Uncategorized

মালয়েশিয়াকে ৮৯ রানে হারাল বাংলাদেশ এইচপি

ম লয় শ য় ক ৮৯ র - মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল মালয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। তবে ব্যাটিংয়ের অসন্তোষ

Desk Uncategorized
Published August 8, 2026
Reading time 1 minutes
Conversation No comments
76710160918414025801640112077856557933371520n
Foto : William Jones - banglaprabah.com
Table of Contents
  1. বাংলাদেশ এইচপি মালয়েশিয়াকে ৮৯ রানে পরাজিত করল
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বাংলাদেশ এইচপি মালয়েশিয়াকে ৮৯ রানে পরাজিত করল

Banglaprabah.com – ম লয় শ য় ক ৮৯ র – মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল মালয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। তবে ব্যাটিংয়ের অসন্তোষ পুরোপুরি দূর হয়নি। কারণ, ২০ ওভার খেলে বাংলাদেশ এইচপি করেছে মাত্র ১৫৮ রান। বেশিরভাগ ব্যাটসম্যানই বাজে শটে উইকেট বিলিয়ে দিয়েছেন।

ব্যাটিংয়ে অসন্তোষ, শেষ পর্যন্ত জয়

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। ওপেনার জিসান আলম ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি। টানা ডট খেলার চাপ থেকে আরিফ উল্লাহর অফ স্টাম্পের অনেক বাইরের বলে তুলে মারতে গিয়ে ৩০ গজ বৃত্তের মধ্যেই ক্যাচ তুলে দিয়েছেন জিসান।

ওপেনিংয়ে তাঁর সঙ্গী জাওদাদ আবরার যদিও বেশ মারমুখী ছিলেন। দৃষ্টিনন্দন এক ছক্কার সঙ্গে ৩ চারে ১৮ বলে তিনি ২৮ রানে থেমেছেন। পরের তিন ব্যাটসম্যান আরিফুল ইসলাম (১২ বলে ১৫), সাব্বির রহমান (১২ বলে ১৪) ও প্রিতম কুমার (৭ বলে ৪) ইনিংস বড় করতে পারেননি।

বাংলাদেশ তাদের সবচেয়ে বড় জুটি পেয়েছে ষষ্ঠ উইকেটে। মেহরব হাসান ও আবদুল গাফফারের এই জুটিতে আসে ৫৩ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁরা দুজনই ৩০ পেরোতে পেরেছেন। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় মেহরব ৪০ ও আবদুল গাফফার ২৬ বলে করেন ৩২ রান।

মালয়েশিয়ার ব্যাটিং ব্যর্থ

কিন্তু তাঁরা ফিরতেই ৩২ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে ১৫৮ রানের ওই সংগ্রহই যথেষ্ট হয়েছে জয়ের জন্য। বাংলাদেশের বোলারদের বিপক্ষে তেমন লড়াইও করতে পারেননি মালয়েশিয়ার ব্যাটসম্যানরা।

দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহেদ। এ ছাড়া দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। ২২ বলে মোহাম্মদ আমির ১৫ আর বিজয় উন্নি ১৫ বল খেলে ১৪ রান করেন। তাতে ১৬ ওভারেই ৬৯ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে পান মোহাম্মদ রুবেল ও রাকবুল হাসান। এক উইকেট করে নিয়েছেন আবু হাইদার, আবদুল গাফফার, মেহরব ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Frequently Asked Questions

What is ম লয় শ য় ক ৮৯ র?

ম লয় শ য় ক ৮৯ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ম লয় শ য় ক ৮৯ র matter?

ম লয় শ য় ক ৮৯ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment