Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ কতটা তৈরি হয়েছে

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By Charles Hernandez - banglaprabah.com

Foto : Charles Hernandez - banglaprabah.com

বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ: সত্য ও ভুল ধারণার মিলনমেলা

Banglaprabah.com – আম দ র ব শ বব দ - সাম্প্রতিক কালে আন্তর্জাতিক জার্নালগুলো থেকে বাংলাদেশের বেশ কয়েকটি গবেষণাপত্র প্রত্যাহারের (রিট্র্যাকশন) খবর জনমত গড়ে তুলেছে। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মঞ্চ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। গবেষণা-নৈতিকতা, মান এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-শিক্ষক-গবেষকদের জবাবদিহি নিয়ে আলোচনা শুরু হওয়ায় এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি বিষয়। কিন্তু একই সঙ্গে উদ্বেগের বিষয় হলো, অনেক ক্ষেত্রেই আলোচনা তথ্যভিত্তিক ও সুনির্দিষ্ট না হয়ে ঢালাও অভিযোগের পর্যায়ে চলে যাচ্ছে। এর ফলে সত্যিকার অর্থেই যারা গবেষণার সঙ্গে যুক্ত, তারা নিরুৎসাহিত হয়ে পড়ছেন।

বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধারণাই প্রকাশ পাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো বোধ হয় গবেষণা একদমই হচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয়, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা–গবেষণার মান নিয়ে ঢালাওভাবে নেতিবাচক কথা বলছেন। সাম্প্রতিক সময়ে গবেষণাপত্র প্রত্যাহারের খবরটি সামনে আসার পর এ প্রবণতা আরও বেড়েছে। এ সমালোচনার পেছনে অবশ্যই কিছু যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এ সমালোচনা প্রকৃত সত্য আড়াল হচ্ছে, কখনো কখনো ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

গবেষণায় সততা: বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য দায়

প্রথমেই একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। গবেষণা-অসদাচরণের বিরুদ্ধে কোনো আপসের সুযোগ নেই। প্ল্যাজারিজম, তথ্য জালিয়াতি, ডেটা তৈরি করে দেওয়া, ভুয়া পিয়ার রিভিউ, সাইটেশন ম্যানিপুলেশন কিংবা অন্য যেকোনো ধরনের প্রতারণা গবেষণার মৌলিক নীতির পরিপন্থী। যেখানে এসব ঘটেছে, সেখানে নিরপেক্ষ তদন্ত এবং কঠোর ব্যবস্থা হওয়াই উচিত। গবেষণায় সততা নিয়ে কোনো আপস হতে পারে না। তবে এ বিষয়ে সবার আরও কয়েকটি বিষয় লক্ষ রাখা জরুরি।

সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকাগুলো বিভিন্ন গবেষকের গবেষণাপত্র প্রত্যাহারের খবর আসার কারণে সাধারণ মানুষের মধ্যে এ ধারণা জন্মেছে, কোনো আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা থেকে গবেষণা প্রত্যাহার হওয়া মানেই সেখানে চৌর্যবৃত্তি বা গবেষণা-প্রতারণা ঘটেছে। কিন্তু প্রকৃত সত্য হলো গবেষণাপত্র প্রত্যাহার হওয়া মানেই সেখানে গবেষণা-প্রতারণা হয়েছে এমন নয়। আন্তর্জাতিক প্রকাশনা নীতিমালা অনুযায়ী গবেষণাপত্র বিভিন্ন কারণে প্রত্যাহার হতে পারে।

প্ল্যাজারিজম বা জালিয়াতির পাশাপাশি অনিচ্ছাকৃত পরীক্ষাগত ভুল, পরিসংখ্যানগত ত্রুটি, সফটওয়্যারজনিত সমস্যা, নমুনা ব্যবস্থাপনায় ভুল, নৈতিক অনুমোদনসংক্রান্ত জটিলতা কিংবা লেখক নিয়ে অসংগতির কারণেও প্রত্যাহার হতে পারে।

অনেক সময় গবেষকেরা নিজেরাই নিজেদের গবেষণার ভুল শনাক্ত করে গবেষণাপত্র প্রত্যাহারের আবেদন করেন। আবার এমন ঘটনাও ঘটে, যেখানে প্রকাশক রিট্র্যাকশনের সিদ্ধান্ত নেন, কিন্তু লেখকেরা সে সিদ্ধান্তের সঙ্গে একমত হন না। অর্থাৎ প্রতিটি রিট্র্যাকশনের পেছনের কারণ আলাদা; তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে মূল্যায়ন করাই কাম্য।

