Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

আফ্রিকার সমর্থনে মিত্র খুঁজে পেলেন ইনফান্তিনো

Published August 7, 2026 · Updated August 7, 2026 · By Mark Gonzalez - banglaprabah.com

Foto : Mark Gonzalez - banglaprabah.com

আফ্রিকান ফুটবল সংস্থা ফিফা সভাপতির পাশে দাঁড়াল

Banglaprabah.com – আফ র ক র সমর থন ম - গতকাল বৃহস্পতিবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের নির্বাহী কমিটি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি একমতভাবে সমর্থন প্রকাশ করেছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবল সংস্থাগুলো যখন ইনফান্তিনোর বিরোধিতা করছে, আফ্রিকা ঠিক তার বিপরীত দিকে এগিয়ে গেছে। উয়েফা জানিয়েছে যে বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জন করার হুমকি এখনো প্রত্যাহার করা হয়নি। একই দিনে কাফের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ফিফা সভাপতির সমর্থনে এগিয়ে এসেছে। আগামী মার্চে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে ইনফান্তিনো পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

শক্তিশালী ভোটব্যাংকের সমর্থন

ফুটবলের বিশ্ব সংস্থা ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ৫৪টি আফ্রিকান ফুটবল সংস্থার অন্তর্ভুক্ত। আফ্রিকা মহাদেশের ফুটবল সংস্থাটি শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত। ২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সংস্থা ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়ে আসছে। মহাদেশীয় ফুটবল সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'কাফ এক্সকো সর্বসম্মতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং বহু বছর ধরে আফ্রিকান ফুটবলে অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে।'

বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসা ফিফা

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে ফিফা সরে এসেছে। এই পরিকল্পনা প্রকাশ হওয়ার পর বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বাদ পড়ার অভিযোগ তোলে। এটি ফিফা সভাপতি ইনফান্তিনোর মেয়াদে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। সেই বিতর্কের সূত্রপাত ঘটানো প্রক্রিয়াটি পুনর্বিবেচনার জন্য ফিফার দেওয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন কাফ সভাপতি প্যাট্রিস মতসেপে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের "যৌথ বার্তা"-কে স্বাগত ও সমর্থন জানায় কাফ। আমরা ফিফার সদস্য সংস্থা, অন্যান্য কনফেডারেশন ও সব অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সুশাসন, সঠিক প্রক্রিয়া ও স্বচ্ছতার আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা যায় এবং বিশ্বব্যাপী ফুটবলের সার্বিক উন্নয়ন ও প্রসার ঘটে।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ গঠন এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করার পরও বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। কাফের সমর্থনে তিনি কিছুটা হলেও স্বস্তি পাবেন। চলতি সপ্তাহের শুরুর দিকে আফ্রিকার অন্যতম প্রভাবশালী পাঁচ ফুটবল নেতা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানাতে পৃথক বিবৃতি দেন। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্বকাপে রাজস্বের অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকেও স্বাগত জানান তাঁরা।

পাঁচ নেতার সমর্থন বার্তা

মরক্কো ফুটবলের প্রধান ও কাফের সহসভাপতি ফৌজি লেকজা এবং ফিফা কাউন্সিলের সদস্য হানি আবো রিদা, হামিদা জিব্রিলা ও আহমেদ ইয়াহিয়া ইনফান্তিনোকে সমর্থন দেন। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ফুটবল ফেডারেশনের সভাপতি ও কাফের সাবেক সাধারণ সম্পাদক ভেরন মোসেঙ্গো-ওম্বাও ইনফান্তিনোকে সমর্থন দিয়েছেন।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশ্যে আসার কয়েক দিন আগেও ইনফান্তিনোর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কাফ সভাপতি মতসেপে। তিনি বলেছিলেন, 'ব্যক্তিগতভাবে আমি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করি। তিনি শুধু একজন ভালো বন্ধুই নন, একজন বিশ্বস্ত বন্ধু। আফ্রিকার প্রতি তিনি সর্বদা অনুগত। আমি এমন এক সংস্কৃতি থেকে এসেছি, যেখানে মানুষের বিশ্বস্ততার প্রতিদানে কখনো পিঠে ছুরি মারতে হয় না।'

Related Reading

Frequently Asked Questions

What is আফ র ক র সমর থন ম?

আফ র ক র সমর থন ম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আফ র ক র সমর থন ম matter?

আফ র ক র সমর থন ম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.