Uncategorized

৫০তম বিসিএসের ভাইভা ২ দিন পর, ভাইভার আগে ও বোর্ডে করণীয় কী কী

৫০তম ব স এস র ভ ইভ - আগামী ১১ আগস্ট ২০২৬ সালে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রার্থীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি

Desk Uncategorized
Published August 9, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Untitled_6
Foto : Mark Gonzalez - banglaprabah.com
Table of Contents
  1. ৫০তম বিসিএস ভাইভা: প্রস্তুতি ও করণীয় সম্পূর্ণ গাইড
  2. Related Reading
  3. Frequently Asked Questions

৫০তম বিসিএস ভাইভা: প্রস্তুতি ও করণীয় সম্পূর্ণ গাইড

Banglaprabah.com – ৫০তম ব স এস র ভ ইভ – আগামী ১১ আগস্ট ২০২৬ সালে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রার্থীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। ভাইভা শুরু হওয়ার দুই দিন আগে থেকেই যেসব বিষয়গুলো মাথায় রাখা জরুরি, তা নিচে আলোচনা করা হলো।

ভাইভার আগে করণীয়

প্রথমেই প্রয়োজনীয় সকল ডকুমেন্টস প্রস্তুত রাখুন। এছাড়া রিচার্জ ফর্মে কোন কোন ক্যাডার চয়েজ লিস্টে রাখবেন, তা আগে থেকেই ঠিক করে নেওয়া উচিত।

৮টি প্রস্তুতি টিপস

চয়েজ লিস্টের গুরুত্ব: চয়েজ লিস্টের প্রথম তিনটি পদ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বাকি পদগুলোরও বেসিক তথ্য জানা প্রয়োজন, যেমন পদসোপান ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় কাস্টমস, ট্যাক্স বা অডিট চয়েজ লিস্টের ৪-৫ নম্বরে থাকলেও সেখান থেকেই প্রশ্ন আসতে পারে। যেমন: কর কত প্রকার? নন-ট্যারিফ ব্যারিয়ার কী? ইত্যাদি।

ইংরেজি স্পিচ: ইংরেজিতে যেকোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ থাকে। তাই নিয়মিত স্পিচ অনুশীলন করা জরুরি।

পরিচিতি ও নিজের সম্পর্কে: ভাইভাতে ‘Introduce Yourself’ বা নিজের Strong Zone ও Weak Zone সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই গুছিয়ে রাখুন।

পঠিত বিষয় ও বিশ্ববিদ্যালয়: যে বিষয়ে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করেছেন, সেই বিষয়ের বেসিক জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। এছাড়া নিজের বিশ্ববিদ্যালয় ও হল সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানা প্রয়োজন।

জেলা ও ব্র্যান্ডিং: নিজ জেলার নাম ও ব্র্যান্ডিং সম্পর্কে জানা জরুরি। ভাইভাতে নিজ জেলার ব্র্যান্ডিং নিয়ে স্পিচ দিতে বলা হতে পারে।

ব্যক্তিগত প্রশ্ন: Leadership quality, Management Skill ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন আসতে পারে।

এক্সট্রা কারিকুলাম: সহ-শিক্ষা কার্যক্রম সম্পর্কেও ভাইভা বোর্ড প্রশ্ন করতে পারে। তাই এসব বিষয় আগেই গুছিয়ে রাখুন।

সাময়িক খবর: নিয়মিত পত্রিকা পড়ুন এবং সমসাময়িক বৈশ্বিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানুন।

ভাইভা কক্ষে ১০টি করণীয়

ভাইভা কক্ষে প্রবেশের সময় বোর্ডের অনুমতি নিয়ে প্রবেশ করুন। কিছুটা এগিয়ে গিয়ে সালাম দিন। সালাম দেওয়ার সময় বোর্ডের সব সদস্যের সাথে আই কন্টাক্ট রাখার চেষ্টা করুন।

বসতে বলা না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকুন। বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসুন। বসার সময় চেয়ারে অযথা শব্দ না হয়, সেদিকে খেয়াল রাখুন।

পুরো ভাইভাজুড়ে নিজের নার্ভ কন্ট্রোল রাখার চেষ্টা করুন। নার্ভাস হওয়া যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানলে বিনয়ের সাথে দুঃখিত বলুন। পরপর কয়েকটা প্রশ্নের উত্তর না জানলেও হাসিমুখে দুঃখিত বলুন। উত্তর না জানলে ভুল উত্তর দেবেন না এবং জানা না থাকলেও জানার ভান করবেন না।

বিজ্ঞ বোর্ড মেম্বারদের সাথে তর্কে জড়াবেন না। ভাইভা শেষ পর্যন্ত হাসিমুখে থাকার চেষ্টা করুন। অনেক সময় নার্ভ পরীক্ষা করার জন্য অপমান সূচক প্রশ্ন করা হতে পারে। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে হাসিমুখে কথা বলার সর্বোচ্চ চেষ্টা করুন।

ভাইভা শেষে বোর্ড মেম্বারদের সালাম দিয়ে বের হোন। কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় দরজা খেলা ও বন্ধের সময় অযথা শব্দ না হয়, সেদিকে খেয়াল রাখুন।

লেখক: মো. জাবেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (সুপারিশপ্রাপ্ত), ৪৭তম বিসিএস

Frequently Asked Questions

What is ৫০তম ব স এস র ভ ইভ?

৫০তম ব স এস র ভ ইভ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ৫০তম ব স এস র ভ ইভ matter?

৫০তম ব স এস র ভ ইভ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment