অ্যাডাল্ট সনদ পাওয়া সেই সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন
অ য ড ল ট সনদ প - প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নতুন নতুন বিষয়বস্তু যুক্ত হচ্ছে। চলমান সপ্তাহে মুক্তি পেয়েছে বা মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু
Table of Contents
ওটিটিতে নতুন কনটেন্টের ঝড়: চলতি সপ্তাহের সেরাগুলো
Banglaprabah.com – অ য ড ল ট সনদ প – প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নতুন নতুন বিষয়বস্তু যুক্ত হচ্ছে। চলমান সপ্তাহে মুক্তি পেয়েছে বা মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু ওয়েব সিরিজ, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং রিয়েলিটি শো। এই সবগুলোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
চরকির ‘রঙিন সুরমা’
বয়সের সঙ্গে মানুষের চাহিদা সীমিত হয়ে আসে। পাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়, আর হারানোর ভয় বেড়ে যায়। এর সাথে যোগ হয় অসুস্থতা, একাকিত্ব এবং বয়সের নানা সীমাবদ্ধতা। জীবনের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাওয়া মুন্তাসির ও শাহিদা কীভাবে এই ক্ষয় ও অনিশ্চয়তার মধ্যেও একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার অর্থ খুঁজে নেন, সেটাই হলো রিাজুল হকের ‘চরকি ফ্লিক রঙিন সুরমা’। এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি বর্তমানে চরকি প্ল্যাটফর্মে স্ট্রিম হচ্ছে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি।
প্রাইম ভিডিওতে ‘রিচার ৪’
২০২২ সালে মুক্তির পরেই সাড়া ফেলেছিল এই সিরিজ। এরপর প্রতি বছরই আসছে নতুন মৌসুম। সেই ধারাবাহিকতায় গতকাল এসেছে চতুর্থ মৌসুমের প্রথম তিন পর্ব। আট পর্বের বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন মৌসুমটি শুরু হচ্ছে এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে। গভীর রাতে নিউইয়র্কের একটি পাতালরেলে এক অপরিচিত নারীর সঙ্গে রিচারের দেখা হয়। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। ওই নারীর মৃত্যুর পর ঘটনাটিকে ঘিরে তৈরি হয় বড় রহস্য। রিচার স্বভাবতই বিষয়টি এড়িয়ে যেতে পারেন না। এরপর তিনি জড়িয়ে পড়েন এমন এক ষড়যন্ত্রে, যার শিকড় পৌঁছে গেছে ক্ষমতার একেবারে ওপরের মহলে। লি চাইল্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিতে এবারও রিচার চরিত্রে আছেন অ্যালান রিচসন। সিরিজটির শো রানার নিক সানতোরা।
অ্যাপল টিভি+তে ‘ওম্যান ইন ব্লু ২’
মেক্সিকোর প্রথম নারী পুলিশ বাহিনীর সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রচার গতকাল থেকে শুরু হয়েছে। আট পর্বের নতুন মৌসুমের শেষটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। চার নারী পুলিশ এবার এমন এক হত্যাকাণ্ডের তদন্তে নামবেন, যার সূত্র মিশে আছে ১৯৬৮ সালের ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে।
মেক্সিকো সিটির রাস্তাগুলো তখন পুরুষ পুলিশদের দাপটে ভরপুর। নারীদের পুলিশ হিসেবে নিয়োগ করা হলেও তাদের কাজ নিয়ে ছিল তীব্র অবজ্ঞা। সেই বাস্তবতার মধ্যেই পুলিশের ইউনিফর্ম পরেছিলেন কয়েকজন নারী। দ্বিতীয় মৌসুমেও ফিরেছেন বারবারা মোরি, জিমেনা সারিনানা, নাতালিয়া তেলেস ও আমোরিতা রাসগাদো। সিরিজটির পরিচালক ফার্নান্দো রোভজার ও পাবলো আরামেন্দি।
থ্রিলার থেকে অ্যাকশন: ওটিটিতে কী দেখবেন
নেটফ্লিক্সের ‘ককটেল ২’
২০১২ সালে মুক্তি পাওয়া ককটেল-এর সিক্যুয়েল হলেও প্রথম কিস্তির সঙ্গে গল্পের সেভাবে যোগ নেই। এবার সম্পর্কের জটিলতাকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। মুক্তির আগে অ্যাডাল্ট সনদ পাওয়ার পর ছবিটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৯ জুন। বক্স অফিসে প্রায় ১৫০ কোটি রুপি ব্যবসা করার পর এবার ওটিটিতে এসেছে। তারকাবহুল সিনেমাটির প্রধান তিন চরিত্রে আছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।
সনি লিভের ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’
২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চনের সঞ্চালনা প্রথম মৌসুম থেকেই অনুষ্ঠানটিকে দেয় আলাদা পরিচিতি। এরপর কেটে গেছে প্রায় ২৬ বছর। মাঝখানে তৃতীয় মৌসুমে অমিতাভের জায়গায় এসেছিলেন শাহরুখ খান। তবে অমিতাভই হয়ে উঠেছেন অনুষ্ঠানটির মুখ। ১৮তম মৌসুমেও তাই দর্শকের সবচেয়ে পরিচিত সেই কণ্ঠ শোনা যাচ্ছে। ১০ আগস্ট থেকে শুরু হয়েছে নতুন মৌসুম। নতুন মৌসুমের মূল ভাবনা—’ভাবতে হবে’। ইন্টারনেটের কারণে যেকোনো তথ্য মুহূর্তেই পাওয়া যায়। কিন্তু সেই তথ্যকে সঠিকভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং প্রয়োজনের সময়ে কাজে লাগানোই আসল বুদ্ধিমত্তা। সেটা নিয়েই এবারের মৌসুম। প্রথম পর্বে অতিথি ছিলেন আমির খান, প্রীতি জিনতা ও সানি দেওল।
Related Reading
Frequently Asked Questions
What is অ য ড ল ট সনদ প?
অ য ড ল ট সনদ প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does অ য ড ল ট সনদ প matter?
অ য ড ল ট সনদ প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