গবেষণা-সংস্কৃতি গড়ে তোলা: একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা

আমাদের এমনভাবে গবেষণা-সংস্কৃতি গড়ে তোলা দরকার, যেখানে একদিকে গবেষণা-অসদাচরণের বিরুদ্ধে থাকবে শূন্য সহনশীলতা, অন্যদিকে সৎ ও নিষ্ঠাবান গবেষকদের জন্য থাকবে সম্মান, উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা। সততা, স্বচ্ছতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, নীতিগত সহায়তা এবং গবেষকদের প্রতি সামাজিক আস্থা তৈরির মাধ্যমেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার পরিবেশ ও গবেষণা-সংস্কৃতি গড়ে উঠতে পারে।

এ কথা তো অনস্বীকার্য যে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কিছু গভীর কাঠামোগত সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয় সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। সমাজের সামগ্রিক অবক্ষয়ের প্রভাব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও পড়ে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব, দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি ইত্যাদির প্রভাব অবশ্যই আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নানাভাবে পড়েছে। সেই সঙ্গে পদোন্নতির জন্য যেনতেনভাবে দ্রুত গবেষণাপত্র প্রকাশ কিংবা প্রকাশনার সংখ্যা বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা—এসব বাস্তবতা বহুদিন ধরেই আলোচিত।

গবেষণার গুণগত মানের চেয়ে প্রকাশনার সংখ্যা বাড়ানোর দিকে অনেক গবেষক মনোযোগী থাকেন। এ কথাও ঠিক আমাদের দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো ঠিকঠাক গবেষণা–সংস্কৃতি গড়ে ওঠেনি। কিন্তু এ বাস্তবতাগুলো মুদ্রার এক পিঠ মাত্র। বহু সমস্যা-সংকট ও নেতিবাচক ঘটনা থাকা সত্ত্বেও এ কথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়, বিশ্ববিদ্যালয়গুলো যারা অনিয়ম, দুর্নীতি বা গবেষণা-প্রতারণায় জড়িত, তারা সংখ্যায় অত্যন্ত অল্প। তাদের অপরাধের দায় হাজারো সৎ ও নিষ্ঠাবান শিক্ষকের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়।

গবেষণার চৌর্যবৃত্তি: আমাদের উচ্চশিক্ষার যেসব গলদ দূর করতে হবে

ঢালাওভাবে নেতিবাচক প্রচারণা সৎ শিক্ষক-গবেষকদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করে এবং গবেষণা সম্পর্কে নিরুৎসাহী করে তোলে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের জনপরিসরে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও তার মান নিয়ে যতটা সমালোচনা হচ্ছে, গবেষণা কেন প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না কিংবা আরও মানসম্পন্ন হচ্ছে না, তা নিয়ে বাস্তবধর্মী বিশ্লেষণ খুব কমই হচ্ছে।

আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেন, সেসব সাধারণত প্রকাশ্যে আসে না। বিশেষ করে দেশের প্রান্তস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা অনেকেরই অজানা। এসব বিশ্ববিদ্যালয়ে বহু বিভাগে শিক্ষকসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সেখানে একজন শিক্ষককে একই সঙ্গে অতিরিক্ত ক্লাস নিতে হয়, গবেষণা করতে হয় এবং প্রশাসনিক কাজও সারতে হয়। এই চাপে অনেক সময় গবেষণার মানও কমে যায়।

গবেষণা-অসদাচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কিন্তু একই সঙ্গে সৎ গবেষকদেরও সমর্থন করতে হবে। শুধু সমালোচনা করে নয়, সমাধানের পথ খুঁজে বের করতে হবে। গবেষণার পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের নীতিমালা, প্রতিষ্ঠানিক কাঠামো এবং সামাজিক মানসিকতা—সবকিছুরই পরিবর্তন আনতে হবে।

Related Reading

Frequently Asked Questions

What is আম দ র ব শ বব দ?

আম দ র ব শ বব দ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আম দ র ব শ বব দ matter?

আম দ র ব শ বব দ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.