Uncategorized

নখ কাটার সময় এই ভুল করছেন না তো? জানলে আজ থেকেই বদলাবেন অভ্যাস

নখ ক ট র সময় এই ভ - ছোটবেলা থেকেই আমরা নখ কাটতে কাটতে এই কাজটিকে এতটাই স্বাভাবিক মনে করি যে এর সঠিক পদ্ধতি নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু জানেন কি, নখ কাটার

Desk Uncategorized
Published August 10, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Table of Contents
  1. নখ কাটার ভুল অভ্যাসগুলো যা আপনি হয়তো করছেন
  2. Related Reading
  3. Frequently Asked Questions

নখ কাটার ভুল অভ্যাসগুলো যা আপনি হয়তো করছেন

Banglaprabah.com – নখ ক ট র সময় এই ভ – ছোটবেলা থেকেই আমরা নখ কাটতে কাটতে এই কাজটিকে এতটাই স্বাভাবিক মনে করি যে এর সঠিক পদ্ধতি নিয়ে খুব একটা ভাবি না। কিন্তু জানেন কি, নখ কাটার সময় আমরা যে ভুলগুলো করি তা অনেক সময় যন্ত্রণাদায়ক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে পায়ের নখের ক্ষেত্রে এই ভুলগুলো আরও বেশি ঝুঁকি তৈরি করে।

নখ কাটার সঠিক পদ্ধতি কী?

নখ কাটার আগে আপনার নেইল ক্লিপার বা কাটার যন্ত্রটি পরিষ্কার কিনা তা নিশ্চিত হোন। হাত ও পায়ের জন্য আলাদা কাটার ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাওয়া যায়। ব্যবহারের পর কাটারটি ভালোভাবে শুকিয়ে রাখুন যাতে ময়লা ও জীবাণু জমতে না পারে।

গোসলের পর নখ কিছুটা নরম থাকে, তাই তখন কাটতে কম চাপ লাগে। যদি গোসলের সুযোগ না থাকে, তবে কয়েক মিনিট কুসুম গরম পানিতে হাত-পা ভিজিয়ে নিন। তবে মনে রাখবেন, নখ ভেজানোর পর অতিরিক্ত পানি মুছে ফেলুন, কারণ পিচ্ছিল নখ কাটার সময় হাত ফসকে যেতে পারে।

পায়ের নখ কাটার সময় এই ভুলটি করবেন না

পায়ের নখ কাটার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নখের দুই পাশ গোল করে বা খুব গভীরভাবে কাটবেন না। নখ সোজা বরাবর কাটাই উচিত। নখের কোনাগুলো বেশি ছোট করে ফেললে তা চামড়ার ভেতরে ঢুকে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ইনগ্রোন টোনেইল’।

এই সমস্যায় নখের এক পাশ বা কোনা চামড়ার ভেতরে প্রবেশ করে, যার ফলে ব্যথা, লালচে ভাব, ফোলা এবং সংক্রমণ হতে পারে। এমনকি পুঁজও হতে পারে। তাই নখের কোনা নিজে থেকে গভীরভাবে কেটে বের করার চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

হাত ও পায়ের নখের পার্থক্য

হাতের নখে কোনা সামান্য গোল করা যেতে পারে, কিন্তু পায়ের নখের মতো গভীরভাবে কোনা কাটা উচিত নয়। নখ কাটা হলে ধারালো বা অসমান কোণগুলো নেইল ফাইল দিয়ে সামান্য মসৃণ করে নিন। অর্থাৎ হাতের নখের কোণ পুরোপুরি গোল করে কাটার প্রয়োজন নেই। আবার পায়ের নখের মতো একেবারে ধারালো রেখেও দেওয়া উচিত নয়। মূল লক্ষ্য হলো নখের স্বাভাবিক গঠন বজায় রেখে অসমান অংশগুলো মসৃণ করা।

নখ খুব ছোট করেও কাটা উচিত নয়। পায়ের আঙুলের ডগা সুরক্ষিত থাকে, এমন দৈর্ঘ্য রাখা ভালো। নখ কাটার পর কোথাও খসখসে বা ধারালো অংশ থাকলে নেইল ফাইল দিয়ে মসৃণ করে নিন। এতে নখ কাপড়ের সঙ্গে আটকে যাওয়া বা ভেঙে যাওয়ার ঝুঁকি কমে। নেইল ফাইল একদিকে চালিয়ে ধীরে ধীরে মসৃণ করুন। খুব জোরে সামনে-পেছনে ঘষলে নখের কিনারা দুর্বল হয়ে যেতে পারে।

কিউটিকল ও ময়েশ্চারাইজারের গুরুত্ব

নখের গোড়ার পাতলা চামড়ার অংশটিকে কিউটিকল বলা হয়। এটি নখের গোড়াকে জীবাণু থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। তাই কিউটিকল কেটে ফেলা বা জোর করে পেছনে ঠেলে দেওয়া ঠিক নয়। সুন্দর দেখানোর জন্য এই অংশ কাটতে গিয়ে ছোট ক্ষত তৈরি হতে পারে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

নখ কাটার পর হাত ও নখের চারপাশে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে আশপাশের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া কমে এবং নখও ভালো থাকে। বিশেষ করে যাদের নখ সহজে ভেঙে যায় বা চারপাশের চামড়া খসখসে হয়ে যায়, তাদের নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার উপকারী হতে পারে।

নখ কাটার সময় ছোট্ট একটি বিষয় মনে রাখলেই অনেকটা সহজ হয়ে যায়—পায়ের নখ সোজা করে কাটুন। হাতের নখ প্রায় সোজা রেখে কোণগুলো সামান্য মসৃণ করুন।

দেখতে ছোট বিষয় মনে হলেও নখের স্বাস্থ্য ও অস্বস্তিকর কিছু সমস্যা এড়াতে সঠিকভাবে নখ কাটা জরুরি। এত দিন যদি নখ পুরোপুরি গোল করে কেটে থাকেন, বিশেষ করে পায়ের নখ, তাহলে আজ থেকেই অভ্যাসটি বদলানোর সময়।

সূত্র: আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি, হেলথলাইন

হাত-পায়ের নখ ভালো রাখবে এই ৬ খাবার

Frequently Asked Questions

What is নখ ক ট র সময় এই ভ?

নখ ক ট র সময় এই ভ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does নখ ক ট র সময় এই ভ matter?

নখ ক ট র সময় এই ভ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment