতে নাই স্যার। অর্ডার করে দিবে।
কাদের ও আসাদুজ্জামানের ফোনে কথা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক আজ তৃতীয় দিনের মতো চলছে। এই প্রসঙ্গে প্রসিকিউটর গাজী মোনাওয়ার গণ-অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের ফোনে কথা বলার কথোপকথন তুলে ধরেন।
২০২৪ সালের ৩১ জুলাই ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মধ্যে ফোনে একটি কথোপকথন হয়। সেখানে কাদের জিজ্ঞেস করেন, 'হারুনকে কি সরিয়ে দিচ্ছেন?' জবাবে আসাদুজ্জামান জানান, 'উনি (শেখ হাসিনা) তো খুব অ্যাডামেন্ট (অনমনীয়)। আমরা সরাই নাই। … উনি বলছিলেন অন্যখানে দিতে। আমি ডিএমপিতেই রেখে দিছি।…মানে ড্রেসটা পরিবর্তন করে দিচ্ছি।' একপর্যায়ে আসাদুজ্জামান বলেন, 'আপনি একটু বলেন।…বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আপনি একটু না বললে আমি আর সাহস পাচ্ছি না।' পরে কাদের বলেন, 'একটু ওয়েট করেন।' একটু পর আসাদুজ্জামান বলেন, সব ডিমোরালাইজড হয়ে যাবে। তখন কাদের বলেন, 'এটা আপনি নেত্রীকে বলে দিবেন।' এ সময়ে আইজিপির (তৎকালীন পুলিশের মহাপরিদর্শক) সঙ্গে কথা বলার পরামর্শ দেন কাদের।
সবার সাথে আমি মিটিং করেছি। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন ওই এটাই সিদ্ধান্ত নিয়েছি—ওনার ড্রেসটা পাল্টাব দিব। ওই ডিএমপিতেই থাকবে অ্যাজ ইট ইজ আর থাকবে শুধু ডিবির জায়গাটা সে অন্য আরেকটা দায়িত্ব নিবে।
হারুনের ব্যাখ্যা ও কাদেরের মন্তব্য
পরবর্তীতে ওবায়দুল কাদের তৎকালীন ডিবিপ্রধান হারুনের সঙ্গেও কথা বলেন বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার। সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার নেত্রী (শেখ হাসিনা) বিরক্ত হয়েছেন বলে হারুনকে ফোনে জানান তিনি। তখন হারুন বলেন, 'খাওয়ার ডিসিশনটা কে দিচ্ছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ—এরা দিচ্ছে খাওয়ার ছবি নেওয়ার জন্য।' একপর্যায়ে কাদের বলেন, 'ছবিটা নিজের কাছে রেখে দিতা।' হারুন বলেন, 'ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার।' কাদের বলেন, 'কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন, তখন তো হোম মিনিস্টারও ওখানে ছিল।' হারুন বলেন, 'স্যার, অহন যদি ওনারা সাপোর্ট না দেয় আমারে…।' কাদের বলেন, 'উল্টা তো তুমি দোষারোপ করে বসেছ।' হারুন বলেন, 'স্যার, হোম মিনিস্টার বলছে তো পিএম নাকি বলছে।' ছয় সমন্বয়ক সম্পর্কে কাদের জানতে চাইলে হারুন বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয় প্রতিদিন।…ওনারা যা বলবে, সেটাই হবে স্যার।' এরপর হারুন আবার বলেন, 'এখন স্বরাষ্ট্রমন্ত্রী কমিশনাররে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে।… আমার বদলি করে দিচ্ছে স্যার। আমার অপরাধটা কী স্যার?' কাদের বলেন, 'সেখানে তো হি ওয়াজ নট ডিফেন্ডিং ইউ (আসাদুজ্জামান তোমার পক্ষে বলছেন না)। সেও (আসাদুজ্জামান) তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি নিজেই করো।' হারুন বলেন, 'আমি স্যার আমরা যা করছি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির নির্দেশে করছি।' কাদের বলেন, 'তারা তো এইটা এখন স্বীকার করে না।' একপর্যায়ে কাদের বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তখন হারুন বলেন, 'স্যার, এটা যদি অহন স্যার না করেন, তাহলে কিন্তু অর্ডার এহন করে দিবে স্যার। আমি নাই স্যার। ডিবিতে নাই স্যার। অর্ডার করে দিবে।' কাদের বলেন, 'দেখি।' 'আমাদের যেটা মারা গেছে, সেটাকে ইস্যু করেন'।
১৬ জুলাইয়ের ফোনে কথোপকথন
২০২৪ সালের ১৬ জুলাই ওবায়দুল কাদের, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মধ্যে ফোনে যে কথোপকথন হয়, তা তুলে ধরেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার। সেখানে কাদের বলেন, 'হ্যালো, নাছির কী করতেছ?' এর জবাবে নাছির উদ্দীন বলেন, 'কালকে থেকে তো ফাইট করতেছি। আজকেও…মারামারি এখনো তো চলতেছে।' ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে নাছির উদ্দীন বলেন, 'ইউনিভার্সিটি পুরোপুরি একদম নিয়ন্ত্রণে আছে।…চট্টগ্রামে এখন ইউনিভার্সিটি, চিটাগাং কলেজ…এগুলো সব নিয়ন্ত্রণে আছে। শুধু একটা জায়গা—মুরাদপুরে ওদের সাথে ফাইট হচ্ছে।' একপর্যায়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, 'কে নাছির নাকি?' ওবায়দুল কাদের বলেন, 'হ্যাঁ নাছির।' একপর্যায়ে কী অবস্থা, তা জানতে চান নানক। এর জবাবে নাছির উদ্দীন জানান, 'চট্টগ্রামে এখন ইউনিভার্সিটি, চিটাগাং কলেজ…এগুলো সব নিয়ন্ত্রণে আছে। শুধু একটা জায়গা—মুরাদপুরে ওদের সাথে ফাইট হচ্ছে।'
Related Reading
Frequently Asked Questions
What is আম ন ই স য র ক?আম ন ই স য র ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does আম ন ই স য র ক matter?আম ন ই স য র ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.