Uncategorized

ঠান্ডা পানীয় ও টকজাতীয় জুস খেলে কি দাঁতের ক্ষতি হয়

ঠ ন ড প ন য় ও - গ্রীষ্মকালে তৃষ্ণা মেটাতে আমরা সাধারণত কোল্ড ড্রিংকস, লেবুর শরবত বা কমলা ও আনারসের জুস পান করি। এগুলো শরীরকে সতেজ রাখে, কিন্তু দাঁতের জন্য

Desk Uncategorized
Published August 9, 2026
Reading time 1 minutes
Conversation No comments
pexels-nguy-n-ti-n-th-nh-2150376175-37981025
Foto : Elizabeth Smith - banglaprabah.com
Table of Contents
  1. ঠান্ডা পানীয় ও টক জুসের দাঁতের ওপর প্রভাব
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ঠান্ডা পানীয় ও টক জুসের দাঁতের ওপর প্রভাব

Banglaprabah.com – ঠ ন ড প ন য় ও – গ্রীষ্মকালে তৃষ্ণা মেটাতে আমরা সাধারণত কোল্ড ড্রিংকস, লেবুর শরবত বা কমলা ও আনারসের জুস পান করি। এগুলো শরীরকে সতেজ রাখে, কিন্তু দাঁতের জন্য এগুলো বেশি ক্ষতিকর হতে পারে। এর প্রধান কারণ হলো, এই পানীয়গুলোতে চিনি এবং সাইট্রিক, ফসফরিক বা কার্বনিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডগুলো দাঁতের বাইরের শক্ত স্তর এনামেলকে নরম করে এবং ধীরে ধীরে ক্ষয় করে দেয়।

দাঁতের ক্ষতির লক্ষণসমূহ

নিয়মিতভাবে অ্যাসিডের সংস্পর্শে আসলে দাঁতের ক্ষয় প্রতিরোধক আবরণ পাতলা হয়ে যায়। ফলে দাঁতের প্রান্ত অংশ স্বচ্ছ দেখায় এবং ভেতরের হলুদ স্তর বেরিয়ে পড়ে। দাঁতের ক্ষয়ের প্রবণতা বেড়ে যায়, যা ঠান্ডা, গরম বা মিষ্টি খাবারে তীব্র শিরশির অনুভূতি তৈরি করে। অনেক সময় সাধারণ বাতাসেও দাঁত ব্যথা করতে শুরু করে।

মাড়ির সমস্যাও দেখা দিতে পারে। মাড়ির প্রদাহ এবং দীর্ঘমেয়াদে জিনজিভাইটিস ও পেরিওডন্টাল ডিজিজের ঝুঁকি বাড়ে। ক্ষয়ের কারণে দাঁতের কামড়ানোর তল ক্ষতিগ্রস্ত হয়ে ছোট হয়ে যায়। সামনের দাঁত পাতলা ও খাঁজকাটা হয়ে অসুন্দর হতে পারে।

সতর্কতা ও সঠিক পদ্ধতি

মিষ্টি বা ঠান্ডা পানীয় খাওয়ার পরপরই সাধারণ পানি দিয়ে মুখ ভালোভাবে কুলি করা উচিত। এতে অ্যাসিড ও চিনি ধুয়ে যায় এবং মুখের পিএইচ স্বাভাবিক হয়। খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করলে দাঁতের ক্ষয় আরও বাড়ে, তাই অ্যাসিডিক খাবার খাওয়ার পর এক ঘণ্টা অপেক্ষা করা ভালো। এতে লালা স্বাভাবিকভাবে অ্যাসিড ধুয়ে এনামেল আবার শক্ত করতে পারে।

ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ও নরম ব্রাশ ব্যবহার করুন। স্ট্র দিয়ে পানীয় খেলে তরল দাঁতের সংস্পর্শে কম আসে। স্ট্র মুখের পেছনের দিকে রাখুন। ঘন ঘন চুমুক দিয়ে দীর্ঘক্ষণ ধরে ঠান্ডা পানীয় পান, জোরে ব্রাশ এবং রাতে ঘুমানোর আগে অ্যাসিডযুক্ত পানীয় পান করা উচিত নয়। লালা বাড়াতে চিনিমুক্ত চুইংগাম চিবাতে বা বেশি পানি খেতে পারেন। লালা প্রাকৃতিকভাবে অ্যাসিড নিরপেক্ষ করে।

মনে রাখবেন, তৃষ্ণা মেটাতে সবচেয়ে উপযুক্ত ও উপকারী তরল হলো বিশুদ্ধ স্বাভাবিক তাপমাত্রার পানি।

ডা. সৈয়দ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, ডেন্টাল ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

অন্যান্য বিষয়: মাইক্রোপ্লাস্টিক কী? মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ থেকে বাঁচতে করণীয়

Frequently Asked Questions

What is ঠ ন ড প ন য় ও?

ঠ ন ড প ন য় ও is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ঠ ন ড প ন য় ও matter?

ঠ ন ড প ন য় ও matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment