Uncategorized

বাক্প্রতিবন্ধী তিন ভাই পরিবারের বোঝা নন, নীরবতার শক্তিতেই আত্মনির্ভরশীল

ব ক প রত বন ধ ত - জয়পুরহাট আদালত চত্বরে সকাল থেকেই ব্যস্ততা। আইনজীবীদের হাতে মামলার নথি, বিচারপ্রার্থীদের চোখে উৎকণ্ঠা। এই কোলাহলের মধ্যেই আইনজীবী ভবনের

Desk Uncategorized
Published August 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
WhatsApp-Image-2026-08-06-at-7.48.46-PM
Foto : Elizabeth Smith - banglaprabah.com
Table of Contents
  1. নীরবতার শক্তিতে আত্মনির্ভরশীল তিন ভাই
  2. Related Reading
  3. Frequently Asked Questions

নীরবতার শক্তিতে আত্মনির্ভরশীল তিন ভাই

Banglaprabah.com – ব ক প রত বন ধ ত – জয়পুরহাট আদালত চত্বরে সকাল থেকেই ব্যস্ততা। আইনজীবীদের হাতে মামলার নথি, বিচারপ্রার্থীদের চোখে উৎকণ্ঠা। এই কোলাহলের মধ্যেই আইনজীবী ভবনের নিচতলার পাশে একটি ছোট্ট ফটোকপি দোকানে নিরবচ্ছিন্ন কাজ চলছে। দোকানের তিন তরুণ কর্মী দ্রুত কাজ করার দক্ষতা নিয়ে গ্রাহকদের মন জয় করেছেন। তাঁরা তিনজন সহোদর ভাই; জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী।

বাবার হাত ধরে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলছেন সাকিব ইসলাম (২৬), যমজ ইমাম সাফি সিফাত (২৪) ও শাইখ শারফুদ্দিন শিপন (২৪)। কথা বলতে না পারলেও তাঁরা হাতের ইশারা, চোখের ভাষা, কাগজে লেখা কয়েকটি শব্দ আর এক টুকরো হাসির মাধ্যমে যোগাযোগ করেন। নীরবতাকেই তাঁরা শক্তিতে পরিণত করেছেন।

বাবার আশীর্বাদে নতুন পথ

তিন ভাইয়ের বাবা সামছুল ইসলাম জয়পুরহাট জজ আদালতের এক আইনজীবী। তাঁর তিন সন্তান জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। শুরুতে উদ্বেগ তৈরি হলেও তাঁদের ভবিষ্যৎ নিয়ে কখনো হাল ছাড়েননি বাবা-মা। সাকিব উচ্চমাধ্যমিক পর্যন্ত এবং যমজ দুই ভাই মাধ্যমিক পর্যন্ত পাঠোপানি করেছেন। ২০১৭ সালের এপ্রিল মাসে আদালত চত্বরে ‘তিন ভাই ফটোস্ট্যাট’ নামে একটি ফটোকপি ও স্টেশনারি দোকান করে দেন বাবা।

তিনি বলেন, ‘তিন সন্তানই জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। তাই বলে কখনো তাদের অবহেলা করিনি। লেখাপড়ার সুযোগ করে দিয়েছি। এখন ওরাই নিজেরা ব্যবসা পরিচালনা করছে। বাবা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’ সন্তানদের আগ্রহকে গুরুত্ব দিয়েই আদালত চত্বরে দোকানটি করে দেন তিনি।

দোকানের কাজের সমন্বয়

দোকানের ভেতরে কাজের চমৎকার সমন্বয় রয়েছে। একজন গ্রাহকের কাছ থেকে নথি নেন, আরেকজন ফটোকপি বা প্রিন্ট করেন, তৃতীয়জন কাগজপত্র গুছিয়ে দেন। প্রয়োজন হলে কাগজে লিখে বা মুঠোফোনের ক্যালকুলেটরে মূল্য দেখিয়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেন। নিয়মিত গ্রাহকরাও তাঁদের এই নীরব ভাষা বুঝে নিয়েছেন। এতে কাজে কোনো জটিলতা তৈরি হয় না।

তিন ভাইয়ের দোকানে প্রায় অন্য দোকানের চেয়ে বেশি ভিড় থাকে বলে জানান পাশের দোকানি কাওসার হোসাইন। তিনি বলেন, তাঁরা খুব দ্রুত ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন। তাঁদের ওপর সবার আস্থা আছে।

গ্রাহকদের প্রশংসা

নথি ফটোকপি করতে আসা গ্রাহক ইমরান হোসেনের ভাষ্য, ‘প্রথমে বুঝতেই পারিনি দোকানের তিনজনই বাকপ্রতিবন্ধী। পরে জেনে অবাক হয়েছি। কিন্তু আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি। তাঁরা খুব দক্ষতার সঙ্গে সেবা দেন।’ সাকিব একটি কাগজে লিখে জানান, ‘পরিবার কখনো আমাদের বোঝা মনে করেনি; বরং সব সময় পাশে থেকেছে, সাহস ও সমর্থন দিয়েছে। নিজেদের পরিশ্রমে আমরা চলতে পারি—এটাই সবচেয়ে ভালো লাগে। মানুষের সহযোগিতা ও ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই।’

Frequently Asked Questions

What is ব ক প রত বন ধ ত?

ব ক প রত বন ধ ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব ক প রত বন ধ ত matter?

ব ক প রত বন ধ ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment