Uncategorized

কাদায় বেহাল সড়ক, বাঁশে চেয়ার ঝুলিয়ে মাকে হাসপাতালে নিলেন দুই ছেলে

ক দ য় ব হ ল সড়ক - দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে একটি চোখ ধাঁধানো দৃশ্য দেখা গেছে। ষাটোর্ধ্ব তপতী রানী

Desk Uncategorized
Published August 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
DinajpurDH160020260807BirampurKhiarmahmudpurRoad07082026-03
Foto : Linda Hernandez - banglaprabah.com
Table of Contents
  1. কাদামাটিতে আটকে থাকা মাকে বাঁশের ঝুলি চেয়ারে হাসপাতালে নিয়ে যাচ্ছেন দুই ছেলে
  2. Related Reading
  3. Frequently Asked Questions

কাদামাটিতে আটকে থাকা মাকে বাঁশের ঝুলি চেয়ারে হাসপাতালে নিয়ে যাচ্ছেন দুই ছেলে

Banglaprabah.com – ক দ য় ব হ ল সড়ক – দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে একটি চোখ ধাঁধানো দৃশ্য দেখা গেছে। ষাটোর্ধ্ব তপতী রানী নামে এক নারীকে বাঁশে ঝোলানো প্লাস্টিকের চেয়ারে বসিয়ে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তাঁর দুই ছেলে। এই ঘটনা ঘটেছে গ্রামের বেহাল সড়কের কারণে। কর্দমাক্ত পথ দিয়ে হাঁটা কষ্টকর হওয়ায় স্বজনরা তাকে চিকিৎসকের কাছে নিতে পারছিলেন না।

সকাল দশটার দিকে এই দৃশ্যটি দেখা যায়। তপতী রানী ওই গ্রামের ধীমান বসাকের স্ত্রী। তাঁর পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, গতকাল সকালে তিনি বাড়ির ভেতরে গৃহস্থালি কাজ করছিলেন। হঠাৎ করে বাইরের একটি পুরনো পেঁপেগাছ ভেঙে তাঁর ওপর পড়ে যায়। এতে কোমর ও বাঁ পায়ে প্রচণ্ড আঘাত লাগে তাঁর। বাইরের লোকজন তাকে উদ্ধার করে।

বৃষ্টির কাদায় সড়কের অবস্থা

খিয়ারমামুদপুর গ্রামের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার কাদা ও পানিতে এটি একাকার হয়ে গেছে। ভ্যান বা অন্যান্য গাড়ি চলাচলের কথা দূরে থাক, ওই সড়ক দিয়ে হাঁটাও কষ্টকর। ফলে তপতী রানীকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিতে পারছিলেন না স্বজনরা। উপায় না পেয়ে বাঁশের সাথে দুই দিকে প্লাস্টিকের চেয়ার বেঁধে সেই চেয়ারে বসানো হয় তপতী রানীকে।

তারপর তাঁর বড় ছেলে গৌতম বসাক ও ছোট ছেলে উত্তম বসাক তাঁকে কাঁধে নিয়ে অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তা পার হয়ে স্থানীয় বাজারে পৌঁছান। সেখান থেকে ইজিবাইকে করে তপতী রানীকে বিরামপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ রাস্তা দিয়ে চলতে খুবই কষ্ট হয়, ভাই। আমার মাকে (মা) এই রাস্তা দিয়ে নিতে কী যে কষ্ট হলো, তা ওপরওয়ালা জানে আর আমি জানি। রাস্তাতে খুবই কাদা। একে তো লাল মাটি, তার ওপর রাস্তা দিয়ে জমি চাষ করা ট্রাক্টর যায়, পাওয়ার ট্রিলার যায়, রাস্তা একেবারে নষ্ট হয়েছে। হাটে আসার উপায় নাই। এই তনে আমরা দুই ভাই মিলে মাকে বাঁশেতে দুই বান্ধে চেয়ার বসে কান্ধোতে (কাঁধ) করে এই রাস্তা পার করছি।

উত্তম বসাক প্রথম আলোকে এই কথাগুলো বলেছেন। সরেজমিনে দেখা যায়, সীমান্তঘেঁষা খিয়ারমামুদপুর গ্রামের প্রায় সাড়ে চার কিলোমিটারের পুরো সড়কের অবস্থা একই রকম। পিচ্ছিল কাদার কারণে ওই গ্রামের মানুষদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা কোনো পণ্য আনা-নেওয়া করতে পারছেন না। স্থানীয় লোকজন জানান, প্রতি বর্ষাতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। এসব কাদা শুকনো মৌসুমে পরিণত হয় ধুলাবালুতে।

প্রসূতি নারীদের জন্য আতঙ্ক

গ্রামের বাসিন্দা সাহেরা বেগম ধাত্রী হিসেবে কাজ করেন। তিনি জানান, এই বেহাল সড়ক প্রসূতি নারীদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কোনো নারীর প্রসবব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন দেখা দিলে খারাপ রাস্তার কারণে সেটি সম্ভব হয় না। এছাড়া খারাপ রাস্তার কারণে এই গ্রামে কেউ ছেলেদের বিয়েও করাতে চায় না।

খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির ২ নম্বর কাটলা ইউনিয়ন শাখার সহসভাপতি গোলজার রহমান বলেন, খিয়ারমামুদপুর গ্রামে প্রায় সাড়ে চার কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। সড়কটি অনেক অবহেলিত, চলাচলের খুবই সমস্যা হচ্ছে। সড়কটি পাকা করার জন্য উপজেলার বিএনপির নেতাদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সড়কটি পাকা করার বিষয়ে তারা আশ্বস্ত করেছেন।

স্থানীয় ইউপির শুকুর আলী প্রথম আলোকে জানান, রাস্তাটি পাকা করার জন্য ২০২২ সাল থেকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন। তারা রাস্তাটি হবে হবে বলে কয়েক বছর পার করেছেন। এবার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনকে জানানো হয়েছে। তিনি পাকা করার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী সুরুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, বিরামপুর উপজেলার প্রায় ১০০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে খিয়ারমামুদপুর গ্রামের রাস্তাটিও রয়েছে। তবে প্রস্তাবটি এখনো সংশ্লিষ্ট দপ্তর অনুমোদন করেনি। অনুমোদন হলে অগ্রাধিকার ভিত্তিক রাস্তাটি পাকা করা হবে।

Frequently Asked Questions

What is ক দ য় ব হ ল সড়ক?

ক দ য় ব হ ল সড়ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ক দ য় ব হ ল সড়ক matter?

ক দ য় ব হ ল সড়ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment