Uncategorized

কীভাবে বাড়িভাড়া দেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন ‘হুররেম’

ক ভ ব ব ড ভ ড - আজ তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন। তুরস্কের বিখ্যাত ধারাবাহিক 'ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি'-তে হুররেম সুলতানের ভূমিকায় অভিনয়

Desk Uncategorized
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
7a27eb5cb9e060412d6df32d19a6187a-59395d33531af
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. মেরিয়েম উজেরলির জীবন বদলে দেওয়া সেই অডিশন
  2. Related Reading
  3. Frequently Asked Questions

মেরিয়েম উজেরলির জীবন বদলে দেওয়া সেই অডিশন

Banglaprabah.com – ক ভ ব ব ড ভ ড – আজ তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন। তুরস্কের বিখ্যাত ধারাবাহিক ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’-তে হুররেম সুলতানের ভূমিকায় অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু এই সাফল্যের পথটি ছিল একেবারেই ভিন্ন।

কঠিন সময়ে আসা সুযোগ

হুররেম সুলতানের চরিত্র পেতে যাওয়ার সময় মেরিয়েম জীবনের একটা কঠিন সময় কাটাচ্ছিলেন। ছয় বছরের একটি সম্পর্ক ভেঙে গেছে। হাতে কোনো কাজ নেই। এমনকি পরের মাসের ভাড়া কীভাবে দেবেন, সেটিও তিনি জানতেন না।

তখনই আমি ছয় বছরের একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। কোনো কাজ ছিল না। কীভাবে ভাড়া দেব, সেটাও জানতাম না।

ঠিক সেই সময়ে ইস্তাম্বুলের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের বড় একটি ধারাবাহিকের প্রধান চরিত্রের জন্য অডিশনের সুযোগ আসে তাঁর সামনে। থিয়েটারে কাজ করার সময় পরিচিত একজন মেরিয়েমের অভিনয়ের ভিডিও ওই প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিলেন। তাঁর ধারণা ছিল, মেরিয়েম হুররেম সুলতানের চরিত্রের জন্য উপযুক্ত।

তবে মেরিয়েম তখন হুররেম সুলতান চরিত্রটি পাওয়ার স্বপ্ন দেখছিলেন না। তাঁর প্রত্যাশা ছিল আরও সাধারণ। প্রধান চরিত্রটি না পেলেও ধারাবাহিকটির কোনো পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেতে পারে, এমনটাই ভাবছিলেন তিনি। কারণ, তখন তাঁর কাছে সবচেয়ে জরুরি ছিল একটি কাজ পাওয়া।

আমি আশা করছিলাম, হয়তো এই ধারাবাহিকে কোনো একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাব।

জীবন বদলে দেওয়া সেই মুহূর্ত

শেষ পর্যন্ত সেই অডিশনই বদলে দেয় তাঁর জীবন। তিনি পান হুররেম সুলতানের চরিত্র। তবে চরিত্রটি যে তাঁকে এত বড় সাফল্য এনে দেবে, সেটি তখন তিনি জানতেন না। এমনকি ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সোলেমান)’ কতটা জনপ্রিয় হবে, তা নির্মাতাদেরও জানা ছিল না। মেরিয়েমের ভাষায়, তখন এটি ছিল শুধু চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজকদের একটি স্বপ্ন।

তিনি ভবিষ্যতের সাফল্য নিয়ে না ভেবে শুধু নিজের কাজটিতে মন দিয়েছিলেন। প্রথম পর্বের চিত্রনাট্য পড়েই হুররেম চরিত্রটির গভীরতা তাঁকে নাড়া দেয়। চরিত্রটির আবেগ তাঁকে এতটাই আচ্ছন্ন করেছিল যে মনে হয়েছিল, হুররেমকে জীবন্ত করে তোলাই তাঁর কাজ। নিজের কথা ভুলে চরিত্রটির মধ্যে ঢুকে যেতে হবে।

এরপর প্রায় তিন বছর হুররেম চরিত্রটি তাঁকে প্রতিদিন চ্যালেঞ্জ করেছে। ক্ষমতা, ভালোবাসা, আগ্রাসন, সংগ্রাম ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চরিত্রটি এগিয়েছে। মেরিয়েমের কাছে হুররেম ছিল ‘বিস্ফোরণের অপেক্ষায় থাকা বোমার মতো।’ তাঁর অভিনয়জীবনে এর চেয়ে শক্তিশালী চরিত্র আর আসেনি বলেই মনে করেন মেরিয়েম।

আরবিয়ান মোডা অবলম্বনে

Frequently Asked Questions

What is ক ভ ব ব ড ভ ড?

ক ভ ব ব ড ভ ড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ক ভ ব ব ড ভ ড matter?

ক ভ ব ব ড ভ ড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment