Uncategorized

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরছে গাভি, ছবি ভাইরাল

ময়মনস হ ম ড ক ল কল - ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফেসবুকের একটি গ্রুপে ছবিটি প্রকাশ

Desk Uncategorized
Published May 17, 2026
Reading time 1 minutes
Conversation No comments

ময়মনস হ ম ড ক ল কল – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফেসবুকের একটি গ্রুপে ছবিটি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ রিসাইকেল বিন নামের একটি ফেসবুক গ্রুপে শুক্রবার রাতে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি ছবিটি প্রকাশ করেন। হাসপাতালের ভেতরে বড় একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করে তাতে লেখেন, ‘ময়মনসিংহ হসপিটালের ভেতরে শিশু সার্জারি বিভাগে গরু চলাচল করে, দেখার কি কেউ নেই? পরিচালক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সিসি ক্যামেরা চেক দিয়েন ১৫ মে রাত ১০টার দিকে।’. ছবিতে দেখা যায়, হাসপাতালের ভেতরে বারান্দায় ঘুরছে একটি কালো-সাদা রঙের গাভি। হাসপাতালের তৃতীয় তলায় থাকা শিশু সার্জারি বিভাগের দিক দেখানো সাইনবোর্ডের সামনে ছিল গাভিটি। এক পাশে রোগী বহনের ট্রলি ও সামনে রোগীর জটলা ছিল। ছবিটির মন্তব্যের ঘরে এভিয়ারি ফার্ম ময়মনসিংহ নামের একটি আইডি থেকে লেখা হয়, ‘এই গরু মেডিকেলের পশ্চিম পাশে ময়লার স্তূপ ঘরে হাবিজাবি খেয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায়। আর কলেজ গেট, মেইন রাস্তার পাশে প্রতিনিয়ত দেখা যায়। হঠাৎ করে হাসপাতালে গরু ঢুকে গেলে পরিচালক কি দায়ী?

দায়ী গরুর মালিক, গরুর মালিক কে? তাকে খুঁজে পরিচালকের কাছে অবহিত করুন এবং নজরে আসলে অবশ্যই ব্যবস্থা নিবে।’ শিশির আহমেদ নামের একজন লেখেন, ‘রোগীর খাবার নিয়ে গেলে আনসারের চুলকানি শুরু হয়, আর গরু ঢুকে পড়ে, দেখে না?’. এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ গুদাম কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, ‘কুকুর-বিড়াল দৌড় দিয়ে ঢুকে যায়, এটি এক রকম, আর এত বড় গরু ঢুকে ঘুরতেছে, এটি কোনো কথা হলো?

আমাদের নিরাপত্তাকর্মী রয়েছে। কেন ভেতরে গরু ঢুকবে? নিরাপত্তাকর্মীরা কেন দেখল না? আগামীকাল অফিসে গিয়ে তাদের বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া হবে।’.

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘হাসপাতালের অভ্যন্তরে এর আগেও আমরা কুকুর ঘুরে বেড়ানোর ছবি দেখেছি। আজ গাভি ঘুরে বেড়ানোর ছবি দেখলাম। হাসপাতাল হচ্ছে রোগীর চিকিৎসাসেবার সর্বশেষ ভরসার জায়গা। হাসপাতালকে যেকোনো ধরনের জীবজন্তু থেকে সুরক্ষিত রাখতে হবে। এটির জন্য সরকার থেকে যথাযথ লোক নিয়োগ করা আছে। কিন্তু অব্যবস্থাপনার কারণে আজ এই অবস্থা। এ ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

Leave a Comment