Banglaprabah
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

আইফোনে স্পাইওয়্যার হামলার সতর্কবার্তা পাঠাল অ্যাপল

Published August 15, 2026 · Updated August 15, 2026 · By Mark Gonzalez - banglaprabah.com

Foto : Mark Gonzalez - banglaprabah.com

আইফোন ব্যবহারকারীদের জন্য স্পাইওয়ার হুমকির নতুন সতর্কতা

Banglaprabah.com – আইফ ন স প ইওয় য র - গত ১৩ আগস্ট অ্যাপল কোম্পানি বিশ্বের ১১০টি দেশের নির্দিষ্ট কিছু আইফোন ব্যবহারকারীর কাছে স্পাইওয়ার হামলার সতর্কবার্তা পাঠিয়েছে। ভাড়াটে স্পাইওয়ারের মাধ্যমে এই আক্রমণের চেষ্টা শনাক্ত করার পরই প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে। ব্লিপিংকম্পিউটার ওয়েবসাইটকে দেওয়া বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, অত্যন্ত লক্ষ্যভিত্তিক এই হামলার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সতর্ক করা হয়।

রেডিটের কয়েকজন ব্যবহারকারীও একই ধরনের সতর্কবার্তা পেয়েছেন বলে জানিয়েছেন। অ্যাপলের এই সতর্কবার্তা প্রদান ব্যবস্থা সম্পূর্ণ নতুন নয়। ২০২১ সাল থেকে অত্যন্ত লক্ষ্যভিত্তিক মার্সেনারি স্পাইওয়ার হামলার আশঙ্কা শনাক্ত হলে নিয়মিতভাবে ব্যবহারকারীদের সতর্ক করা হয়ে আসছে। তবে কোন সতর্কবার্তার সাথে নির্দিষ্ট কোন স্পাইওয়ার যুক্ত, তা অ্যাপল প্রকাশ করে না।

পেগাসাস ও অন্যান্য স্পাইওয়ারের সম্পর্ক

এবার পাঠানো সতর্কবার্তাগুলো যে পেগাসাস স্পাইওয়ারের সাথে সরাসরি সম্পর্কিত, এমন কোনো প্রমাণ নেই। তবে মার্সেনারি স্পাইওয়ারের উদাহরণ হিসেবে অ্যাপল এনএসও গ্রুপের পেগাসাসের কথা উল্লেখ করেছে। এর আগে অ্যাপলের এমন সতর্কবার্তা পাওয়ার পর পরিচালিত ফরেনসিক তদন্তে কিছু ক্ষেত্রে পেগাসাসের সংক্রমণের প্রমাণও পাওয়া গেছে।

অ্যাপলের তথ্যমতে, নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে অত্যন্ত পরিশীলিত মার্সেনারি স্পাইওয়ার হামলা শনাক্ত হলে ১৫০টির বেশি দেশের ব্যবহারকারীদের সতর্ক করা হয়। সাংবাদিক, অধিকারকর্মী, রাজনীতিবিদ ও কূটনীতিকেরা অতীতে এ ধরনের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন।

হামলার খরচ ও জটিলতা

মার্সেনারি স্পাইওয়ার ব্যবহার করে চালানো হামলা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। সাধারণত অল্পসংখ্যক নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। অ্যাপলের মতে, এ ধরনের হামলায় লাখ লাখ ডলার খরচ হতে পারে। এসব স্পাইওয়ারের কার্যকারিতার সময়ও অনেক ক্ষেত্রে সীমিত থাকে। ফলে হামলা শনাক্ত ও প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে।

অ্যাপল জানিয়েছে, অধিকাংশ ব্যবহারকারী কখনোই এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হবেন না। কোনো ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠালেও হামলার পেছনে কোন সরকার, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট অঞ্চলের ব্যক্তি বা গোষ্ঠী রয়েছে, সে তথ্য প্রকাশ করে না প্রতিষ্ঠানটি।

সতর্কবার্তা চেক করার নিয়ম

মার্সেনারি স্পাইওয়ার শনাক্ত করতে অ্যাপল নিজস্ব হুমকিসংক্রান্ত তথ্য ও তদন্তের ওপর নির্ভর করে। তাই এসব সতর্কবার্তাকে সাধারণ নিরাপত্তা সতর্কতা হিসেবে দেখার সুযোগ নেই। অ্যাপলের মতে, এগুলো 'উচ্চমাত্রার নির্ভরযোগ্যতার সতর্কবার্তা'। অ্যাপল বলেছে, কোনো তদন্তই শতভাগ নিশ্চিত ফল দিতে পারে না। তবে থ্রেট নোটিফিকেশন পাঠানোর সময় কোনো ব্যবহারকারীকে লক্ষ্য করে মার্সেনারি স্পাইওয়ার হামলা চালানো হয়েছে, এ বিষয়ে তাদের উচ্চমাত্রার আস্থা থাকে।

এ কারণে সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত। তবে কী ধরনের তথ্য বা কার্যক্রমের ভিত্তিতে এসব সতর্কবার্তা পাঠানো হয়, তা প্রকাশ করে না অ্যাপল। কারণ, এ তথ্য প্রকাশ করা হলে হামলাকারীরা নিজেদের কৌশল পরিবর্তন করে ভবিষ্যতে শনাক্তকরণ এড়িয়ে যেতে পারে।

ব্লিপিংকম্পিউটারকে অ্যাপল জানিয়েছে, হুমকিসংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার প্রক্রিয়াটি হালনাগাদ করা হয়েছে। ফলে সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ তথ্য সহজে দেখতে পারবেন এবং নিজেদের অ্যাকাউন্ট ও ডিভাইসের সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

কোনো সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে ব্যবহারকারীর অ্যাপল অ্যাকাউন্টের সাথে যুক্ত ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরে ই-মেইল এবং আইমেসেজের মাধ্যমে সতর্কবার্তা পাঠায় অ্যাপল। এসব ই-মেইল সাধারণত এই ঠিকানা (notifications@email.apple.com) থেকে পাঠানো হয়। তবে সতর্কবার্তার নামে ভুয়া ই-মেইলও ছড়াতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের পাঠানো সতর্কবার্তাটি সত্যি কি না, তা যাচাই করতে ওয়েবসাইটে (account.apple.com) গিয়ে অ্যাপল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। অ্যাপল সত্যিই কোনো সতর্কবার্তা পাঠিয়ে থাকলে লগইন করার পর ওয়েবসাইটের ওপরে সেটি দেখা যাবে।

অ্যাপলের প্রকৃত থ্রেট-সংক্রান্ত সতর্কবার্তার ই-মেইলে কোনো লিংকে ক্লিক করতে, ফাইল খুলতে, অ্যাপ বা প্রোফাইল ইনস্টল করতে কিংবা অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা যাচাইকরণ কোড দিতে বলা হয় না।

ফলে এসব তথ্য চাওয়া হলে সেটিকে সন্দেহজনক বার্তা হিসেবে বিবেচনা করতে হবে। কেউ এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে মনে হলে 'লকডাউন মোড' চালু করার পরামর্শ দিয়েছে অ্যাপল। পাশাপাশি ডিভাইসের সফটওয়্যার সর্বশেষ সংস্করণে হালনাগাদ করা এবং প্রয়োজন হলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লিপিংকম্পিউটার

Related Reading

Frequently Asked Questions

What is আইফ ন স প ইওয় য র?

আইফ ন স প ইওয় য র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আইফ ন স প ইওয় য র matter?

আইফ ন স প ইওয় য র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.