Uncategorized

বিড়াল কী বলছে, তা বুঝে নিন ওর ‘ম্যাও’ আর শরীরী ভাষা থেকে

ব ড় ল ক বলছ ত ব - বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, মানুষের সাথে যোগাযোগের জন্য বিড়াল একটি বিশেষ ভাষা তৈরি করেছে। এই ভাষায় শত শত ধরনের ডাক বা শব্দ রয়েছে। কখনো কখনো

Desk Uncategorized
Published August 8, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Table of Contents
  1. পোষা বিড়ালের ভাষা বুঝতে শিখুন
  2. Related Reading
  3. Frequently Asked Questions

পোষা বিড়ালের ভাষা বুঝতে শিখুন

Banglaprabah.com – ব ড় ল ক বলছ ত ব – বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, মানুষের সাথে যোগাযোগের জন্য বিড়াল একটি বিশেষ ভাষা তৈরি করেছে। এই ভাষায় শত শত ধরনের ডাক বা শব্দ রয়েছে। কখনো কখনো ‘ম্যাও’ শব্দে তারা জানায়, ‘আপনি ফিরে এসেছেন, এতে আমি খুশি।’ আবার কখনো একই শব্দে তারা খাবারের জন্য অনুরোধ জানায়। লেজ নাড়ানো, চোখ পিটপিটানো বা শরীর ঘষে দেওয়ার মাধ্যমেও তারা নানা কথা বলে। এই ভাষা জানা থাকলে আপনার বিড়ালের সাথে সম্পর্ক আরও গভীর হবে।

ম্যাও ডাকের ভিন্ন অর্থ

সব ‘ম্যাও’ ডাকের অর্থ এক নয়। বিড়ালের ধরন অনুযায়ী ডাকের ভিন্নতা থাকলেও, কীভাবে ডাকা হচ্ছে তা খেয়াল করলে অর্থ বোঝা যায়। বাইরে থেকে ফিরলে বিড়াল ছোট্ট ম্যাও দিয়ে আপনাকে স্বাগতম জানায়। দীর্ঘ সময় পর ফিরলে পরপর ম্যাও করতে থাকে, যা বলে যে আপনাকে পেয়ে সে অত্যন্ত খুশি। মাঝারি স্বরে ম্যাও শুনলে খাবার বা পানি দিন, কারণ এটি ক্ষুধার সংকেত। দীর্ঘ স্বরে ডাকলে বুঝবেন তার দাবি জোরালো এবং দ্রুত সমাধান চায়। নিচু স্বরে ম্যাও করা মানে অভিযোগ বা বিরক্তি প্রকাশ।

লেজের ভাষা

বিড়াল লেজ নাড়িয়েও মনের কথা জানায়। ডাকের সাথে লেজের ভঙ্গি মিলিয়ে দেখলে সহজেই বোঝা যায় কী বলতে চায়। মাথা বাঁকানো এবং লম্বা লেজ উঁচু রাখা মানে খুশি। উত্তেজিত বা অস্থির থাকলে লেজ কাঁপতে থাকে। লোম খাড়া হয়ে ফুলে থাকলে কোনো কিছুকে হুমকি মনে করছে। কখনো এটি খেলতে চাওয়ার ইঙ্গিতও দেয়। আক্রমণাত্মক হলে লেজ ইংরেজি ‘N’ অক্ষরের মতো বাঁকিয়ে ফেলে। লেজ নিচু করে শরীরের নিচে গুটিয়ে রাখলে ভয় পেয়েছে বোঝা যায়। পায়ের চারপাশে লেজ জড়িয়ে রাখলে ভালোবাসা প্রকাশ করে।

চোখের ভাষা

বিড়ালের চোখের দিকে তাকিয়ে বন্ধুত্ব গড়ে তোলা যায়। ধীরে পলক ফেললে সে আদর নিতে এগিয়ে আসবে। কিন্তু একদৃষ্টে তাকিয়ে থাকবেন না, কারণ বিড়াল এটিকে আক্রমণাত্মক আচরণ মনে করে। বিড়াল যদি আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, তবে এটি আস্থার প্রকাশ। চোখে চোখ রেখে সে বলছে, ‘আপনার পাশে থাকতে ভালো লাগে।’ স্নেহ প্রকাশে ধীরে ধীরে পলক ফেলে। চোখের মণি বড় করে তাকালে তিনটি অর্থ হতে পারে—খেলতে চাওয়া, উত্তেজিত হওয়া বা ভয় পেয়ে আক্রমণাত্মক হওয়া।

শরীরের ভাষা

বিড়ালের আচরণ থেকেও নানা অর্থ বোঝা যায়। শরীর ঘষে দেওয়া মানে আপনি তার খুব কাছের। নাক দিয়ে নাক ছোঁয়ানো ভালোবাসার প্রকাশ। বন্ধু হতে চাইলে মাথা দিয়ে হালকা ধাক্কা দেয়। কখনো কখনো শরীরের বিভিন্ন অংশ চাটতে দেখা যায়, যা মনে করায় তারা আপনাকে পরিবারের সদস্য মনে করে। মা বিড়াল সন্তানকে এভাবে পরিষ্কার করে। অনেক বিড়াল মাথার চুল খেতে চেষ্টা করে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটি আপনাকে ‘গ্রুম’ বা পরিপাটি করতে চায়। হালকা কামড় দিলে বুঝবেন একা থাকতে চায়।

সূত্র: উইকি হাউ

একই সাথে, ১৮ হাজারের বেশি প্রাণীর মুখের ছবি তুলেছেন একজন আলোকচিত্রী। মাইলফলক ছবিগুলো দেখুন।

Frequently Asked Questions

What is ব ড় ল ক বলছ ত ব?

ব ড় ল ক বলছ ত ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব ড় ল ক বলছ ত ব matter?

ব ড় ল ক বলছ ত ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment