প্রশিকার নতুন পরিচালনা পর্ষদ গঠন
আগ ম ত ন বছর র জন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশিকার নতুন পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী তিন বছরের জন্য (২০২৬–২৯) প্রশিকার নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
প্রশিকার নতুন কমিটিতে ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহীদ উজ জামান। অন্যদিকে, শমরিতা হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম তুহিন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস এবং সেন্টার ফর ও ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিডিআইপি) নির্বাহী পরিচালক মিফতাহ নাইম হুদা। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন উন্নয়ন কর্মী ও নারী অধিকার কর্মী রফিকা আক্তার এবং সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আবদুল খালেক তালুকদার ও সমাজকর্মী রেণুকা বিশ্বাস।
নতুন এই কমিটির অধীনে প্রশিকার প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দেশের সর্বত্র সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও উন্নয়ন সহযোগীরা।
প্রশিকার নতুন চেয়ারপারসন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টেরও নির্বাহী পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে তিনি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি পেয়েছেন।
যুক্তরাজ্যের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ফিলিপাইনের এশীয
