ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত
ওয র ল ড র বট অল - গত শুক্রবার একই দিনে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর—এই তিনটি বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্যায়ের
Table of Contents
বাংলাদেশের তিনটি বিভাগে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব
Banglaprabah.com – ওয র ল ড র বট অল – গত শুক্রবার একই দিনে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর—এই তিনটি বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে চারটি শ্রেণিতে মোট প্রায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। দিনজুড়ে বিচারকমণ্ডলীর মূল্যায়ন কার্যক্রম চলতে থাকে। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য হলো ‘রোবট মিটস কালচার’, অর্থাৎ রোবট মিলছে সংস্কৃতির সঙ্গে।
ঢাকা বিভাগের আয়োজন
ঢাকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ)। এখানে মোট ১১০ জন নিবন্ধিত অংশগ্রহণকারীর মধ্যে ৯৭ জন উপস্থিত ছিলেন। শ্রেণি অনুযায়ী উপস্থিত দলের সংখ্যা ছিল রোবোমিশনে ৪টি, রোবোস্পোর্টসে ৬টি, ফিউচার ইনোভেটরসে ১৭টি এবং ফিউচার ইঞ্জিনিয়ার্সে ৭টি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান, ইউআইইউ-এর গণসংযোগ পরিচালক আবু সাদাত এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. হেলাল আল নাহিয়া।
চট্টগ্রাম ও রংপুরে প্রতিযোগিতা
চট্টগ্রাম বিভাগে প্রতিযোগিতা হয়েছে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)। এতে ২৬টি দলের ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ফিউচার ইনোভেটরস শ্রেণিতে ছিল ২৩টি দল এবং রোবোমিশন শ্রেণিতে ৩টি দল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল।
রংপুর বিভাগে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (সিপিএসসিএস) অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে ফিউচার ইনোভেটরস শ্রেণিতে ১২টি দলের মোট ৩৬ জন শিক্ষার্থী তাঁদের উদ্ভাবনী রোবট ও প্রকল্প প্রদর্শন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামান এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডব্লিউআরও-এর রংপুর অঞ্চলের পরিচালক এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম জাহাঙ্গীর আলম।
ফলাফল ও পদক বিতরণ
ঢাকা বিভাগ:
স্বর্ণপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস শ্রেণির দুটি দল এলিমেন্টারির কোয়ান্টাম ফিজিকস ও সিনিয়রের টিম সিএআরই। রৌপ্যপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস শ্রেণির তিনটি দল—এলিমেন্টারির ডব্লিউ হোল কিউব এবং জুনিয়রের রোবোহোলিকস ও তারার বাড়ি। ব্রোঞ্জপদক পেয়েছে রোবোমিশন (সিনিয়র) শ্রেণির দল রোবোম্যানিয়া এবং রোবোমিশন (এলিমেন্টারি) শ্রেণির দল মিনিয়ন, রোবোস্পোর্টস শ্রেণির দুটি দল স্ক্রু লুজ ক্রু ও নম্বর ওয়ান নিশ, ফিউচার ইনোভেটরস শ্রেণির দুটি দল—জুনিয়রের এসআইসি অ্যাস্ট্রোবট ও সিনিয়রের রিঅ্যাক্টর ফোর্জ এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরির দল ব্লুপ্রিন্ট।
সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছে রোবোস্পোর্টস শ্রেণির দল রোবো সেপিয়েন্স, ফিউচার ইনোভেটরস শ্রেণিতে এলিমেন্টারির দল আর্কিওএক্সপ্লোরার, জুনিয়রের দল সাইবারনেটিক এপেক্স ও ভেগা এবং সিনিয়রের দল দ্য এনথুসিয়াস্টস এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স শ্রেণির দুটি দল—ওয়্যারড অ্যান্ড টায়ার্ড ও দুর্নিবার।
চট্টগ্রাম বিভাগ:
স্বর্ণপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস (সিনিয়র) শ্রেণির দল ম্যাভরিক নেক্সাস। রৌপ্যপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস শ্রেণির তিনটি দল—এলিমেন্টারির রোবো বাগস, জুনিয়রের দ্য ইনোভেট্রনস ও সিনিয়রের নেবুকোডারস। ব্রোঞ্জপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস (জুনিয়র) শ্রেণির দল ভেগা। সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছে ফিউচার ইনোভেটরস শ্রেণিতে এলিমেন্টারির দল প্রো বয়েজ ও ১২ টাকা ওয়ারিয়র্স এবং জুনিয়রের দল রোবো স্টার্টস ও টেকনোভা।
রংপুর বিভাগ:
স্বর্ণপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস (সিনিয়র) শ্রেণির দল অডিসি এক্স। রৌপ্যপদক পেয়েছে ফিউচার ইনোভেটরস (জুনিয়র) শ্রেণির দল ডিপ থিংকার্স। ব্রোঞ্জপদক পেয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের দল দ্য লেজি ইঞ্জিনিয়ার্স এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের দল জেনিথ রোবোটিকস।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
আয়োজকেরা জানান, এ ধরনের আন্তর্জাতিক মানের রোবোটিকস প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজ, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ আয়োজন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবোটিকস অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করছে।
জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতে ঢাকায় অনুষ্ঠিত হবে দল বাছাই ক্যাম্প। সেখান থেকে গঠিত হবে বাংলাদেশ দল, যারা আগামী ২৫–২৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ এবং ৮–১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনালে দেশকে প্রতিনিধিত্ব করবে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।
Related Reading
Frequently Asked Questions
What is ওয র ল ড র বট অল?
ওয র ল ড র বট অল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ওয র ল ড র বট অল matter?
ওয র ল ড র বট অল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
