Uncategorized

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’

ত ম র ফল ফল ত ম - নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল

Desk Uncategorized
Published August 17, 2026
Reading time 1 minutes
Conversation No comments
NaogaonDH061920260817IMG202608171236071786959352906edit
Foto : Mark Gonzalez - banglaprabah.com
Table of Contents
  1. নওগাঁয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সমাবেশ
  2. Related Reading
  3. Frequently Asked Questions

নওগাঁয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সমাবেশ

Banglaprabah.com – ত ম র ফল ফল ত ম – নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল — ‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল পেয়ে হতাশ শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্যে আয়োজিত হয় এই কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ, পোরশার ইউএনও রাকিবুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন প্রমুখ।

জেলা প্রশাসকের ব্যক্তিগত অভিজ্ঞতা

নিজের জীবনের এক অধ্যায় তুলে ধরে ডিসি সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন:

‘আমার ভীষণ ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হব। কিন্তু এইচএসসি পরীক্ষায় অঙ্কে খারাপ ফলাফল অর্জনের কারণে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদনই করতে পারিনি। এজন্য ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার মা ও পরিবারের অন্য সদস্যরা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল ইঞ্জিনিয়ারিং না পেয়েও অন্য কিছু পেয়ে জীবনে সফল হওয়া সম্ভব। তাঁদের কথা শুনে সাহস পেয়েছিলাম। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পাশোনা করে প্রথমবার বিসিএস পরীক্ষা দিয়েই প্রশাসন ক্যাডারে চাকরি পেয়েছি। আমি যদি ব্যর্থ হয়ে ভেঙে পড়তাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। নতুন করে শুরু করেছিলাম বলেই আজকে এখানে আসতে পেরেছি।’

এসএসসি পরীক্ষাকে জীবনের মাত্র একটি ধাপ হিসেবে চিহ্নিত করে তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া মানেই শেষ নয়। সেই অভিজ্ঞতা থেকে শেখা উচিত কোথায় ভুল হয়েছে, ভবিষ্যতে কোন পথে এগোতে হবে এবং প্রস্তুতিকে কীভাবে আরও শক্তিশালী করা যায়। দক্ষতা, যোগ্যতা ও অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই — সময়ের অপচয় করা যাবে না।

পুলিশ সুপারের বক্তব্য: সিঁড়ির উপমা

জীবনকে সিঁড়ির পর সিঁড়ির সাথে তুলনা করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন:

‘কেউ এসএসসিতে ‘এ’ প্লাস পেল মানেই সে সফল, কিংবা কেউ ফেল করল মানেই সে ব্যর্থ তা কিন্তু নয়। একটি ধাপে ব্যর্থ হওয়ার পরেও কেউ জীবনের পরের ধাপগুলোতে সফল হতে পারে। আবার কেউ একটি ধাপে ব্যাপক সাফল্য পাওয়ার পর পরের ধাপগুলোতে চরমভাবে ব্যর্থ হতে পারে। সফলতার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। পরীক্ষায় খারাপ ফলাফল অর্জন করেও জগৎশ্রেষ্ঠ সাফল্য পেয়েছেন এমন উদাহরণ পৃথিবীতে ভূরি ভূরি আছে। স্বপ্নের পেছনে লেগে থাকলে সাফল্য আসবেই।’

এক শিক্ষার্থীর অভিজ্ঞতা

অনুষ্ঠানে উপস্থিত সানজিদা আখতার নামের এক শিক্ষার্থী জানান, এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। প্রত্যাশা ছিল জিপিএ-৫, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি। ফলাফল খারাপ হওয়ায় পরিবারের লোকজন থেকে অনেক কথা শুনতে হয়েছে। সে বলে:

‘আমার মন ভেঙে গিয়েছিল। কিন্তু আজকে এখানে এসে স্যারদের কথা শুনে অনুপ্রেরণা পেলাম। অতীতে আমি যেসব ভুল করেছি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো ফলাফল করতে চাই।’

জীবনের পথে সব সময়েই সাফল্য, আনন্দ ও স্বস্তি থাকে না। প্রতিটি মানুষের ক্ষেত্রেই জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থতা ঘটে। কেউ সেই পরিস্থিতিকেই শেষ বলে মনে করে, আবার কেউ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করে। দক্ষতা, যোগ্যতা ও অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই — এটাই ছিল সমাবেশের মূল সুর।

Frequently Asked Questions

What is ত ম র ফল ফল ত ম?

ত ম র ফল ফল ত ম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ত ম র ফল ফল ত ম matter?

ত ম র ফল ফল ত ম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment